নোবিপ্রবি উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, প্রশিক্ষণ, গবেষণা এবং অন্যান্য একাডেমিক কার্যক্রমে দুই বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেয়া হয়।
সাক্ষাতে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ইরাসমাস প্লাস মোবিলিটি কর্মসূচির মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক ও পেশাগত জ্ঞান আদান-প্রদান সহজ হবে। ফলে নোবিপ্রবির শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি ভিন্ন দেশের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে দৃষ্টিভঙ্গি বিনিময়ের সুযোগ পাবে।
তিনি আরও বলেন, এ ধরà বাকি অংশ পড়ুন...
ব্যায়ামে স্বাস্থ্য যেমন ভালো থাকে, তেমনি মনও থাকে প্রফুল্ল। তবে সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, যারা ব্যায়াম করে, তাদের মস্তিষ্কের আকারও অন্যদের চেয়ে বড় হয়। ব্যায়াম করলে মস্তিষ্কের যে অংশ স্মৃতিশক্তি ও শেখার কাজ করে, সেই অংশের কর্মক্ষমতাও বাড়ে।
গবেষণাটি করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় এবং প্যাসিফিক নিউরোসায়েন্সেস ইনস্টিটিউটের ব্রেইন হেলথ সেন্টারের একদল গবেষক। চলতি সপ্তাহে জার্নাল অব আলঝেইমার ডিজিজে এক্সারসাইজ-রিলেটেড ফিজিক্যাল অ্যাকটিভিটি রিলেটেড টু ব্রেইন নামে প্রকাশিত হয়েছে।
গবেষকেরা ১০ হাজার ১২৫ জনà বাকি অংশ পড়ুন...
এ সময় অপেক্ষার পরও গাড়ি না পেয়ে অনেক শিক্ষার্থীকে হেঁটেই হলে ফিরতে হয়। রাতে যাতায়াত করতে গিয়ে নারী শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপে এ সমস্যা নিয়ে অভিযোগ উঠলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ তাদের।
শিক্ষার্থীদের অভিযোগ, শুধু রাতেই নয়, সকালে ক্লাস শুরুর সময়ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও শাহপরাণ হলে সামনে গাড়ির সংকট দেখা দেয়। ফলে অনেক শিক্ষার্থী ক্লাস ও পরীক্ষায় সময়মতো পৌঁছাতে ভোগান্তি পোহাচ্ছেন।
এ বিষয়ে ছাত্রী হলের আবাসিক শিক্ঠবাকি অংশ পড়ুন...
জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরোধিতার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া তিন শিক্ষক হলেন—শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মশিউর রহমান।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করেছে সিন্ডিকেট। ট্রাইব্যুনালের পরবর্তী কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সম্পন্ন হবে বলে জানান প্রো-উপাচার্য।
অন্যদিকে, সংগীত বিভাগে বাকি অংশ পড়ুন...
এর আগে গত ১৭ আগস্ট ছাত্রী হলের প্রবেশের সময় রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। শেষ পর্যন্ত সিন্ডিকেটের সিদ্ধান্তে রাত ১১টা পর্যন্ত ছাত্রীদের হলগেটে প্রবেশের সময়সীমা বাড়ানো হলো।
এদিকে এক ঘণ্টা সময় বাড়ানোর সিদ্ধান্তে সন্তুষ্ট নন ‘বৈষম্যহীন নারী হল চাই’, ‘নারী হল সংস্কার আন্দোলন’ ও ‘অবরোধবাসিনী’র আন্দোলনকারীরা। সিন্ডিকেট সভা চলাকালেও নিজেদের দাবির পক্ষে কর্মসূচি পালন করেন একদল নারী শিক্ষার্থী।
আন্দোলনকারীদের দাবি, শুধু এক ঘণ্টা সময় বাড়ালে ‘সান্ধ্য আইন’-এর মূল সমস্যার সমাà বাকি অংশ পড়ুন...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী সাধারণ সম্পাদক (জিএস) এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। একই সঙ্গে ২০১৯ সালের ডাকসু নির্বাচনে জিএস পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া মো. রাশেদ খাঁনকে জিএস হিসেবে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ। জিএস ঘোষণঠবাকি অংশ পড়ুন...
নির্দেশনায় বলা হয়, নোয়াখালী জেলা শহরে কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী টিউশন, শিক্ষা-সংক্রান্ত কার্যক্রমসহ বিভিন্ন প্রয়োজনে মাইজদী ও পার্শ্ববর্তী এলাকায় যাতায়াত করেন, তাদের সবসময় বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পরিচয়পত্র প্রদর্শন করতে হতে পারে।
এ ছাড়া সন্ধ্যার পর শিক্ষার্থীদের শহরের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থান, অপরাধপ্রবণ ও নির্জন এলাকায় প্রয়োজন ছাড়া জমায়েত বা আড্ডায় অংশ না নেয়ার জন্য অন বাকি অংশ পড়ুন...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান। শনিবার (২৯ আগস্ট) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, পূর্ববর্তী রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ২৯ আগস্ট হতে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে আজ থেকেই পুনরাদেশ না দেয়া পর্যন্ত ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমানকে এই পদে নিয়োগ দেয়া হলো। তিনি বিধি মোতাবেক এই à বাকি অংশ পড়ুন...
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে নজরুল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে।
এ বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা যোগদানের তারিখ থেকে ৪ বছর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে দায়িত্ব পালন করবেন। এই সময়ে তিনি পদ-সংশ্লিষ্ট সম্মানী ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন এবং দায়িত্ব পালনের স্বার্থে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। এ ছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির বাকি অংশ পড়ুন...
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং প্রতিনিধিত্বশীল ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করা। সেই ধারাবাহিকতায় দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর শাকসু নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও নানা জটিলতা ও কালক্ষেপণের কারণে আজও শিক্ষার্থীরা তাদের বহুল প্রত্যাশিত নির্বাচন থেকে বঞ্চিত।
সর্বশেষ একটি রিটের প্রেক্ষিতে নির্বাচনের আগের দিনে শাকসু নির্বাচন ২৮ দিনের জন্য পিছিয়ে দেয়া হয় উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ঠবাকি অংশ পড়ুন...












