নিজস্ব প্রতিবেদক:
অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা অবৈধ লেনদেন ও বিদেশে অর্থপাচারের অভিযোগে দায়ের করা মামলায় লিটন হাওলাদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সংস্থাটি জানায়, নিজের নামে নিবন্ধিত বিকাশ-নগদের এজেন্ট সিম তিন দিনের জন্য ১০ হাজার টাকায় ভাড়া দিয়েছিলেন তিনি। ওই সিমের বিকাশ অ্যাকাউন্টে মাত্র তিন দিনে ২ কোটি ২৬ লাখ ৩৩ হাজার ৮০১ টাকা লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি।
গত বুধবার (৪ নভেম্বর) সিআইডি প্রধান কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। লিটন হাওলাদার খুলনার খঠবাকি অংশ পড়ুন...
অভিযোগ সূত্রে জানা যায়, সরকার প্রতিটি ইউনিয়নে একজন করে নতুন বিসিআইসি সার ডিলার নিয়োগের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে হাতিয়া উপজেলা কৃষি অফিস যাচাই-বাছাই শেষে প্রতিটি ইউনিয়ন থেকে তিনজন আবেদনকারীর কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠায়। চানন্দী ইউনিয়ন থেকে পাঠানো তিনটি আবেদনের মধ্যে ভূঁইয়া গ্রামের একটি পরিবারের আবেদন তালিকার প্রথমে ছিল বলে দাবি করেছেন ওই পরিবারের সদস্যরা।
তাদের দাবি, পরিবারের পক্ষ থেকে বাবার নামে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়া হয়েছিল। তবে মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের সময় রহস্যজনকভাবে তাদের নাম বাদ দিয়ে মেসার্স ফার বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ন্যূনতম ৩০ হাজার মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে সাভারের পোশাক কারখানাগুলো। ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে সাভারের উলাইল ও হেমায়েতপুরে পুলিশ ও আন্দোলনরত পোশাকশ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটনায় অনেকে আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে। সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে আন্দোলনরত শ্রমিকদের হামলার শিকার হয়েছেন তিন গণমাধ্যমকর্মী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ইয়াওমুল আরবিয়া বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইউরোপের বিভিন্ন দেশে বড় ধরনের সাইবার হামলার কারণে খাদ্য গুদামজাতকরণ ও লজিস্টিকস নেটওয়ার্ক অচল হয়ে পড়ায় কোটি কোটি ইউরো মূল্যের তাজা ও প্রক্রিয়াজাত খাদ্য নষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। ইউরোপের অন্তত নয়টি দেশ এই হামলার শিকার হয়েছে।
গত ২ নভেম্বর চালানো এ হামলায় ফ্রিজের তাপমাত্রা বেড়ে যাওয়ায় বিভিন্ন দোকানে বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হয়েছে।
বেলজিয়াম, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল ও সুইডেনের সুপারমার্কেটগুলোতে এ সমস্যা দেখা দিয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলছে, জোটের খà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
চব্বিশের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর একাধিক শিক্ষক ও শিক্ষার্থীকে অন্যায়ভাবে শাস্তির মুখোমুখি করা হচ্ছে বলে দাবি করেছে আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এক প্রতিবেদনে এসব কথা জানায় এইচআরডব্লিউ।
প্রতিবেদনে দাবি করা হয়, ২০২৪ সালে শিক্ষার্থী-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও শেরেবাঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
চট্টগ্রামে একটি মামলার সাক্ষী একজন পুলিশ সদস্য। কিন্তু বদলি হয়ে তিনি বর্তমানে খুলনায় কর্মরত আছেন। মামলায় সাক্ষ্য দেয়ার জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যকে চট্টগ্রামে আসতে হবে, কিন্তু অনেকদিন ধরেই তিনি উপস্থিত হননি বা হতে পারেননি।
এটি একটি উদাহরণ হিসাবে বলা হলেও বাংলাদেশের বিভিন্ন আদালতে জমে থাকা অনেক মামলার ক্ষেত্রে এই জটিলতা বেশ পরিচিত। এর ফলে দিনের পর দিন মামলার তারিখ যেমন পেছাতে থাকে, তেমনি বিলম্বিত হয় সামগ্রিক বিচার প্রক্রিয়া।
দেশের বিচার প্রক্রিয়ায় এই বিষয়টিকে একটি পদ্ধতিগত জটিলতা হিসেবেই দেখছেন আইন ঠবাকি অংশ পড়ুন...
লালমনিরহাট সংবাদদাতা:
পাটগ্রামের বুড়িমারী সীমান্তে লাইট বন্ধ করে রাতের আঁধারে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় হানাদার বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর কঠোর অবস্থানের কারণে তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়ে যায়।
গত মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ব্যাঙের বাড়ি এলাকার ৮৩২ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ২ এস সাব-পিলারের কাছে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে হঠাৎ সীমান্তের ওপারে বিএসএফ সদস্যরা সার্চলাইটের আলো নিভিয়ে অন্ধকারে বাংলাদেশে লোকà বাকি অংশ পড়ুন...
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সবশেষ তথ্যমতে, বিমান বাংলাদেশ (৪৭টি), সৌদিয়া (২১টি), রিয়াদ এয়ারওয়েজ (১৯টি), ইউএস-বাংলা (১০টি) এবং ইন্ডিগো (৩০টি), এমিরেটস (১৪টি), কাতার এয়ারওয়েজ (৯টি), ফ্লাই দুবাই (৮টি), এয়ার ইন্ডিয়া (৮টি), সালাম এয়ার (৭টি) ও ইজিপ্ট এয়ারের (১টি) এসব ফ্লাইট বিঘ্নিত হওয়ায় ২৩ হাজার ৭৭ জন যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সময়সূচী পুনর্নির্ধারণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কাজ করছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাকি অংশ পড়ুন...
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত/অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে সর্বোচ্চ দুই বিষয়ে যারা অকৃতকার্য হয়েছেন, তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে।
পরীক্ষার সময়সূচি পরবর্তীতে স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। সাপ্লিমেন্টারি পরীক্ষায় কারা অংশ নিতে পারবেন, সেই তালিকা প্রকাশ করবে আন্তঃশিক্ষা বোর্ড।
আগামী ৫ নভেম্বর তাদের ফরম পূরণ শুরু হবে, শেষ হবে ৯ নভেম্বর। আর ফি জমা দেয়ার শেষ তারিখ ১০ নভেম্বর।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ড্রাম্প প্রশাসন আর মাত্র কয়েক দিনের মধ্যেই ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে বলে দাবি করেছে দেশটির রাজনৈতিক ভাষ্যকার কার্লসন। সে অভিযোগ করে, মধ্য ইরানের একটি সন্দেহভাজন পারমাণবিক কেন্দ্রে হামলার অনুমোদন দিতে মার্কিন (সন্ত্রাসী) ড্রাম্পের ওপর সরাসরি চাপ সৃষ্টি করছে ইসরায়েলি প্রধানসন্ত্রাসী।
মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কার্লসন দাবি করে, হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হলো ‘পিক্যাক্স মাউন্টেন’ ; যেখানে ইসরায়েলি গোয়েন্দারা মনে করছে যে ইরান আবারও তাদের পারমাণবিক সমৃদ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে স্থগিত থাকা ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট আবারও চালু হবে আগামী ৭ নভেম্বর থেকে। তবে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দিনের বেলায় এ রুটে ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
অন্যদিকে, পরবর্তী নির্দেশনা পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিসহ কয়েক দফা দাবিতে বিক্ষোভের গতকাল ৫ম দিনে আবারও উত্তপ্ত সাভার ও আশুলিয়ার তৈরি পোশাকশিল্প এলাকা। শতাধিক কারখানার শ্রমিকরা আজও রাস্তায় নেমেছেন। একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা। পুলিশ-শ্রমিক সংঘর্ষে দেড় শতাধিক আহত হয়েছেন। দুজনকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। এদিকে দুই শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলি বাকি অংশ পড়ুন...












