বহুমুখী সংকট নিয়ে ইলিশ ধরতে যাচ্ছেন জেলেরা
, ০৩ মে, ২০২৩ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
বাংলাদেশের উপকূলে ১০ লক্ষাধিক মানুষ ইলিশ ধরা, ইলিশ ব্যবসা ও ইলিশ প্রক্রিয়াজাতকরণের সঙ্গে জড়িত।
সরকারি নিষেধাজ্ঞার কারণে মার্চ-এপ্রিল দুইমাস ইলিশ ধরা বন্ধ ছিল। নিষেধাজ্ঞার সময় এদের জীবিকা নির্বাহ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এ সময় অনেকেই ঋণ নিয়ে দিন কাটান। ঋণ পরিশোধ এবং জীবিকা নির্বাহের জন্য ইলিশের এই প্রধান মৌসুমের জন্য সারা বছর অপেক্ষা করেন মৎস্যজীবীরা। কিন্তু কখনো কখনো তাদের হতাশ হয়ে ঘরে ফিরতে হয়। ইলিশ না পেলে মৎস্যজীবীদের ঋণের বোঝা বেড়ে যায়। তবুও ইলিশই মৎস্যজীবীদের আশার আলো। সারা বছর তারা এই সময়ের জন্য অপেক্ষা করেন।
ইলিশের উৎপাদন বাড়াতে কয়েক বছর ধরে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। বছরের বিভিন্ন সময় ইলিশ ধরা বন্ধ থাকে। এর মধ্যে বছরে প্রধান তিনটি নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের জীবন-জীবিকায় মারাত্মক প্রভাব ফেলে। মার্চ-এপ্রিল দুইমাস বাচ্চা ইলিশ বড় হওয়ার জন্য ইলিশ ধরা বন্ধ থাকে। ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫দিন সমুদ্রে ইলিশ ধরা বন্ধ থাকে। এই সময়ে ইলিশ সমুদ্রে বিচরণ করে এবং বড় হয়। অক্টোবর মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে শুরু হয় ইলিশের প্রজনন মৌসুম। এই সময়ে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা থাকে। নিষেধাজ্ঞার প্রভাব পড়ে মৎস্যজীবীদের জীবন জীবিকায়। যদিও সরকারের তরফে ইলিশ ধরা নিষিদ্ধকালীণ মৎস্যজীবীদের পুনর্বাসনে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু অভিযোগ আছে সব মৎস্যজীবীরা সেই পুনর্বাসন সহায়তা যথাযথভাবে পান না।
ইলিশ ধরায় নিষেধাজ্ঞা উঠে গেলেও বহু মৎস্যজীবী প্রথম দিন থেকে ইলিশ ধরতে নামতে পারবেন না। অনেকে এখনও প্রস্তুতি শেষ করতে পারেননি। অনেকে রয়েছেন অর্থনৈতিক সংকটে।
সরকারি খাতায় ইলিশ উৎপাদন বাড়লেও ইলিশ উৎপাদন বৃদ্ধির সুফল মৎস্যজীবীরা কতটা পাচ্ছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
বাংলাদেশের উপকূলের মৎস্যজীবীরা বলেন, সময় বদলের সাথে সাথে তারা সমুদ্রে মাছ ধরতে গিয়ে নতুন নতুন সংকটের মুখে পড়ছেন। বরগুনা, পটুয়াখালী, ভোলা, বাগেরহাট, লক্ষ্মীপুরসহ উপকূলের অধিকাংশ এলাকার মৎস্যজীবীরা তাদের পেশায় সংকট মোকাবিলা করছেন। বিভিন্নভাবে পানিবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে তাদের জীবন ও জীবিকায়। প্রাকৃতিক দুর্যোগ তাদের মাছ ধরার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আরেকদল মৎস্যজীবী মনে করেন, শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, মাছ ধরার ক্ষেত্রে বছরের বিভিন্ন সময়ে সরকারি নিষেধাজ্ঞা এবং মানবসৃষ্ট বিভিন্ন কারণ তাদের পেশায় বাধা সৃষ্টি করছে।
সমুদ্রে ঝড়ের কবলে পড়ে বাংলাদেশের উপকূলে প্রতিবছর অনেক মৎস্যজীবী নিখোঁজ হন।
মৎস্যজীবীরা বলছেন, নাব্যতা সংকটের কারণে নিকট সমুদ্রে মৎস্যজীবীরা মাছ ধরার জাল ফেলতে পারেন না। এক সময় ৩-৪ ঘণ্টা ট্রলার চালানোর পর মৎস্যজীবীরা মাছ ধরার জন্য সমুদ্রে জাল ফেলতেন। কিন্তু এখন জাল ফেলার জন্য মৎস্যজীবীদের ১০-১২ ঘণ্টা ট্রলার চালাতে হয়। ফলে মৎস্যজীবীদের সময় ও অর্থ অপচয় হচ্ছে। মৎস্যজীবীদের লোকসানের পরিমাণ বাড়ছে। এ ছাড়াও জোয়ারের পানি বৃদ্ধি, জলোচ্ছ্বাস, লবণাক্ততা, নদী ভাঙন, বনাঞ্চল ছোট হয়ে যাওয়া, ইত্যাদি কারণে মৎস্যজীবীদের জীবন ও জীবিকার সংকট বাড়ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, এক রাতে অপহৃত ৫ জেলে
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যার শঙ্কা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গভীর রাতে দিল্লির মদিনা মসজিদে বুলডোজার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাসদ কার্যালয় থেকে আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চট্টগ্রাম বন্দরে বিদেশিদের ইজারার সুযোগ নেই
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সয়াবিন তেল নিয়ে ফের কারসাজি, কী পদক্ষেপ নেবে সরকার?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যুৎ খাতে লোকসান ছাড়াতে পারে ৬০ হাজার কোটি টাকা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ!
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আস্থা নেই ইরানের
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জীবননগরে অবৈধভাবে মজুত ৫১২ বস্তা সরকারি সার জব্দ, আটক ১
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












