উপকূলে দস্যু আতঙ্কে জেলেরা, র্যাবের স্থায়ী ক্যাম্পের দাবি
, ০৭ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ তাসি, ১৩৯০ শামসী সন , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১৪ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বরগুনা সংবাদদাতা:
দীর্ঘদিন পর বঙ্গোপসাগরে দস্যুদের তৎপরতা আবারও বেড়েছে। সাগরে মাছ ধরতে গিয়ে দস্যুদের হামলার শিকার হয়েছেন জেলেরা।
র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কয়েক বছর ধরে বঙ্গোপসাগরে দস্যুমুক্ত থাকলেও আবার হামলার ঘটনা ঘটায় জেলেদের মধ্যে আতঙ্ক শুরু হয়েছে। যার কারণে আবারও উপকূলের মৎস্যজীবীদের মধ্যে র্যাবের স্থায়ী ক্যাম্প স্থাপনের দাবি নতুন করে আলোচনায় এসেছে।
১৭ ফেরুয়ারি বরগুনার পাথরঘাটা থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পায়রাবন্দর থেকে পশ্চিমে ভয়া এলাকায় এফবি ভাই ভাই ট্রলারে গভীর রাতে হামলা চালিয়ে রসদ সামগ্রী লুটে নেয় দস্যুরা। ট্রলারে থাকা ৯ জেলেকে কুপিয়ে, পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় জীবন বাঁচাতে অপর ৯ জেলে সাগরে ঝাঁপ দেন। তিনদিন পর নিখোঁজ ৯ জেলের মধ্যে ৪ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করলেও চিকিৎসাধীন এক জেলের মৃত্যু হয়। এখন পর্যন্ত ৫ জেলের সন্ধান মেলেনি। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি এখনো উদ্ধার অভিযান চালাচ্ছে তারা।
দীর্ঘদিন পর সাগরে দস্যুদের তৎপরতা বাড়ায় উপকূলের জেলেরা মাছ শিকারে যেতে আতঙ্কে আছেন। অনেক জেলে ভয়ে, আতঙ্কে সাগরে মাছ ধরতে যাচ্ছেন না। সাগরে যারা ছিলেন অনেকে ঘাটে ফিরছেন বলেও জানা গেছে।
মৎস্যজীবীরা বলছেন, গত কয়েক বছর ধরে নির্বিঘেœ সাগরে মাছ শিকার করেছেন জেলেরা। এখন আবারও দস্যুতা শুরু হওয়ায় জেলেদের মাঝে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। তবে মৎস্যজীবীদের পক্ষ থেকে পাথরঘাটায় র্যাবের স্থায়ী ক্যাম্পের দাবি করে এলেও এখন পর্যন্ত তা হয়নি। তারা মনে করেন, দস্যু নির্মূলে উপকূলে র্যাবের স্থায়ী ক্যাম্পের বিকল্প নেই।
অন্যদিকে র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সাগরে অস্থিরতা তৈরি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। ২০২১ সালের ১২ ডিসেম্বর বরগুনার পাথরঘাটা উপজেলার জেলেদের সঙ্গে মতবিনিময়ের সময় পাথরঘাটায় র্যাবের স্থায়ী ক্যাম্পের দাবি করায় আশ্বস্ত করেছিলেন র্যাব জিডি আবদুল্লাহ আল মামুন।
ওই সময় তিনি বলেছিলেন, দস্যুতা করলে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। আমরা সুন্দরবন দস্যুমুক্ত করেছি। সমুদ্রও আমাদের নিয়ন্ত্রণে আছে, সমুদ্র ও উপকূলীয় অঞ্চল নিয়ন্ত্রণে রাখবে র্যাব।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বঙ্গোপসাগরে দস্যুদের অত্যাচার আবার শুরু হয়েছে। জেলেদের নিরাপত্তার জন্য সাগরে কোস্টগার্ড, নৌবাহিনী ও উপকূলে নৌপুলিশের টহল জোরদার ও পাথরঘাটায় র্যাবের ক্যাম্প স্থাপন ও সুন্দরবন এলাকায় নৌবাহিনীর ঘাঁটি করার দাবি জানান তিনি।
র্যাব-৮ এর পটুয়াখালী কোম্পানি অধিনায়ক তুহিন রেজা বলেন, র্যাবের স্থায়ী ক্যাম্পের বিষয় আইনগত, জনবল এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বড় সিদ্ধান্তের বিষয় থাকে। এ অঞ্চলে একটি ঘটনা ঘটলে আমাদের দুটি নদী পার হয়ে যেতে হয়, ক্ষেত্রে পাথরঘাটায় একটি সাব ক্যাম্প হলে আমাদের জন্য এবং স্থানীয়দের জন্য ভালো হয়। ইতোমধ্যেই আমি সাব ক্যাম্পের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামাত কর্মী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঘর ভাগাভাগির সালিশেই প্রাণ গেলো এক ভাইয়ের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবদহ পানিবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার -জ্বালানি প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে -চিফ হুইপ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ অবৈধ: তুরস্ক
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












