নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের ধীরগতিতে ব্যাংকগুলোতে অতিরিক্ত তারল্যের পাহাড় জমেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, গত আগস্ট শেষে ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্যের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪ লাখ ৪২ হাজার কোটি টাকা। জুনের তুলনায় মাত্র দুই মাসে তা বেড়েছে প্রায় সাড়ে ২৭ হাজার কোটি টাকা। অর্থাৎ ব্যাংকে অর্থের জোগান থাকলেও বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকা-ে সেই অর্থের পুরোপুরি প্রতিফলন দেখা যাচ্ছে না। কারণ, ব্যাংকগুলোর মোট তরল সম্পদের প্রায় ৮২ শতাংশই রয়েছে অনুমোদিত সিকিউরিটিজে। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক খাত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মাদক ব্যবসার অভিযোগে এক ব্যক্তির বাড়ি ভাঙচুরের ভিডিও ছড়ানো হচ্ছে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের দাবিতে। বিষয়টি শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, চলতি বছরের ২৮ আগস্ট ময়মনসিংহ সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নে মাদক ব্যবসার অভিযোগ তুলে নাজিরুল নামের এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর চালায় এলাকাবাসী। এটি সেই ঘটনার দৃশ্য।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়ায় দরবার শরিফে হামলার পুরোনো দৃশ্যকে হিন্দুদের মন্দির ভাঙার দৃশ্য বলে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, কুষ্টিয়ায় দরবার শরিফে হামলার পুরোনো দৃশ্যকে হিন্দুদের মন্দির ভাঙার দৃশ্য বলে প্রচার শনাক্ত করা হয়েছে।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, দেশে হিন্দুদের মন্দির ভাঙার দৃশ্য- এমন দাবি করে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এটি হিন্দুদের কোনো মন্দির ভাঙার দৃশ্ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অপরিশোধিত তেলের ক্ষেত্রে বাংলাদেশে সরবরাহকারী দেশও খুব বেশি নয়। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সরবরাহকারী তালিকায় সৌদি আরামকোর পাশাপাশি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি বা অ্যাডনক রয়েছে।
ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র হুথিদের সঙ্গে সৌদি আরবের সংঘাত পরিস্থিতি দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে বহুমুখী সংকট তৈরি হতে পারে। এর মধ্যে সবচেয়ে বড় ঝুঁকি শ্রমবাজার ও রেমিট্যান্সে। সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশী কর্মরত। দেশটি নতুন বিদেশগামী কর্মীদের বড় অংশেরও গন্তব্য। সৌদি আরব বাংলাদেশের প্রবাসী আয়ের সà বাকি অংশ পড়ুন...
নারীর স্বাস্থ্যসেবার উন্নয়ন ও দেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি)। ‘উইমেনস হেলথ ইনিশিয়েটিভ’ নামের এ কর্মসূচির আওতায় ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত প্রায় ৪ কোটি ৭০ লাখ নারী ও কিশোরীর স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) জার্মানির বার্লিনে বাংলাদেশ দূতাবাসে ওয়ার্ল্ড হেলথ সামিট ২০২৬ উপলক্ষে ‘নারী স্বাস্থ্য ও স্বাস্থ্যসেবার সহনশীলতা বৃদ্ধি’ শীর্ষক সভায় এ উদ্যোগ তুলে ধরা হয়। এতে বাংলাদেশের পক্ষে নেতà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অনুমোদিত মধ্য ও দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণের অর্থ বৈদেশিক মুদ্রায় সংরক্ষণ করতে পারবে দেশের যোগ্য বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান। এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ফরেন কারেন্সি (এফসি) হিসাব খোলা ও পরিচালনার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বৈদেশিক ঋণের অর্থ ব্যবস্থাপনা, আমদানি ও সেবা মূল্য পরিশোধ এবং ঋণের কিস্তি পরিশোধে প্রতিষ্ঠানগুলোর জন্য বাড়তি সুবিধা তৈরি হবে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, বৈদেশিক অর্থায়নের আওতায় আন্তঃসীমান্ত পরিশোধের বাকি অংশ পড়ুন...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ এবং ২০২১ এর জন্য মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২৪ শিক্ষার্থী। সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক প্রদত্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ এর জন্য মনোনীত ইবি শিক্ষার্থীরা হলেন- আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তোহা তরীক, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের রায়হান আলী, অর্থনীতি বিভাগের মিজানুর রহমান, আইন বিভাগের নাজমুন ইসলাম, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ফিরোজ খান, পরিসংখ্যান বিভাগের সুপ্তি চক্রবর্তী সাধনা, ইলেকট্রিক্যাল à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আইএমএফের কোনো শর্ত বাংলাদেশ আর মানবে না এবং সরকার তাদের ঋণের চুক্তি বাতিল করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গত রোববার (৪ অক্টোবর) কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে, বিশ্ব বিনোয়োগকারী সপ্তাহের আয়োজন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যন্ড এক্সচেঞ্জ কমিশন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আইএমএফের ঋণ চুক্তি বাতিল করে আমরা নিজ পায়ে দাড়ানোর উদ্যোগ নিয়েছি। দাতা সংস্থার সাহায্য ছাড়াই ২০৩৪ সালে ট্রলিয়ন ডলারে পৌঁছাবে বাংলাদেশের অর্থনীতি।
রির্জাভে বিদেশি ঠবাকি অংশ পড়ুন...
মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ট্রেজারি বন্ডের সুদের হার বৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। এর ফলে এক সপ্তাহের ব্যবধানে ফের বড় দরপতনের দিকেই এগোচ্ছে কোনো প্রকার সুদ বা মুনাফা না দেয়া এই ধাতু।
শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১২টা ৩৩ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪০ দশমিক ০৬ ডলারে নেমে এসেছে। এখন পর্যন্ত চলতি সপ্তাহে স্বর্ণের দর কমেছে প্রায় ৩ দশমিক ৪ শতাংশ। আর মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ শতাংশ কমে ৪ হাজার ১৬২ দশমিক ৩০ ডলারে থিতু হয়েছে।
বাইবিট-এর প্রঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্ব সৌদি আরবভিত্তিক প্রতিষ্ঠান 'রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল'কে (আরএসজিটিআই) দেয়ার প্রক্রিয়া শুরু করতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে (সিপিএ) নির্দেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
গত ২৮ সেপ্টেম্বর এই নির্দেশনা জারি করা হলেও বিষয়টি প্রকাশ্যে এসেছে আন্তর্জাতিক একটি অপারেটরের মাধ্যমে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) এবং ওভারফ্লো কন্টেইনার ইয়ার্ড (ওসিওয়াই) ১৫ বছরের জন্য পরিচালনা ও রক্ষণাবেক্ষণের চুক্তি সরকারের নীতিগত অনুমোদন পাওয়ার ঠিক ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এতকিছুর পরেও জামাত নেতা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলের সংসদ সদস্য পদ বহাল থাকে কীভাবে, সে প্রশ্ন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যু ও তার আগে ‘সেক্সটরশন বা যৌন ব্ল্যাকমেলের’ নিরপেক্ষ ও প্রভাবমুক্ত তদন্তেরও দাবি জানিয়েছে সংস্থাটি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি বলেছে, জনপ্রতিনিধিদের জন্য বিশেষায়িত ও বাধ্যতামূলক নৈতিক আচরণবিধি প্রণয়ন করতে হবে।
বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারু বাকি অংশ পড়ুন...












