নিজস্ব প্রতিবেদক:
শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।
গতকাল জুমুয়াবার সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
গত বৃহস্পতিবার ধানমন্ডি ৩২ নম্বরে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে সারজিস আলম বলেন, ১৫ আগস্ট উপলক্ষে কেউ যদি ধানমন্ডিতে ফুল দিতে চায় তাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাধা দিতে পারে না। যারা সেখানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ২০১৩ সালে আওয়ামী লীগ পুলিশের মাধ্যমে হেজাফতে ইসলামের সমà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গণহত্যার দায়ে দেশের মানুষ যদি আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করতে চায়, তবে সে দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় জমায়েত কর্মসূচি পালনকালে সাংবাদিকদের এ কথা বলেন সারজিস আলম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, ছাত্রলীগ-যুবলীগসহ স্বৈরাচারের যারা দোসর ছিল, সেসব দুষ্কৃতকারীরা নতুন একটি গণ-অভ্যুত্থান করে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা করছেà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, ভূমি দখলসহ বেশ কিছু অভিযোগ উঠেছে। তবে যারা এসব কাজ করছে, তাদেরকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন আন্দোলনের সমন্বয়করা।
গত মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে অনলাইনে দেয়া এক বার্তায় দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, আপনাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং বিচার নিশ্চিত করব।
হাসনাত আব্দুল্লাহ বলেন, সমন্বয়ক বা সহ-সমন্বয়ক এগুলো স্বে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ছাত্র-জনতা হত্যায় জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সমাবেশে তারা এ দাবি জানান।
কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, আমরা ৫ আগস্ট দেশ থেকে স্বৈরাচার বিতাড়িত করার পর ৬ তারিখ থেকে কিছু কুচক্রী মহল ক্যু করার চেষ্টা করছিল। আমরা ছাত্র-জনতা তা দমন করি। সর্বশেষ বিচার বিভাগীয় ক্যু করার চেষ্টা করলে আপনাদের অক্লান্ত পরিশ্রমে তা রুখে দà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে কেউ যেন লুটপাটের সুযোগ না পায়, তা নিশ্চিত করতে ছাত্র-জনতার প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। রাজপথে অবস্থান নেয়া ছাত্র-জনতার উদ্দেশ্যে লুটপাটকারীদের রুখে দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) এ কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নয়জন সমন্বয়ক। সেখানে বক্তব্যে অভীষ্ট লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ছাত্র-জনতাকে শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থানের আহ্বান জানান নাহিদ ইসলাম।
লুটপাটকারীদের রুখে দেওয়ার আ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষার্থীদের বিভিন্ন কর্মসূচিকে ঘিরে রাজধানীর শাহবাগ থানায় আরও ১১টি মামলা হয়েছে। এর মধ্যে ৯টি মামলার বাদী পুলিশ। ২টি মামলার বাদী ছাত্রলীগের দুই নেতা। এসব মামলা ১২ থেকে ২১ জুলাইয়ের মধ্যে হয়েছে।
আন্দোলনকারীদের নামে মামলার বিষয়ে গত মঙ্গলবার কথা বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, মামলার তথ্যাদি যদি তারা (আন্দোলনকারী শিক্ষার্থী) দেন, সাধারণ ছাত্রছাত্রীদের নামে যদি কোনো মামলা হয়ে থাকে, তাহলে সেগুলো অবশ্যই দেখা হবে। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং সব ছাত্রছাত্রীর সুরক্ষা ও নিরাপত্ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি বিতর্কিত ট্রান্সজেন্ডার ইস্যুকে কেন্দ্র করে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক ড. সারোয়ারকে পাঠদান থেকে বরখাস্ত করার প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক- শিক্ষার্থী।
গত রোববার বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের স্মৃতি চিরন্তনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ কর্মসূচিতে পাঠ্যবই থেকে ট্রান্সজেন্ডার চ্যাপ্টার তুলে দিয়ে নতুন কারিকুলাম তৈরি এবং দুই বাকি অংশ পড়ুন...












