নিহত তরিকুল ইসলাম শেখ ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ডুমুরিয়া উপজেলার গফফারের চায়ের দোকানের ভেতরে অবস্থান করছিলেন তরিকুল। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কী কারণে এবং কারা তাকে গুলি করে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা বাকি অংশ পড়ুন...
এদিন সকাল থেকে আশুলিয়ার জিরাবো থেকে বাইপাইল পর্যন্ত বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষের মুখে অন্তত ৭০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। নিশ্চিন্তপুর এলাকায় পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। এতে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও বর্তমানে আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ছাড়া, শিল্পাঞ্চল আশুলিয়ার অন্যান্য এলাকা জিরানী, পলাশবাড়ী, ইপিজেড সহ সব এলাকার পোশাক কারখানাগুলো সচল রয়েছে।
অন্যদিকে, গতকাল হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ ঠবাকি অংশ পড়ুন...
হরমুজ প্রণালিতে পৃথক ঘটনায় দুটি তেলবাহী জাহাজ ও একটি টাগবোটে আগুন ধরে যাওয়ার কথা জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সময়ে কাতারের উপকূলে অজ্ঞাত দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনায় হরমুজ প্রণালির আশপাশে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথে চলাচলের চেষ্টা করায় পৃথক ঘটনায় দুটি তেলবাহী জাহাজ ও একটি টাগবোটে আগুন ধরে যায় বলে আইআরজিসি বৃহস্পতিবার (৫ নভেম্বর) জানিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাকি অংশ পড়ুন...
দুদক চেয়ারম্যান বলেন, অব্যবস্থাপনায় বেহাল অবস্থা ঢাকা মেডিকেলের চিকিৎসা সেবা। নেই চিকিৎসক, পাচ্ছে না রোগীরা সেবা, ইমার্জেন্সিতে ডাক্তার আছে কি না, বোঝার উপায় নেই।
এ সময় তিনি অবহেলার সাথে জড়িতদের বিরুদ্ধে শোকজ করতে বলেছেন। একইসাথে দুদক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।
দুদক চেয়ারম্যান বলেন, দালাল দমনে সরকারি হাসপাতালের পাশাপাশি প্রাইভেট হাসপাতালগুলোতেও অভিযান চলবে। এ ছাড়া ক্রমান্বয়ে পুরো দেশের মেডিকেলগুলোতেও নজরদারি রাখা হবে।
এ সময় ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হ বাকি অংশ পড়ুন...
বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) এক চিঠিতে সদস্য রিক্রুটিং এজেন্সিগুলোকে এ নির্দেশনার বিষয়ে জানানো হয়। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নির্দেশনার পরিপ্রেক্ষিতে বায়রা এ চিঠি পাঠিয়েছে।
নির্দেশনা অনুযায়ী, উল্লিখিত ১২টি দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের নিয়োগপ্রক্রিয়া ও সরকারি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করতে হবে। পাশাপাশি বহির্গমন ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার আগে কোনো আর্থিক লেনদেন বা চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিঠবাকি অংশ পড়ুন...
কোনো শ্রমজীবী মানুষ শিল্পের ক্ষতি করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, যেখানে শিল্পের প্রসার ঘটানোর জন্য সরকার চেষ্টা করছে, সেখানে শ্রমিকদের দাবির অন্তরালে একটি মহল সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, জনগণের অভ্যুত্থানে যারা পালিয়েছে, তারা দেশে ষড়যন্ত্রের জন্য কলকাঠি নাড়ছে। দেশের সম্পদ ধ্বংস করতে চায় ষড়যন্ত্রকারীরা। সময় এসেছে দেশ গড়ে তোলার, মানুষের ভাগ্য পরিবর্তন করার। যারা দেশের ভবিষ্যৎ ধ্বংস করতে চায়, সেই সব বিশৃঙ্খলাকারীকে রুখে দিতে হবে।
সকল শক্তি দিয়ে ষড়যন্ত্রকারীদের সঠিক জবাব দেয়া ঠবাকি অংশ পড়ুন...
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (৪ নভেম্বর) দিনভর রাজধানীর আটটি ট্রাফিক বিভাগে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-গুলশান বিভাগে, ৩৮৮টি। এছাড়া ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৮০টি, মতিঝিলে ৩১৭টি, ওয়ারীতে ৩০১টি, তেজগাঁওয়ে ২৪১টি, মিরপুরে ২০৪টি, লালবাগে ১৩৭টি এবং রমনা বিভাগে ১২০টি মামলা করা হয়েছে।
আইন অমান্যকারী যানবাহনের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল রয়েছে।
ঢাকা মহানগর এলাকায় সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নে এ ধরনের অভিযা বাকি অংশ পড়ুন...
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
দৈনিক আল ইহসানের বিশ্লেষণ অনুযায়ী, বাংলাদেশের অর্থনীতিতে প্রবৃদ্ধির গতি কমে আসার সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়ছে বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি। শিল্প খাতে গ্যাস ও বিদ্যুতের সংকট উৎপাদন ব্যাহত করছে। অন্যদিকà বাকি অংশ পড়ুন...
যার মাধ্যমে রিযিক বৃদ্ধি পায়
মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত সন্তুষ্টি-রিযামন্দী মুবারক হাছিল এবং স্বীয় চরিত্রকে পুত-পবিত্র রাখার নিমিত্তে যারা বিবাহ করেন, সেই বিবাহের দ্বারা তাদের রিযিক বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ!
হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা তিনি বর্ণনা করেন-
جَاءَ رَجُلٌ اِلَـى النَّبِـيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَشْكُوْ اِلَيْهِ الْفَاقَةَ، فَأَمَرَهٗ اَنْ يَّتَزَوَّجَ
অর্থ: একদা এক ব্যক্তি নূরে মুজাসসাম হ বাকি অংশ পড়ুন...
পবিত্র সূরা আহযাব শরীফ উনার ০৯ থেকে ২৭ পর্যন্ত আয়াত শরীফ উনাদের সংক্ষিপ্ত তাফসীর:
তাদের এমন কথার পরিপ্রেক্ষিতেই অবতীর্ণ হলো-
وَاِذۡ یَقُوۡلُ الۡمُنٰفِقُوۡنَ وَالَّذِیۡنَ فِیۡ قُلُوۡبِهِمۡ مَّرَضٌ مَّا وَعَدَنَا اللّٰهُ وَ رَسُوۡلُهٗۤ اِلَّا غُرُوۡرًا-
‘আর স্মরণ করুন, মুনাফিকরা ও যাদের অন্তরে ব্যাধি ছিলো, তারা বলছিলো, মহান আল্লাহ পাক তিনি এবং উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা প্রতারণা ব্যতীত কিছুই নয়’ (পবিত্র সূরা আহযাব শরীফ: পবিত্র আয়াত শরীফ: ১২)
তাদের এমন অপবচনের প্রেক্ষিতà বাকি অংশ পড়ুন...
আরো একখানা ওয়াকেয়া মুবারক:
হযরত আবূ উবায়দা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনাকে সফরের কারণ জিজ্ঞাসা করলেন। তখন তিনি বললেন, হে সম্মানিত আমীর! যখন রাত্রে আমি শুনলাম আপনি মুসলিম সৈন্যবাহিনীর মধ্যে ঘোষণা দিয়েছেন যে, হযরত খালিদ বিন ওয়ালীদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে শত্রুরা ঘিরে ফেলেছে, সত্বর তৈরী হয়ে যান। তখন আমি ভাবছিলাম যে, তিনি কখনো পরাভূত হবেন না। কারণ উনার সাথে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত নূরুল ফাত্হ মুবারক রয়েছেন।
কিন্তু যখনই ঘরে আমার দৃষ্টি উনার টুপি মুবারক বাকি অংশ পড়ুন...












