ঢাবির ৪ শিক্ষক বরখাস্ত
জুলাই গণঅভ্যুত্থানে বিরোধিতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন অধ্যাপককে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। একই সঙ্গে নিয়োগের বিজ্ঞপ্তিতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ না করে শিক্ষক হওয়ার অভিযোগে সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ জিয়াউর রহমানকে (সায়েম রানা) সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
, ১৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ রবি, ১৩৯৪ শামসী সন , ০১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৭ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করেছে সিন্ডিকেট। ট্রাইব্যুনালের পরবর্তী কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সম্পন্ন হবে বলে জানান প্রো-উপাচার্য।
অন্যদিকে, সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ জিয়াউর রহমানের নিয়োগের যোগ্যতা নিয়ে ওঠা অভিযোগের বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। সাময়িক বরখাস্তের পাশাপাশি ওই শিক্ষকের বিরুদ্ধে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
অভিযোগ রয়েছে, ইসলামিক স্টাডিজে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করলেও সংগীত বিষয়ে শুধু এমফিল ও পিএইচডি ডিগ্রির ভিত্তিতে তিনি সংগীত বিভাগে শিক্ষক হিসেবে নিয়োগ পান। অথচ নিয়োগ বিজ্ঞপ্তিতে সংগীত বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি বাধ্যতামূলক যোগ্যতা হিসেবে উল্লেখ ছিল।
অভিযোগটি প্রকাশ্যে আসার পর এর প্রাথমিক সত্যতা যাচাইয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ড. জিয়াউর রহমানের বিরুদ্ধে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে। কমিটির অনুসন্ধানের পর বিষয়টি সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হয়।
ড. জিয়াউর রহমান বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে সংগীত বিভাগ থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পিএইচডি করার সময় জাপানে সংগীত বিষয়ে এক বছর উচ্চতর প্রশিক্ষণ নেন। এর আগে সংগীত বিভাগে প্রায় চার বছর খণ্ডকালীন শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দখলদারদের বুলডোজার ধ্বংস করার পূর্বমুহুর্তে যোদ্ধাদের ধারণ করা দৃশ্য
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘প্রকৌশলী বেতন-ভাতা পান, দায়িত্ব পালনে উপহার কেন’
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিআরটি চালুর দাবি, অনিয়ম তদন্তে কমিশন গঠনের আহ্বান
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে বহুতল ভবন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীজুড়ে পুলিশের নজরদারি-তল্লাশি
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
থেমে নেই নিষিদ্ধ আ.লীগের ককটেল ও আগুন সন্ত্রাস
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রলীগ-আ. লীগ জামাতে গুপ্ত হয়ে বেঁচে থাকার চেষ্টা করছে -রাশেদ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভোক্তা অধিকারের দেশব্যাপী অভিযানে ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপের ৩ দেশে বোমা হামলার হুমকি, খালি করা হলো শত শত স্কুল
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












