সহজলভ্য অ্যাপ বা ব্রাউজারের মাধ্যমে যেকোনো ব্যক্তি স্মার্টফোন ব্যবহার করে অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত হতে পারে। লেনদেন হয় মোবাইল ব্যাংকিং-বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে। প্রলোভন দেখাতে সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রচার করা হয়, যেখানে কয়েকগুণ লাভ দেখানো হয়। শুরুতে সামান্য জিতলেও পরে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে খেলোয়াড়রা।
অনলাইন জুয়ার আসক্তি তরুণ প্রজন্মের মধ্যে দ্রুত ছড়াচ্ছে। শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমজীবী মানুষও এই ফাঁদে জড়াচ্ছে। পরিবারে অশান্তি, মানসিক অবসাদ, দাম্পত্য কলহ এমনকি অপরাধও বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, এই আসক্তি মাদকের বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আন্তর্জাতিক মহলের নিষ্ক্রিয়তার সুযোগেই সুমুদ ফ্লোটিলার মানবাধিকারকর্মীদের বন্দি করে সন্ত্রাসী ইসরায়েল। এমন অভিযোগ করেছে সুইডেনের আলোচিত পরিবেশবিদ থুনবার্গ।
নিজের ইনস্টাগ্রাম পেজে দেয়া এক পোস্টে সে এই অভিযোগ করে বলেছে, সন্ত্রাসী ইসরায়েল বেআইনিভাবে আন্তর্জাতিক নৌ সীমায় আটক করেছে সুমুদ ফ্লোটিলার মানবাধিকারকর্মীদের। কারাগারে তাদের সাথে অমানবিক আচরণ করা হয়েছে বলেও জানায় সে। তবে এই ঘটনায় গাজার আগ্রাসন থেকে যাতে বিশ্বের নজর সরে না যায়, সে বিষয়ে সতর্ক করে গ্রেটা।
সে আরও বলে, মূল ঘটনার কেন্দ্র তারা নয়, বরং হাঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য ভবিষ্যতে আরেকটা গণ-অভ্যুত্থান হলেও হতে পারে বলে মন্তব্য করেছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তার দাবি, ওই গণ-অভ্যুত্থানের পর বয়স্ক উপদেষ্টাদের সেইফ এক্সিটের প্রয়োজন পড়বে না। তখন সেইফ এক্সিট খুঁজতে হবে এখনকার কতিপয় নেতৃত্বকে, যারা প্রতিনিয়ত ভুল করছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করে রাশেদ খান।
তিনি বলেন, আমি মনে করি না বয়স্ক উপদেষ্টারা দুর্নীতি করেছে। এমন তথ্যও শোনা যায় না। মূলত তাদের রাষ্ট্র পরিচালনায় অনভিজ্ঞà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গুরুত্বপূর্ণ দিন হিসেবে ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারিকে দুটি জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি বছর এই দুটি দিবস বিশেষভাবে পালিত হবে। সোমবার (৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার অফিসিয়াল অনলাইন পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, বর্তমানে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে দেশের সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জীবন ও তাদের সৃষ্টিকে উদযাপনের জন্য একটি ক্যালেন্ডার তৈরির কাজ চলমান রয়েছে। এ ক্যালেন্ডারে সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিন হিসেবে আবরার ফà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বরাদ্দ স্থগিত থাকার কারণে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অনলাইন ফেবু পেজ নিয়মিত হালনাগাদ করা হবে না। তবে জরুরি নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত তথ্য প্রকাশ অব্যাহত থাকবে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দূতাবাসের এক পোস্টে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ বলা হয়, বরাদ্দ স্থগিত থাকার কারণে পূর্ণ কার্যক্রম পুনরায় শুরু না হওয়া পর্যন্ত এই অ্যাকাউন্ট নিয়মিত হালনাগাদ করা হবে না। তবে জরুরি নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত তথ্য এর ব্যতিক্রম হবে।
এতে আরো বলা হয়, পরিস্থিতি অনুকূলে থাকলে নির্ধারিত পাসপোর্ট ও ভিসা সেবা চালু থাকà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন নতুন ভবনে কার্যক্রম শুরু করেছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) থেকে বাংলাদেশ হাইকমিশন ইসলামাবাদের ডিপ্লোম্যাটিক এনক্লেভে নিজস্ব ভবনে স্থানান্তরিত হয়ে কার্যক্রম চালু করেছে।
অনলাইন পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ।
হাইকমিশনের নতুন ঠিকানা হলো-বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ; ব্লক-১৫, রাস্তা নং-৩৩, ডিপ্লোম্যাটিক এনক্লেভ, ইসলামাবাদ-৪৪০০০।
থেকে হাইকমিশনের কনস্যুলার সার্ভিসসহ সকল সেবা উপর উল্লিখিত ঠিকানা থেকে দেওয়া হচ্ছে বà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসকে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে বললেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। অন্তর্র্বতী সরকার আওয়ামী লীগ পুনর্বাসনে কাজ করছে বলেও তিনি অভিযোগ করেন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) অনলাইন পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ।
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তার পোস্টে লেখেন, আমি মনে করি, অন্তর্র্বতীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাকে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে। প্রধান উপদেষ্টা নিজেও চাইলে দায়িত্ব নিতে পারেন।
তিনà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অনলাইনে নানা বিজ্ঞাপন, সেখানে অল্প সময়ে শেয়ারবাজারে বড় মুনাফার প্রতিশ্রুতি। বিজ্ঞাপন থেকে নিয়ে যাওয়া হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে সাজানো প্রশংসা আর তথাকথিত বিশেষজ্ঞের পরামর্শ। এরপর ভুয়া ওয়েবসাইট বা অ্যান্ড্রয়েড অ্যাপে নিবন্ধন করিয়ে শেষ ধাপে বিকাশ বা নগদে টাকা পাঠাতে বলা হয়। এভাবেই গড়ে উঠেছে এক বহু-প্ল্যাটফর্ম প্রতারণার জাল।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ডিসমিসল্যাব। এর গত এক মাসের অনুসন্ধানে এই স্কিমের বিস্তার স্পষ্ট হয়েছে। শুধু সেপ্টেম্বর মাসেই পাওয়া গেছে অন্ত বাকি অংশ পড়ুন...
মাত্র ২৮ বছর বয়সে ফ্রিল্যান্সিং জগতে শক্ত অবস্থান গড়েছেন ফারুক হোসেন। কুরআনে হাফেজ এই তরুণ বর্তমানে মাসে গড়ে ১০ লাখ টাকা আয় করেন। শুধু তাই নয়, প্রায় ৫ হাজার মানুষকে ফ্রিল্যান্সিং শিখিয়েছেন তিনি, যাদের মধ্যে ৩ হাজার এরই মধ্যে আয় করছেন। নিজের আয়ে গাড়ি কিনেছেন, ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান তৈরি করেছেন।
শুরুর কঠিন পথ:
ফারুকের জীবনের শুরুটা ছিলো কষ্টের। ছোটবেলায় বাবাকে হারিয়ে বড় হয়েছেন অভাবের মধ্যে। বাবা চাইতেন, ছেলে মাওলানা হোক। তাই তাকে হাফেজি পড়তে দেন। ১২ বছর বয়সে কুরআনে হাফেজ হয়ে যান ফারুক। কিন্তু সংসার চালাতে বাধ্য হয়ে দাখà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা পুনর্বহালের আগে আমেরিকা ইরানকে তিন মাস বিলম্বিত করতে প্রস্তুত ছিলো, কিন্তু বিনিময়ে সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করার দাবি জানিয়েছিলো।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিও সংস্থা তাকে উদ্ধৃত করে বলেছে, ‘আমেরিকানদের দাবি অগ্রহণযোগ্য। তারা চায় আমরা তাদের আমাদের সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম দেই এবং বিনিময়ে তারা আমাদের তিন মাস সময় দেবে, যা একেবারেই অগ্রহণযোগ্য’।
পেজেশকিয়ানের মতে, ওয়াশিংটন আবার কয়েক মাসের মধ্যে স্ন্যাপব্যাক বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট ঘোষণা দিয়েছে, তেহরান কখনোই পারমাণবিক বোমা তৈরি করবে না। গত ২৪ সেপ্টেম্বর এ তথ্য জানায় আল জাজিরা।
ই-থ্রির চাপ ও চুক্তি নিয়ে টানাপোড়েন:
এই ঘোষণা এমন এক সময় এলো, যখন যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির (ই-থ্রি) পক্ষ থেকে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনঃপ্রবর্তনের প্রক্রিয়া শেষ হতে আর মাত্র তিন দিন বাকি। তিন দেশ অভিযোগ করেছে, তেহরান ২০১৫ সালের পরমাণু চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে।
তারা শর্ত দিয়েছে, ইরান যদি জাতিসংঘ পরিদর্শকদের প্রবেশাধিকার à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, জামায়াত শিকড়হীনভাবে রাজনীতি করছে, যেন একটি পরগাছা।
তিনি মন্তব্য করেন, রাজনীতিতে টিকে থাকতে হলে প্রয়োজন মাটি, আদর্শ ও জনগণের সঙ্গে দৃঢ় শিকড়ের সংযোগ। কিন্তু প্রশ্ন হলো, জামায়াত কি আদৌ সেই শিকড় গড়তে পেরেছে? নাকি বরাবরই অন্য গাছের গায়ে ভর করে, সময় ও শরিক বদলে টিকে থাকার চেষ্টা করেছে?
সম্প্রতি নিজের অনলাইন পেজে তিনি এসব কথা বলেন।
তার মতে, জামায়াতের রাজনীতি কখনোই নিজস্ব ভিত্তিতে দাঁড়ায়নি। তারা কখনো বিএনপির ছায়ায়, কখনো অন্য কোনো দলের পাশে, আবার কখনো কোনো বাকি অংশ পড়ুন...












