আল ইহসান ডেস্ক:
লাতিন আমেরিকার দেশ পেরুতে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে তিন হাজার ৪০০ জনের বেশি নারী নিখোঁজ হয়েছে। দেশটির ন্যায়পাল কার্যালয় গত শনিবার এ কথা জানায়।
ন্যায়পাল কার্যালয়ের প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিখোঁজ হওয়ার জিডির তদন্তে এখন পর্যন্ত এক হাজার ৯০২ জনকে খুঁজে পাওয়া গেছে এবং এক হাজার ৫০৪ জন এখনও নিখোঁজ রয়েছে।
এ বিষয়ে ন্যায়পালের ডেপুটি জানায়, ‘নিখোঁজ হওয়ার বিষয়টিকে পেরুর আসন্ন বিপদ পরিস্থিতি হিসেবে দেখতে হবে। ৩৩ মিলিয়ন মানুষের আন্দিয়ান দেশটিতে এই ধরনের ঘটনা রোধ করঠবাকি অংশ পড়ুন...
বগুড়া সংবাদদাতা:
বগুড়ার শেরপুরে দ্বিগুণ মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকের কাছ থেকে পাঁচ কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে ‘এনওএসএস’ নামের একটি বেসরকারি সংস্থা। গত মঙ্গলবার (৯ মে) থেকে সংস্থাটির কার্যালয়ে তালা ঝুলছে। এতে বিপাকে পড়েছেন সংস্থাটিতে সঞ্চয় রাখা অসংখ্য গ্রাহক।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নে অবস্থিত শেরুয়া বটতলা বাজার। এ বাজারকে ঘিরে ২০১৮ সালে গড়ে তোলা হয় ‘নন-স্টপ অর্গানাইজেশন ফর সোশ্যাল সার্ভিস’ (এনওএসএস)। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালকের নাম শহিদুল ইসলাম (মাস্টার)। তিনি একই ইউনিয়নের শেরুয়া হামছায়ঠবাকি অংশ পড়ুন...
সিলেট সংবাদদাতা:
সিলেটের এয়ারপোর্ট থানার বড়শালা বাজার এলাকায় অভিযান চালিয়ে নতুন সন্ত্রাসী সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সিলেট র্যাব সদর দপ্তরে ব্রিফিংকালে র্যাব এসব তথ্য গণমাধ্যমকে জানায়।
র্যাব জানায়, গত বছরের ২৩ আগস্ট কুমিল্লা সদর এলাকা থেকে ৮ জন তরুণের নিখোঁজের ঘটনায় কুমিল্লার কোতোয়ালি থানায় করা সাধারণ ডায়েরির বিষয়টি গণমাধ্যমে প্রচার হলে র্যাব নিখোঁজদের উদ্ধারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। নিখোঁজ তরুণদের উদ্ধার কার্যক্রম পরà বাকি অংশ পড়ুন...
হযরত যুননুন মিছরী রহমতুল্লাহি আলাইহি যিনি বড় বুজুর্গ মহান আল্লাহ পাক উনার ওলী ছিলেন। তিনি একদিন গিয়েছেন পবিত্র কাবা শরীফ-এ হজ্জ করতে। হজ্জ শেষে তিনি বসে রয়েছেন পবিত্র কাবা শরীফ উনার সীমানার মধ্যে পবিত্র কাবা শরীফ উনার পাশে। হঠাৎ দেখলেন, একটা মেয়েলোক একটা বাচ্চাসহ সেখানে এসেছে। সে এসে বলছে, “মহান আল্লাহ পাক! সেই গোপন ওয়াদা।” বার বার সেই মেয়েলোকটা একই কথা বলছে। যখন সে এই কথা বার বার বলছে, হযরত যুননুন মিছরী রহমতুল্লাহি আলাইহি, যেখানে বসা ছিলেন সেখান থেকে উঠে গিয়ে সেই মহিলার নিকটে গিয়ে বললেন, হে মহিলা কিসের গোপন ওয়াদা? কোন গোপন ওয়াদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঈদুল ফিতরের যাত্রায় সড়ক, রেল, নৌ-পথে সর্বমোট ৩৪১টি যানবাহন দুর্ঘটনায় ৩৫৫ জন নিহত এবং ৬২০ জন মানুষ আহত হয়েছেন। এর মধ্যে ৩০৪টি সড়ক দুর্ঘটনায় ৩২৮ জন নিহত ও ৫৬৫ জন আহত হয়েছেন। রেলপথে ২৭টি ঘটনায় ২২ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। নৌ-পথে ১০টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ২২ জন নিখোঁজ রয়েছেন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তোপখানা রোডের শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত 'ঈদযাত্রায় দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশ' শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমিতির মহাসচিব মুহম্মদ মোজাম্মেল হক চৌধুরী।
ঈদযাত্ঠবাকি অংশ পড়ুন...
পাবনা সংবাদদাতা:
পরকীয়া প্রেমের কারণে ব্যক্তিগত প্রতিহিংসার বশবর্তী হয়ে রূপপুর প্রকল্পের গাড়িচালক সম্রাট হোসেনকে (৩০) হত্যা করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, স্রমাট হত্যা মামলার প্রধান আসামি তার বন্ধু আব্দুল মমিন (৩২) প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছেন।
গত রোববার (২৬ মার্চ) রাতে ঢাকার হাতিরঝিল থানার বাংলামোটর এলাকা থেকে মমিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মমিন পাবনার ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা মধ্যপাড়া (দোকানপাড়া) গ্রামের বাহাদুর খাঁর ছেলে। নিহত সম্রাট একই উপজেলার মধ্য অরনকোলা রিঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
‘নৌকা ডুবির ঘটনা পরিষ্কারই মনে আছে। ওই ঘটনা মনে পড়লে এখন বুক কেঁপে ওঠে। লিবীয় উপকূল থেকে যাত্রা শুরুর কয়েক ঘণ্টা পর সাগর ক্রমশ ভয়ঙ্কর হতে শুরু করে। অনেকেই সাঁতার কাটতে জানতেন না। তাদের ঢেউয়ের মাঝে হারিয়ে যেতে দেখেছি। ও সময় কেউ কেউ ফিরে যেতে চেয়েছিলেন।’
লিবিয়া উপকূলে নৌকা দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যাওয়া এক বাংলাদেশি উদ্ধারকারীদের এভাবেই বলছিলেন। রোববারের সেই দুর্ঘটনা থেকে উদ্ধার হওয়া ১৭ জনকে সোমবার ইতালির সিসিলি দ্বীপে নিয়ে আসে ইতালীয় কর্তৃপক্ষ। তাদের সবাই বাংলাদেশের নাগরিক।
৩৩ বছর বয়সী সাইফুল বাবা-মায়à§ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৩০ জন নিখোঁজ ও ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। ইতালির কোস্ট গার্ড জানিয়েছে, লিবিয়া থেকে যাত্রা করা নৌকাডুবিটি প্রতিকূল আবহাওয়ার কারণে ডুবে যায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানয়েছে।
এর আগে রবিবার দ্য মেডিটেরানিয়া সেভিং হিউম্যান্স দাতব্য সংস্থা টুইটারে বলেছিলে, ইতালি পৌঁছার জন্য যাত্রা করা নৌকাটি বেনগাজির ১৭৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে রয়েছে।
অ্যালার্ম ফোন নামের অপর দাতব্য সংস্থা বলেছে, শনিবার কর্তৃপক্ষকে নৌকাটির বিষয়ে অবহিত করা হয়। এতে ৪৭জন আরোহী ছিলেন। তাদের বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি মার্চের এক সপ্তাহের মধ্যে রাজধানীসহ বন্দরনগরী চট্টগ্রাম ও পর্যটননগরী কক্সবাজারে সংঘটিত বিভিন্ন দুর্ঘটনাকে স্বাভাবিকভাবে নিচ্ছে না সরকারের শীর্ষমহল। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও এগুলো স্বাভাবিক কোনও ঘটনা নয়। তবে তাৎক্ষনিকভাবে এসব ঘটনাকে কেউ এখন পর্যন্ত নাশকতা হিসেবে দেখছেন না। তাই প্রতিটি ঘটনার পেছনে কারও কোনও সংশ্লিষ্টতা রয়েছে কি না বা কী কারণে এসব ঘটনা ঘটছে সেগুলো খতিয়ে দেখার কথা বলেছেন তারা।
গত শনিবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের সীতাকু- উপজেলার কদম রসুল এলাকায় ‘সী বাকি অংশ পড়ুন...
বরগুনা সংবাদদাতা:
দীর্ঘদিন পর বঙ্গোপসাগরে দস্যুদের তৎপরতা আবারও বেড়েছে। সাগরে মাছ ধরতে গিয়ে দস্যুদের হামলার শিকার হয়েছেন জেলেরা।
র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কয়েক বছর ধরে বঙ্গোপসাগরে দস্যুমুক্ত থাকলেও আবার হামলার ঘটনা ঘটায় জেলেদের মধ্যে আতঙ্ক শুরু হয়েছে। যার কারণে আবারও উপকূলের মৎস্যজীবীদের মধ্যে র্যাবের স্থায়ী ক্যাম্প স্থাপনের দাবি নতুন করে আলোচনায় এসেছে।
১৭ ফেরুয়ারি বরগুনার পাথরঘাটা থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পায়রাবন্দর থেকে পশ্চিমে ভয়া এলাকায় এফবি ভাই ভাই ট্রলারে গভীর রাতে হামলা চালিয়ে রসদ সামগà§ বাকি অংশ পড়ুন...
খুলনা সংবাদদাতা:
খুলনার বহুল আলোচিত অপহরণ মামলা প্রমাণিত না হওয়ায় রহিমা বেগম এবং তার দুই মেয়ে মরিয়ম মান্নান ও আদুরি আকতারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআইয়ের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান।
তিনি বলেন, রহিমা বেগমের স্বামী আব্দুল মান্নান হাওলাদারের আরও একটি বিয়ে আছে। সেই ঘরের সন্তানরা বরগুনার পাথরঘাটায় থাকে। তাদের নগরীর মহেশ্বরপাশার জমির ভাগ না দেওয়ার জন্য রহিমা বেগমের অপহরণ নাটক সাজায় মরিয়ম মান্না বাকি অংশ পড়ুন...












