নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে প্রথম দফার আলোচনা আগামী অক্টোবরের শেষ দিকে ঢাকায় শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে মালয়েশিয়ার একটি প্রতিনিধিদল ঢাকায় সফর করবেন। গতকাল বৃহস্পতিবার মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে এফটিএ সইয়ের জন্য ২০২৭ সালের ডিসেম্বরকে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী মাসের প্রথম দফার আলোচনা চুক্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।
মালয়েশিয়ায় হালà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রচলিত যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারের ওপর নির্ভরতা কমাতে অপ্রচলিত বাজারে পোশাক রফতানি বাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। এরই মধ্যে এসব বাজারে রফতানিতে গতি ফিরেছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্টে অপ্রচলিত বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি হয়েছে রেকর্ড ৬৪২.৯৩ মিলিয়ন মার্কিন ডলার। আর এসব বাজারের মধ্যে সবচেয়ে বড় গন্তব্য এখন জাপান।
জাপানের বার্ষিক টেক্সটাইল ও পোশাক আমদানির বাজার প্রায় ২৪ বিলিয়ন ডলারের। অথচ এই বিশাল বাজারে বাংলাদেশের পোশাক রফতানি মাত্র ১.৪ বিলিয়ন ডলারের কাছাকাছি। অর্থাৎ বাজার বড় হলেও সেখানে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন বোরো মৌসুমে ইউরিয়া সারের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ নৌপথ এড়িয়ে বিকল্প উৎস থেকে সার আমদানির জোর তৎপরতা চালাচ্ছে সরকার। হরমুজ প্রণালী এবং বাব আল-মান্দেব প্রণালীর মতো উচ্চ ঝুঁকিপূর্ণ সামুদ্রিক পথগুলো এড়িয়ে চলতে সরকার-টু-সরকার (জিটুজি) কাঠামোর আওতায় রাশিয়া, ব্রুনাই এবং মালয়েশিয়া থেকে সার সংগ্রহের উদ্যোগ নিয়েছে শিল্প মন্ত্রণালয়।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা 'জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন প্রডিনটর্গ', মালয়েশিয়ার 'পেট্রোনাস কেমিক্যালস' এবং ব্রুনাইà বাকি অংশ পড়ুন...
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে পেট্রোবাংলার জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তারিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন।
পেট্রোবাংলার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশখালী এলাকায় বৈরী আবহাওয়ার কারণে আমদানিকৃত এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে এলএনজি ট্রান্সফার প্রক্রিয়ায় সমস্যা দেখা দিয়েছে। এ কারণে আরএলএনজি সরবরাহ কমে যাওয়ায় জাতীয় সঞ্চালন লাইনে মোট গ্যাস সরবরাহও কিছুটা কমেছে।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৮টায় জাতীয় সঞ্চালন লাইনে এলএনজি সরবরাহ ছিল ৫৯ কোটি ঘনফুট। একই সময়ে দেশের অভ্যন্তরীণ উৎস থেকে গ্ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে গ্যাস-বিদ্যুৎ, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), ফার্নেস অয়েল ও জেট ফুয়েলের দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কিন্তু সংস্থাটি এখনো ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম নির্ধারণের ক্ষমতা পায়নি। জানা গেছে, এসব পণ্যের দাম নির্ধারণে বিইআরসি প্রবিধানমালা প্রয়োজন। সে জন্য ২০১২ সালে প্রবিধানমালার ওপর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়েছিল কমিশন। তবে ১৪ বছরেও প্রবিধানমালা নিয়ে মন্ত্রণালয়ের মতামত কিংবা সিদ্ধান্ত পায়নি বিইআরসি। সংশ্লিষ্ট বেশ কয়েকটি সূà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভারত থেকে ভারতীয় ও মিয়ানমারের স্বাদহীন নিম্নমানের ইলিশ আমদানি বন্ধ করে দিয়েছে মৎস্য অধিদপ্তর। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল থেকে কোন ভারতীয় ইলিশ প্রবেশ করেনি বেনাপোল বন্দরে। এর আগে মৎস্য অধিদপ্তর ভারত থেকে ইলিশ আমদানির ১০৩টি অনাপত্তি সনদ বাতিল করায় এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. খালেদ কনকের স্বাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ১০৩টি অনাপত্তি সনদ বাতিল করা হয়। এরপর থেকেই ভারত থেকে ইলিশ আমদানির প্রক্রিয়া বন্ধ রয়েছে। তবে হঠাৎ ইলিশ আমদানি বন্ধের নির্দিঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ডলার বা বৈদেশিক মুদ্রা ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন বিদেশি ব্যাংকের নামে পরিচালিত নন-রেসিডেন্ট টাকা আ্যাকাউন্ট (এনআরটিএ) বা ভোস্ট্রো হিসাবের মাধ্যমে আমদানি-রপ্তানির অর্থ টাকায় নিষ্পত্তি করা যাবে। বৈদেশিক বাণিজ্যে ডলারের ওপর নির্ভরতা কমাতে এ ব্যবস্থা চালু করা হয়েছে।
গতকাল বুধবার এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
নতুন ব্যবস্থায় আমদানিকারকের কাছ থেকে পাওয়া টাকা সংশ্লিষ্ট ভোস্ট্রো হিসাবে জমা হবে। পরে ওই হিসাব থেকে বাংলাদেশের রপ্তানিকারক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে কৃষি খাতে বছরে প্রায় ১৩ লাখ মেট্রিক টন বীজের চাহিদা রয়েছে। এর মধ্যে মাত্র ৩০ শতাংশ বীজ ফরমাল বা পরীক্ষিত। বাকি ৪০ শতাংশ সেমি-ফরমাল এবং ৩০ শতাংশ কৃষকের নিজস্ব সংরক্ষিত বীজ। কৃষির উৎপাদনশীলতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে পরীক্ষিত ও মানসম্মত বীজের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বীজ উইংয়ের মহাপরিচালক খোরশেদ আলম।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর ফার্মগেট বিএআরসি ক্যাম্পাসের সার্ক কৃষি কেন্দ্রে আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। এতে অংশ নেন বাং বাকি অংশ পড়ুন...
সিলেট সংবাদদাতা:
জ্বালানি তেলের দাম বাড়লেও এর বড় ধরনের প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির সম্ভাব্য প্রভাব ঠেকাতে সরবরাহব্যবস্থা স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার জন্য কাজ করছে সরকার।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সিলেটে চা-শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাজারে পণ্যের দাম বাড়ার আশঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে বাণিজ্যমন্ত্রী বলেন, আà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে এনসিপি আহ্বায়ক নাহিদ।
সে বলেছে, সংকট মোকাবিলায় জনগণের ওপর নতুন বোঝা চাপানোর পরিবর্তে ব্যয় পুনর্বিন্যাস করে বিকল্প সমাধান খুঁজতে হবে।
গত সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নাহিদ লেখেছে, সরকারের নজিরবিহীন অদক্ষতা ও অব্যবস্থাপনার খেসারত আবারও দিতে হচ্ছে দেশের ১৮ কোটি মানুষকে। সংকট মোকাবিলায় কার্যকর ও সৃজনশীল বিকল্প খুঁজে বের করার পরিবর্তে সরাসরি জনগণের ওপর অসহনীয় বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে।
সে আরও লেখেছে, à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এক বছরে ডলারের বিপরীতে টাকার মূল্য পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে ০.০৬ শতাংশ বেড়েছে। এরপর চলতি বছরের ৩০ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত টাকার মূল্য আরও ০.৭৭ শতাংশ বেড়েছে। এ সময়ে ডলারের বিনিময় হার ১২৩ টাকা ৯৫ পয়সা থেকে কমে ১২৩ টাকায় নেমে আসে।
এর মধ্য দিয়ে কয়েক বছর ধরে টাকার মূল্যমান কমে যাওয়ার প্রবণতায় পরিবর্তন আরও স্পষ্ট হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সালে প্রতি ডলারের বিনিময় হার ছিল ৮৫ টাকা ৮০ পয়সা। পরবর্তী সময়ে ধারাবাহিকভাঠবাকি অংশ পড়ুন...












