আল ইহসান ডেস্ক:
বাংলাদেশ সীমান্তঘেঁষে সামরিক সক্ষমতা বাড়াতে ভারত ব্যাপক তৎপরতা বৃদ্ধি করেছে। অল্প সময়ের মধ্যে নতুন সেনাঘাঁটি, সেনা স্টেশন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) কমান্ড সেন্টার, ড্রোন ও অ্যান্টি-ড্রোন ব্যবস্থা এবং বহুস্তরের আকাশ প্রতিরক্ষা গড়ে তোলা হচ্ছে। এসব উদ্যোগের কেন্দ্রে রয়েছে শিলিগুড়ি করিডোর, যা ‘চিকেনস নেক’ নামে পরিচিত। প্রায় ২২ কিলোমিটার চওড়া এই সরু ভূখ- ভারতের মূল ভূখ-কে উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সাথে যুক্ত করেছে। এই তৎপরতা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভূরাজনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সম্প্র বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শিশুদের সাইবার হয়রানির শিকার হওয়ার ঘটনা দিন দিন বাড়ছে। ন্যাশনাল চাইল্ড হেল্পলাইনের তথ্য বলছে, গত বছরের তুলনায় চলতি বছরে শিশুদের সাইবার হয়রানির শিকার হওয়ার ঘটনা বেড়েছে ৪২ শতাংশ, যা শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, হাতে মোবাইল ফোন পেয়ে শিশুরা অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কে আগ্রহী হয়ে উঠছে। আবার কখনো কখনো অভিভাবকেরাই পড়াশোনা, যোগাযোগ কিংবা বিনোদনের জন্য বয়স বাড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুর অ্যাকাউন্ট খুলে সাইবার বিপদের ঝুঁকি বাড়াচ্ছেন। এ জন্য অভিভাবকদের স বাকি অংশ পড়ুন...
গ্রাহকদের অ্যাকাউন্টে থার্ড-পার্টি এআই এজেন্টদের অনুপ্রবেশের তথ্য শনাক্ত করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ কয়েকটি ব্যাংক। এমনকি কিছু ক্ষেত্রে এআই সিস্টেমগুলো গ্রাহকদের দেয়া নির্দেশনার বাইরে গিয়েও নিজস্ব উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।
জানা গেছে, মরগান স্ট্যানলি, ব্যাংক অব আমেরিকা, জেপিমরগান চেজ এবং ওয়েলস ফার্গোর মতো প্রথমসারির ব্যাংকগুলো বর্তমানে এআই এজেন্টের ফলে তৈরি হওয়া ঝুঁকি নিয়ন্ত্রণে à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে সশস্ত্র বাহিনীকে আরও প্রযুক্তিনির্ভর, দক্ষ ও আধুনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় সরকার গুরুত্ব আরোপ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে সেনাসদস্যদের জীবনযাত্রার মান উন্নত করতে যুগান্তকারী ‘ওয়ান র্যাংক ওয়ান পেনশন’ ব্যবস্থা বাস্তবায়নের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সেনাবাহিনীর কয়েকটি ব্যাটালিয়ন ও রেজিমেন্টকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড বা জাতীয় পতাকা প্রদান ঠবাকি অংশ পড়ুন...
সফরের প্রথম পর্যায়ে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ‘অনুষ্ঠিত ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশ নেন সেনাপ্রধান। এ সময় তিনি মেলবোর্নে অবস্থিত ডিকিন ইউনিভার্সিটি পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয়টির সঙ্গে বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা এবং একাডেমিক বিনিময় কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন তিনি।
পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্বের হার প্রায় ২৯ শতাংশ। এ ছাড়া উচ্চশিক্ষিত কর্মীদের প্রায় অর্ধেক এমন কাজে নিয়োজিত, যেখানে তাদের শিক্ষাগত যোগ্যতার যথাযথ ব্যবহার হচ্ছে না।
তবে বাংলাদেশের তরুণদের সামগ্রিক বেকারত্বের হার ১২ থেকে ১৩ শতাংশের মধ্যে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অক্টোবর ২০২৬-এর ‘রিজিওনাল ইকোনমিক আউটলুক : এশিয়া অ্যান্ড প্যাসিফিক’ শীর্ষক প্রতিবেদনে এ দাবি করা হয়েচে।
গতকাল জুমুয়াবার (১৬ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এশিয়ার শ্রমবাজারের চ্যালেà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
খাদ্য উৎপাদনে শুধু পরিমাণ বাড়ানোর দিকে নজর না দিয়ে গুণগত মান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
গতকাল জুমুয়াবার ঢাকার ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, বিশ্বজুড়ে খাদ্যের অভাবের চেয়ে নিরাপদ ও মানসম্মত খাদ্যের অভাব বড় সমস্যা হয়ে উঠছে। কৃষিপণ্যে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। তাই নিরাপদ খাদ্য উৎপাদন, কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্ঠবাকি অংশ পড়ুন...
আইনমন্ত্রী বলেন, আগামী দিনে লিগ্যাল প্রফেশনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এআই। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। সমাজে আইনজীবীদের প্রফেশনকে আমরা এমন এক উচ্চতায় নিতে চাই- যে উচ্চতায় গেলে আপনার দিকে তাকিয়ে যে কেউ মনে করবে, একজন জ্ঞানী মানুষের কাছে যাচ্ছি। আপনি যখন এই প্রফেশনে আসবেন, আপনাকে শুধু ‘ল’ জানলে হবে না। এর সঙ্গে-সঙ্গে আপনাকে, অর্থনীতি, কেমেস্ট্রি, নৃবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান জানতে হবে।
তিনি আরও বলেন, এদেশকে এগিয়ে নিতে শুধুমাত্র শিক্ষায়, জ্ঞানে গরীমায় বড় হলে হবে না আপনাকে নীতি, নৈতিকতার কথা মাথায় রাখতে হঠবাকি অংশ পড়ুন...
এক দশকেরও বেশি সময়ের মধ্যে নিজেদের ভূখণ্ডে সবচেয়ে প্রাণঘাতী হামলার মুখে পড়েছে সৌদি আরব। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ১৩ জন নিহত হওয়ার পর এখন রিয়াদ কীভাবে এর জবাব দেবে, তা নিয়ে চলছে আলোচনা।
একইসঙ্গে সম্ভাব্য সেই জবাবের কৌশল কী হবে তা নিয়েও রয়েছে কঠিন সমীকরণ। একদিকে ইয়েমেনে বড় ধরনের স্থল অভিযান চালালে দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। অন্যদিকে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা বাড়তে থাকায় সৌদি আরব আন্তর্জাতিক সমর্থন চাইছে। এ পরিস্থিত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাপানের ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশন বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে। সএকইসঙ্গে প্রতিষ্ঠানটি এ দেশে দ্বিতীয় একটি কাফকো স্থাপনের বিষয়েও আগ্রহী।
সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওমোটোর নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।
এ সময়ে আলোচনাকালে এ আগ্রহ প্রকাশ করে মারুবেনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ কথা জানান।
বৈঠকে প্রতিনিধি দঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ দাবিতে বিক্ষোভে উত্তাল দিল্লি। শনিবার রাজধানীতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত সমাবেশ ঘিরে কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। দিল্লিকে দুর্গে পরিণত করতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৪০ হাজারের বেশি সদস্য। বসানো হয় ব্যারিকেড ও কাঁটাতারের স্পাইক স্ট্রিপ। অনেকে এই পরিস্থিতিকে ‘অঘোষিত জরুরি অবস্থা’ বলে বর্ণনা করেছে।
বিক্ষোভ দমাতে সাবেক চার মুখ্যমন্ত্রীসহ অন্তত সাত হাজার বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।
বিক্ষোভ ঘিরে এদিন আন্দোলনের প্রধান à বাকি অংশ পড়ুন...
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
মোবাইল নেটওয়ার্ক খাতে ফাইভজি এখন অন্যতম আলোচ্য বিষয়। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), মেশিন টু মেশিন (এমটুএম) লার্নিং, ইন্টারনেট অব থিংস (আইওটি) আলোচনায় রয়েছে। এসবের সঙ্গে সাইবার নিরাপত্তা নিয়েও নতুন করে শঙ্ক বাকি অংশ পড়ুন...












