নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদ্যালয়, পরিবার, সমাজ ও অনলাইন- সব ক্ষেত্রে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারী ও শিশুর প্রতি সহিংসতা, সম্ভ্রমহরণ ও অশালীন হয়রানির ঘটনায় দ্রুত বিচার এবং ‘জিরো টলারেন্স’ নীতির বিকল্প নেই।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, শিশুবিয়ে রোধে দারিদ্র্য দূরীকরণ, অবৈতনিক শিক্ষা, উপবৃত্তি ও সামাজিক সুরক্ষা জোরদারের পাশাপাশি জন্মনিবন্ধন যাচাই এবং কন্যাশিশুর উচ্চশিক্ষার সুযোগ ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের প্রবীণ জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে ৬২ লাখ নারী-পুরুষকে বয়স্ক ভাতা দিচ্ছে সরকার। একই সঙ্গে ভাতা’র পরিমাণও কিছুটা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।
তিনি আরো বলেন, বাজেটের সীমাবদ্ধতার কারণে এখনো কিছু যোগ্য প্রবীণ ব্যক্তি বয়স্ক ভাতা প্রাপ্তির আওতার বাইরে রয়েছেন। ভবিষ্যতে বাজেট বরাদ্দ বাড়ানো হলে বয়স্ক ভাতা পাওয়ার যোগ্য সব মানুষকে এ কর্মসূচির আওতায় আনার চেষ্টা অব্যাহত থাকবে।
নিজ দপ্তরে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
সমাজকল্à বাকি অংশ পড়ুন...
সিলেটের দিগন্তজোড়া সবুজ চা বাগান, যা প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি হিসেবে পরিচিত; আজ সেখানে এক ভয়াবহ নৈতিক ও রূহানী বিপর্যয় নেমে এসেছে। এই বাগানের অভ্যন্তরে বসবাসরত পৌত্তলিক শ্রমিকদের মাঝে বিরাজমান লাগামহীন মদ্যপতা, জুয়া এবং বিজাতীয় অপসংস্কৃতির চর্চা কেবল ওই অঞ্চলের পরিবেশকেই কলুষিত করছে না, বরং তা মুসলিম জনপদ সিলেটের ঈমানি আবহকেও হুমকির মুখে ঠেলে দিচ্ছে। বিজাতীয় আদালী, লুটেরা ব্রিটিশ আমল থেকে চলে আসা এই শ্রমিক শ্রেণীর মাঝে যে কুসংস্কার ও নৈতিক স্খলনের বীজ বপন করা হয়েছিল, তা আজ এক বিশাল বিষবৃক্ষে পরিণত হয়েছে।
সà বাকি অংশ পড়ুন...
রাজধানীর প্রায় সর্বত্রই পাওয়া যায় হাতে ভাজা মুড়ি। বড় করপোরেট প্রতিষ্ঠানের মেশিনে ভাজা মুড়ির পাশাপাশি স্বাদে অনন্য এই মুড়ির চাহিদাও ব্যাপক। এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে? খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকায় হাতে ভাজা মুড়ির বড় একটি অংশ দিনের পর দিন সরবরাহ করে আসছে কুমিল্লার একটি গ্রাম।
কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর গ্রাম। স্থানীয়দের কাছে এটি পরিচিত ‘মুড়ির গ্রাম’ নামে। প্রায় ছয় দশক ধরে গ্রামটির মানুষ হাতে মুড়ি ভেজে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। তবে সময়ের সঙ্গে কমেছে মুড়ি ভাজার উনুন ও কারিগরের সংখ্যা। উৎপাদন খরচ বাড়লেও à বাকি অংশ পড়ুন...
স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর অন্যত্র বিয়ে করেছেন এক নারী। নতুন সংসার শুরু করতে গিয়ে নিজের গর্ভজাত দুই অবুঝ শিশুকন্যাকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শিশু দুটিকে চিপস কিনে দিয়ে তিনি চলে যান, আর ফিরে আসেননি। এমনকি ফোনে যোগাযোগ করা হলে তিনি তাদের ফিরিয়ে নিতেও অস্বীকৃতি জানান।
রোববার (১১ অক্টোবর) দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের দক্ষিণ বাজার এলাকার রোজ গার্ডেন মডেল স্কুলসংলগ্ন স্থানে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
ফেলে যাওয়া শিশু দুটো হলো পাঁচ বছর বয়সী ইসরাত ও দেড় বছর বয়সী রোজা। তারা উপজেলার দুলালপুর ইউনিয়ঠবাকি অংশ পড়ুন...
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতনের দুটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ। ঘটনাটি ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বেপারী ডাঙ্গী গ্রামের। নির্যাতিত গৃহবধূ রিক্তা বেগম (২৮) ওই গ্রামের সৌদি প্রবাসী রাজিব বেপারীর স্ত্রী।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রিক্তা বেগমকে একটি চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। কালো টি-শার্ট পরা এক যুবক তার দু’হাত চেপে ধরে রেখেছেন। আর চেক টি-শার্ট পরা অন্য এক যুবক ধারালো কঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্য খাতে বরাদ্দ ক্রমান্বয়ে জিডিপির ৫ শতাংশে উন্নীত করা এবং আগামী কয়েক বছরের মধ্যে সরকারি স্বাস্থ্যব্যবস্থায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকারের প্রতিশ্রুতির কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জার্মানির বার্লিনে ‘মিডওয়াইফারি ত্বরান্বিতকরণ ও স্বাস্থ্যনিরাপত্তায় দক্ষিণ-দক্ষিণ অংশীদারত্ব: সংকট থেকে সহনশীলতার পথে’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি মা ও নবজাতকের জন্য নিরাপদ, মর্যাদà বাকি অংশ পড়ুন...
নারীর স্বাস্থ্যসেবার উন্নয়ন ও দেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি)। ‘উইমেনস হেলথ ইনিশিয়েটিভ’ নামের এ কর্মসূচির আওতায় ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত প্রায় ৪ কোটি ৭০ লাখ নারী ও কিশোরীর স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) জার্মানির বার্লিনে বাংলাদেশ দূতাবাসে ওয়ার্ল্ড হেলথ সামিট ২০২৬ উপলক্ষে ‘নারী স্বাস্থ্য ও স্বাস্থ্যসেবার সহনশীলতা বৃদ্ধি’ শীর্ষক সভায় এ উদ্যোগ তুলে ধরা হয়। এতে বাংলাদেশের পক্ষে নেতà§ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের আনসারুল্লাহর নেতা সাইয়্যেদ আবদুল মালিক আল-হুথি নিপীড়ন ও দ্বিচারিতার জন্য আমেরিকা, ইসরায়েল ও সৌদি আরবের নিন্দা করেছেন। তিনি সৌদি শাসকদের বিরুদ্ধে ইসলামি স্লোগান ব্যবহারের অভিযোগ এনে বলেছেন, একই সময়ে তারা বাস্তবে মুসলমানদের হত্যা করছে।
২০১৬ সালে সৌদি যুদ্ধবিমান দিয়ে সানার ‘গ্র্যান্ড হল’-এ হামলার দশম বার্ষিকী উপলক্ষে দেওয়া এক ভাষণে তিনি বলেন, সৌদি আগ্রাসনকে যারা সমর্থন করে- তা কোনো সরকার হোক, গোষ্ঠী হোক কিংবা সংগঠন- তারা নিজেদের পাপ, অপরাধ ও অন্যায়ের সঙ্গে জড়িয়ে ফেলছে। এর দুনিয়া ও আখিরাতে পরিণতি রয়েà বাকি অংশ পড়ুন...
ময়মনসিংহ সংবাদদাতা:
ফুলবাড়িয়ায় ফ্যামিলি কার্ড করে দেয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্র ও টিপসই নিয়ে বিধবার জাল কাবিননামা তৈরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এতে দুই জনের নাম উল্লেখ করে গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে ফুলবাড়িয়া থানায় নিজেই এ অভিযোগ জমা দেন ওই নারী। এরপর গত জুমুয়াবার দুপুরে ঘটনাটি তদন্তে ভুক্তভোগীর বাড়িতে যায় পুলিশ।
এদিকে ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে বিয়ে হয়ে গেছে- এমন ঘটনার পরিপ্রেক্ষিতে গত সোমবার প্রথম বুধবার দ্বিতীয় সালিশে বসেন এলাকাবাসী; কিন্তু অভিযুক্ত ব্যক্তিরা সালিশে না আসায় জুমুয়াবার পর্যন বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত জুমুয়াবার (৯ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর শেখেরতালুক এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (সশস্ত্র) মতিন উল্লাহ জানান, গভীর রাতে মুখোশ পরিহিত ১০-১২ জনের একটি ডাকাতদল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। এরপর তারা আলমারি ভেঙে এবং নারী বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানী নিশ্চিতে সারাদেশে ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৬০ শতাংশ নারী ও ৪০ শতাংশ পুরুষ রাখা হয়েছে। সম্ভাবনাময় কৃষি খাত এগিয়ে নিয়ে খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার।
কৃষি মন্ত্রণালয়ের কৃষি বিপণন অধিদপ্তরের ‘প্রোর্গ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরেমশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’- (ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারাল মার্কেটিং বা ডিএএম) প্রকেল্পর মাধà বাকি অংশ পড়ুন...












