নিজস্ব সংবাদদাতা:
‘অন্য টেকা থাকলে দেন, না থাকলে নাইমা যান’- বাসযাত্রীকে কথাটা বললেন চালকের সহকারী শাহাবুদ্দিন। তারপরই লাগল ঝগড়া। এর সূত্রপাত ১০ টাকার একটি নোট, যা ওই যাত্রী ভাড়া হিসেবে দিয়েছিলেন। কিন্তু শাহাবুদ্দিন তা নেবেন না। কারণ ছেঁড়া এই নোট চালানো যাবে না। শাহাবুদ্দিন যুক্তি দেখালেন, ‘এই ছেঁড়া টেকা আমি যদি আপনারে দিই, আপনিও তো নিবেন না।’
রাজধানীর বাসগুলোর প্রতিদিনের গল্প এটি। আর তা মূলত ১০ ও ২০ টাকার নোট নিয়ে। এই মূল্যমানের নোটের ব্যবহার বেশি, অতি ব্যবহারে এগুলো জীর্ণও হয়েছে বেশি। তাই যাত্রী-পরিবহনকর্মী কেউই নিতে চান à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে চারটি জাতীয় চার নেতার নামে ছিল। পুরোনো নামের পরিবর্তে জাহাজগুলোর নতুন নাম নির্ধারণ করে গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ কোস্ট গার্ডের পাঠানো প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে।
নাম পরিবর্তনের তালিকায় রয়েছে, ‘বিসিজিএস জয় বাংলা’ (পিসি ২০৮), যার নতুন নাম ‘বিসিজিএস অদম্য বঠবাকি অংশ পড়ুন...
বৃহস্পতিবার (৫ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-৩) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রফিকুল ইসলামের জন্মতারিখ ১৯৬৭ সালের ১ ডিসেম্বর। ৫৯ বছর পূর্ণ হওয়ায় ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৩ (১) (ক) ধারা অনুযায়ী আগামী ৩০ নভেম্বর তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।
এ ছাড়া, ছুটি প্রাপ্যতা থাকায় একই আইনের ৪৭ ধারা অনুযায়ী ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৩০ নভেম্বর পর্যন্ত এক বছরের জন্য পূর্ণ গড় বেতনে অবসর-উত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হয়েছে।
প্রজ বাকি অংশ পড়ুন...
লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান (১১) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সাপটিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী এলাকার জাহিদুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।
আহত ব্যক্তিরা হল- লালমনিরহাট সদর উপজেলার মনিকা (১৬), মনোরঞ্জন (৯০), বুলু মিয়া (২৬) এবং আদিতমারী উপজেলার প্রিয়াঙ্কা রানী (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে à বাকি অংশ পড়ুন...
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মনিরুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি নাগরিক আহত হওয়ার ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোনও সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের সীমান্তের মেইন পিলার ৬১/১-এস-এর কাছে এ ঘটনা ঘটে।
শনিবার (৭ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান।
আহত মà বাকি অংশ পড়ুন...
শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশের মহাসমাবেশে এসব ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দেশের প্রতিটি ইউনিয়ন ও গ্রামের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব ও গুরুত্বের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
একইসঙ্গে দেশের প্রতিটি ইউনিয়নে নতুন করে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগ এবং তাদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার ঘোষণা দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন সাড়ে সাত হাজার টাকা। এটি বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে বাকি অংশ পড়ুন...
ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহের বিষয়ে তেহরান ও মস্কোর মধ্যে আলোচনা চলছে। শুক্রবার (৬ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, বহু বছর ধরে চাওয়া এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শেষ পর্যন্ত সরবরাহ করবেন বলে তেহরান আশাবাদী- এমনটি জানিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। এর বাইরে ইরানের জন্য রাশিয়া হেলিকপ্টার থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলে জানা গেছে।
ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বৃহস্ বাকি অংশ পড়ুন...
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্পর্কে ইলিম হাছিলের অন্যতম মাধ্যম। সম্মানিত দ্বীন ইসলাম উনার হুকুম-আহকাম শিক্ষা দেওয়ার জন্য ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন দেয়া মহাসম্মানিত সুন্নত মুবারক।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
بُعِثْتُ مُعَلِّمًا
অর্থ: আমি তা’লীমদাতা (মুয়াল্লিম) হিসাবে প্রেরিত হয়েছি। (ইবনে মাজাহ শরীফ, দারিমী শরীফ)
উপরোক্ত পবিত্র হাদীছ শরীফ থেকে প্রতীয়মান হয় যে, তা’লীম-তালকীন দেওয়া, বাকি অংশ পড়ুন...
???? তারকা সংযোগ (স্টারলিংক) কোথায় চালু হয়েছে?
তারকা সংযোগের মাধ্যমে সারা পৃথিবী দখল করার জন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন দেশে তাদের নেটওয়ার্ক বা তথ্যজালিকা সংযোগ বৃদ্ধি করেছে। ২০২৫ সালের মধ্যে তারকা সংযোগ (Starlink) নিম্নোক্ত দেশগুলোতে আংশিক বা পূর্ণরূপে চালু হয়েছে-
যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, জাপান, ব্রাজিল, ফিলিপাইন, নেপাল, নাইজেরিয়া, আজারবাইজানসহ বিশ্বের ১৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে প্রভৃতি। এই দেশগুলো ইহুদীবাদী তারকা সংযোগের (স্টারলিংকের) তথ্য নিয়ন্ত্রণমূলক দখলে রয়েছে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
এনসিপি কি ভাঙনের পথে? দলটির সাম্প্রতিক সময়ের ঘটনাপ্রবাহ এই প্রশ্নকে আবার সামনে এনেছে। একের পর এক নেতার পদত্যাগ, নেতৃত্বে মতবিরোধ, জামাতের সঙ্গে জোট নিয়ে অস্বস্তি এবং সাংগঠনিক দুর্বলতাÑসব মিলিয়ে দলটি এখন কঠিন সময় পার করছে, এটা বলাই যায়।
বিশেষ করে গত ৫ নভেম্বর দলের যুগ্ম আহ্বায়ক সামান্তার পদত্যাগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি শুধু একজন নেত্রী নন। এনসিপির প্রতিষ্ঠাকালীন সময়ের পরিচিত মুখও। তার পদত্যাগের মধ্য দিয়ে পুরনো বিরোধ আবার সামনে এসেছে।
তবে প্রশ্ন হলো, এনসিপি কি সত্যিই ভেঙে যাচ্ছে? নাকি এটি একটি নà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পঞ্জিকার হিসাবে শীতকাল শুরু হতে এখনো প্রায় দেড় মাস বাকি। কিন্তু এরই মধ্যে টের পাওয়া যাচ্ছে শীতের আমেজ। রাজধানী ঢাকাতেই শেষরাতে পাখার বাতাসে ঠান্ডা অনুভূত হচ্ছে। আর উত্তরাঞ্চলে বইতে শুরু করেছে হিমেল হাওয়া। রাত বাড়তেই চারপাশ ঢেকে যাচ্ছে কুয়াশায়, ভোরে ঘাস ও ধানগাছের ডগায় জমছে শিশির।
প্রকৃতির এই পরিবর্তন সামনে রেখে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাসের জন্য দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভা গত ১ নভেম্বর ঢাকা ঝড় সতর্কীকরণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
অধà বাকি অংশ পড়ুন...












