নিজস্ব সংবাদদাতা:
শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, কোনো শ্রমজীবী মানুষ বা শ্রমিক ভাই-বোনেরা কখনও নিজেদের শিল্পপ্রতিষ্ঠানের ক্ষতি করতে পারেন না। অথচ একটি মহল বিভিন্ন কলকারখানায় গিয়ে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকা- চালাচ্ছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, গত ৫০ বছরে দেশে গড়ে ওঠা শিল্পকারখানাগুলো বাংলাদেশের বৈদেশি বাকি অংশ পড়ুন...
এদিন সকাল থেকে আশুলিয়ার জিরাবো থেকে বাইপাইল পর্যন্ত বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষের মুখে অন্তত ৭০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। নিশ্চিন্তপুর এলাকায় পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। এতে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও বর্তমানে আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ছাড়া, শিল্পাঞ্চল আশুলিয়ার অন্যান্য এলাকা জিরানী, পলাশবাড়ী, ইপিজেড সহ সব এলাকার পোশাক কারখানাগুলো সচল রয়েছে।
অন্যদিকে, গতকাল হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ ঠবাকি অংশ পড়ুন...
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
দৈনিক আল ইহসানের বিশ্লেষণ অনুযায়ী, বাংলাদেশের অর্থনীতিতে প্রবৃদ্ধির গতি কমে আসার সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়ছে বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি। শিল্প খাতে গ্যাস ও বিদ্যুতের সংকট উৎপাদন ব্যাহত করছে। অন্যদিকà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইহুদীবাদী ইসরায়েলের সরকারের সাথে নতুন চুক্তি করেছে মার্কিন সন্ত্রাসী ড্রাম্প। সে বলেছে, চলতি বছরের শেষেই (সন্ত্রাসী) ইসরায়েলকে অর্থায়ন বন্ধ করবে ওয়াশিংটন।
ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে ড্রাম্প বলে, ‘পরগাছা ইসরায়েলকে অর্থ দেয়ার বিষয়ে তাদের সাথে আমি একটি চুক্তি করেছি। আমরা ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলার দিই। কয়েক মাস আগেই আমরা এটি বন্ধ করার বিষয়ে একমত হয়েছি।’
সে আরও বলেছে, ‘আমরা ইতিমধ্যে একমত হয়েছি যে, চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে আর অর্থ দেয়া হবে না। তবে তাদের প্রয়োজন হলে আমরা সহায়তা করবো।’ বাকি অংশ পড়ুন...
রাঙামাটি সংবাদদাতা:
সাজেক সড়কে উপজাতি বিচ্ছিন্নতাবাদীদের উস্কানিতে গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে তৃতীয় দিনের মতো অবরোধ চলছে।
উপজাতি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উস্কানির প্রতিবাদে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি নামে আরও একটি সংগঠন।
পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি সংগঠনটির দাবি, গত ১১, ১৫ ও ২২-২৩ অক্টোবর এবং সর্বশেষ ২ নভেম্বর চতুর্থ দফায় চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসী দলের মদদপুষ্ট সংগঠন সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঘো বাকি অংশ পড়ুন...
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবরের হামলায় গুরুতর আহত আরও এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় দূতাবাস। খবর আরব নিউজের
এক বিবৃতিতে দূতাবাস জানায়, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, ১০ অক্টোবর রিয়াদ বিমানবন্দরে হামলায় গুরুতর আহত আরও একজন ভারতীয় নাগরিক রিয়াদের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুবরণ করেছেন।’
এর আগে একই হামলায় আহত ৪৬ বছর বয়সী ভারতের হায়দরাবাদের বাসিন্দা মোহাম্মদ ইউসুফের মৃত্যু হয়। সৌদি আরবে নিযুক্ত ভারতেঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আতঙ্ক আর থমথমে পরিবেশের মধ্যে দিন কাটাতে হচ্ছে বৃহত্তর মিরপুরের বাসিন্দাদের। পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে চলমান আন্দোলনে গত তিন দিন এই এলাকায় চলছে সংঘর্ষ। পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হচ্ছে। এর ফলে মিরপুর ১০, ২, ১৪ ও ১১ নম্বর এলাকা জুড়ে বাসিন্দাদের আতঙ্কে ছড়িয়ে পড়েছে। অনেকে প্রয়োজন ছাড়া বের হচ্ছে না।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সরেজমিনে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা যায়।
মিরপুরের পূরবী এলাকার বাসিন্দা আবু হানিফ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ড্রাম্প প্রশাসন আর মাত্র কয়েক দিনের মধ্যেই ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে বলে দাবি করেছে দেশটির রাজনৈতিক ভাষ্যকার কার্লসন। সে অভিযোগ করে, মধ্য ইরানের একটি সন্দেহভাজন পারমাণবিক কেন্দ্রে হামলার অনুমোদন দিতে মার্কিন (সন্ত্রাসী) ড্রাম্পের ওপর সরাসরি চাপ সৃষ্টি করছে ইসরায়েলি প্রধানসন্ত্রাসী।
মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কার্লসন দাবি করে, হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হলো ‘পিক্যাক্স মাউন্টেন’ ; যেখানে ইসরায়েলি গোয়েন্দারা মনে করছে যে ইরান আবারও তাদের পারমাণবিক সমৃদ্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মধ্যপ্রাচ্যের গন্ডি পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য সংঘাতের পরিধি ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়ার প্রচ্ছন্ন ও প্রকাশ্য হুমকি দিয়েছে ইরান।
দেশটির সামরিক কর্মকর্তা এবং আইনপ্রণেতারা সতর্ক করে জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের সাথে নতুন কোনো সামরিক সংঘাতে জড়ালে তা মধ্যপ্রাচ্যের ভৌগোলিক সীমানা ছাড়িয়ে সাইপ্রাস থেকে শুরু করে ব্রিটেন পর্যন্ত বিস্তৃত হতে পারে।
ইরানি গণমাধ্যম ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সম্ভাব্য এই সংঘাতের লক্ষ্যবস্তু হিসেবে ইউরোপীয় ভূখ-ে থাকা বিভিন্ন পশ্চিমা সামরিক ঘাঁটিকেও চিহ্নিত করা à বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গ্যাস সরবরাহ বন্ধের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় পেট্রোবাংলা জানিয়েছে, আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এমন দাবি করে কোনো কোনো সংবাদমাধ্যমের ফটোকার্ড তৈরি করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছে। এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে, যা পেট্রোবাংলা কর্তৃপক্ষের নজরে এসেছে।
এতে বলা হয়েছে, কক্সবাজারের মহেশখালীতে অবস্থঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের তৈরি পোশাকশিল্পে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ও সহিংসতার পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।
তিনি বলেছেন, শ্রমিকদের ব্যবহার করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বিগত সরকারের সমর্থক একটি মহল। এ কর্মকা-ে কিছু শিল্পমালিকও জড়িত রয়েছেন, যাদের কেউ কেউ বিগত সরকারের আমলে মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা সংসদ সদস্য ছিলেন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
শ্রম আইনে নির্ধারিত সুবিধার বাইরেও শ্রমিকদের বিভিন্ন বাড়তি সুযোগ-সুবিধা দেওয়ার জন্য পরিচিত গাজীপুরের বেশ কয়েকটি বড় তৈরি পোশাক কারখানায় গত দুই দিনে হামলার ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে আরও ভাঙচুর ও লুটপাটের আশঙ্কায় এসব কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে মালিকপক্ষ।
মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর, আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ চলছে। কারখানা মালিকদের অভিযোগ, এ আন্দোলনের মধ্যে এসব হামলার বেশিরভাগই করেছে বহিরাগত, বা অন্য কারখানার শ্রমিক বা শ্রমিক নামধারীরা।
মালিকরা বলেন, নিজেদের কারখঠবাকি অংশ পড়ুন...












