ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পাঁচ মিনিটের মধ্যে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও হোটেল কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে পার্কিং এলাকায় থাকা জেনারেটরসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলের গ্যাস সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে মানিকগঞ্জে নতুন অনুসন্ধান কূপ খননের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। ভূগর্ভস্থ এই জ্বালানি অনুসন্ধানের উদ্যোগ সফল হলে ঢাকার শিল্প ও আবাসিক খাতের সংকট নিরসনে নতুন সম্ভাবনা তৈরি হবে।
পেট্রোবাংলার সাম্প্রতিক এক নথির তথ্যানুযায়ী, আগামী অর্থবছরে ‘মানিকগঞ্জ-১’ নামের এই অনুসন্ধান কূপ খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটির কাজ এগিয়ে নিতে প্রণয়ন করা হচ্ছে ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের স্টিলশিল্প গভীর সংকটে পড়েছে। সরকারি উন্নয়ন প্রকল্পে স্টিলের ব্যবহার কমে যাওয়া, আবাসন খাতে স্থবিরতা, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ডলারের বিনিময় হারজনিত মূলধন ক্ষয় এবং উচ্চ সুদের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। শিল্পটির বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় ১ কোটি ২০ লাখ টন হলেও বর্তমানে রডের চাহিদা কমে প্রায় ৫০ লাখ টনে নেমেছে। ফলে কারখানাগুলো গড়ে মাত্র ৫০ শতাংশ সক্ষমতায় চলছে। এ পরিস্থিতিতে শিল্পটি টিকিয়ে রাখতে ১০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ, স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ, ঋণ পুনর্গঠন এবং নিরবচ্ছিন্ন ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ড. শামসুল হক বলেছেন, ‘সড়ক নিরাপদ করতে যাদের যে কাজ, তারা সেটি করছেন না। রুট পারমিটের নামে শুধু ব্যানার বিক্রি চলছে। মেয়াদোত্তীর্ণ গাড়ি সড়ক থেকে তুলে দিতে আইন প্রয়োগ করা হচ্ছে না। আমাদের দেশে সড়ক দুর্ঘটনা ও গণপরিবহনের অনিয়ম ঠেকাতে প্রাতিষ্ঠানিক দক্ষতা না বাড়িয়ে কেবল বাহ্যিক কিছু পদক্ষেপ নেওয়া হয়, যা মূল সমস্যার সমাধান না করে নেহায়েত উপসর্গের চিকিৎসা করার মতো। কোনো ব্যবস্থা না শুধরে চালকদের লিফলেট বিতরণ করা কিংবা নামমাত্র প্রশিক্ষণ দেওয়া কà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে গত এক দশকে শ্রমবাজারে প্রবেশ করেছেন ১ কোটি ৪০ লাখ তরুণ। বিপরীতে, এ সময়ে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ৮৭ লাখ। ফলে শ্রমবাজারে প্রবেশ করা বিপুলসংখ্যক তরুণের জন্য কাজের সুযোগ তৈরি করা যায়নি। এমন পরিস্থিতিতে দেশে বেসরকারি বিনিয়োগ বাড়ানো, দক্ষ কর্মী তৈরি, অবকাঠামো উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্যের বাধা দূর করার ওপর গুরুত্ব দিয়েছে বিশ্বব্যাংক।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) বিশ্বব্যাংকের সিনিয়র এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার মেহরিন আহমেদ মাহবুবের পাঠানো লিখিত জবাবে পেসমে বলেছে, গত এক দশকে শ্রমবাজারে প্রবেশ করা এঠবাকি অংশ পড়ুন...
টাঙ্গাইল সংবাদদাতা:
দিগন্তজোড়া মাঠে মাঠে শোভা পাচ্ছে আগাম শীতকালীন সবজির সবুজ সমারোহ। শীত আসতে এখনো বেশ কিছু দিন বাকি থাকলেও, আগাম সবজি চাষে এখন তুমুল ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষকরা।
বিশেষ করে সবজি চাষের জন্য বিখ্যাত পাহাড়ি অঞ্চল মধুপুর, ঘাটাইল, ধনবাড়ি, সখিপুর এবং যমুনা-ধলেশ্বরীর অববাহিকার চরাঞ্চলের কৃষিজমিগুলো এখন হরেক রকমের সবজিতে ভরে উঠেছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় আগাম সবজির বাম্পার ফলন এবং বাজারে ভালো দাম পাওয়ার আশায় বুক বাঁধছেন স্থানীয় চাষিরা।
সরেজমিনে জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ মাঠজুড়ে এà বাকি অংশ পড়ুন...
পর্যটন নগরী নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা। বিদ্যমান অসংখ্য পুরাকীর্তির মাঝে উল্লেখ যোগ্য হলো- উপজেলার সাচিলাপুর এলাকায় সুলতান গিয়াসউদ্দিন আ’যম শাহের মাজার, ঐতিহাসিক পাঁচ পীরের মাজার ও মসজিদ, মোগরাপাড়ায় দানেশ মান্দ ইব্রাহিম ও মুন্না শাহের মাজার, গোয়ালদীতে আলাউদ্দিন হোসেন শাহী মসজিদ, দমদমা ও পানাম নগরীতে নীলকুঠি, টাকশাল বাড়ী, পানাম পঙ্খীরাজ খালের ওপর সেতু ইত্যাদি।
সুলতান গিয়াস উদ্দিন আ’যম শাহের মাজার:
উপজেলার শাচিলাপুর গ্রামের খালের পাড়ে কালো পাথরে নির্মিত যে মাজার তা সুলতান গিয়াস উদ্দিন আ’যম শাহের মাজার নামে পরিচিত। ১০ à বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলা চালাতে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করেছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। মার্কিন কর্মকর্তারা এবং পরিকল্পনা সম্পর্কে অবগত কয়েকজন ব্যক্তি মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসকে এ তথ্য জানিয়েছে।
স্বল্প সময়ের মধ্যে ব্যাপক ও তীব্র হামলা চালানোর পরিকল্পনা এগিয়ে চলার সঙ্গে সঙ্গে মার্কিন-ইসরায়েলি বাহিনী তাদের সামরিক মহড়াও বাড়িয়েছে। হামলার কৌশল অনুশীলনের জন্য তারা ইরাকের আকাশসীমার ওপর দিয়ে যুদ্ধবিমান উড়িয়েছে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, নতুন হামà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বিশ্ব অর্থনীতির ওপর ঋণের বোঝা এখন নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। ২০২৬ সালের প্রথম ছয় মাসে সরকার, পরিবার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মোট ঋণ ১০ ট্রিলিয়ন ডলার বেড়ে ৩৬৪ থেকে ৩৬৫ ট্রিলিয়ন ডলারেরও বেশি হয়েছে। এই বিপুল ঋণের পরিমাণ বিশ্বজুড়ে এক বছরে উৎপাদিত মোট পণ্য ও সেবার আর্থিক মূল্য, অর্থাৎ বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় কতটা বড়, তা থেকেই সংকটের গভীরতা বোঝা যায়।
ইউরোপের বিভিন্ন দেশে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি, নাগালে বাইরে চলে যাওয়া বাড়ির দাম এবং শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না দেওয়ার প্রতিবাদে à বাকি অংশ পড়ুন...
আপনার সন্তানকে আপনি পড়ালেখা শেখার জন্য স্কুল-কলেজে পাঠাচ্ছেন। কিন্তু সেখানে তার পাঠ্যবইগুলোতে আপত্তিকর, ইসলামবিরোধী, বিধর্মী-বিজাতীয় লেখনী সর্বোপরি ইসলাম ও মুসলিম বিরুদ্ধ, সাংঘর্ষিক লেখা দিয়েই ঠেসে দেয়া হয়েছে স্কুল-কলেজের পাঠ্যবইগুলোকে।
পাঠক! এই লেখাটির শিরোনামটি এইভাবে দেয়ার কারণ হলো- আপনি হয়তো নিজে নিজে নামায, কালাম পড়ে সহজেই নাজাতের কথা ভাবছেন। কিন্তু আপনার জানা উচিত- সম্মানিত দ্বীন ইসলাম মুতাবিক, আপনার অধীনস্থ সন্তানের অপরাধের জন্য আপনিও দায়ী। অর্থাৎ আপনার অজ্ঞতা, গাফলতির কারণে যদি আপনার সন্তান পথভ্রষ্ট হয়, গুনাহঠবাকি অংশ পড়ুন...












