জাপানের ২৪ বিলিয়ন ডলারের পোশাকের বাজারে বড় হতে চায় বাংলাদেশ
, ১৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ রবি, ১৩৯৪ শামসী সন , ২৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১০ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
প্রচলিত যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারের ওপর নির্ভরতা কমাতে অপ্রচলিত বাজারে পোশাক রফতানি বাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। এরই মধ্যে এসব বাজারে রফতানিতে গতি ফিরেছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্টে অপ্রচলিত বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি হয়েছে রেকর্ড ৬৪২.৯৩ মিলিয়ন মার্কিন ডলার। আর এসব বাজারের মধ্যে সবচেয়ে বড় গন্তব্য এখন জাপান।
জাপানের বার্ষিক টেক্সটাইল ও পোশাক আমদানির বাজার প্রায় ২৪ বিলিয়ন ডলারের। অথচ এই বিশাল বাজারে বাংলাদেশের পোশাক রফতানি মাত্র ১.৪ বিলিয়ন ডলারের কাছাকাছি। অর্থাৎ বাজার বড় হলেও সেখানে বাংলাদেশের অংশ এখনও সীমিত। এই অংশ বাড়াতে জাপানি ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ, বাজার গবেষণা, ক্রয়াদেশ সংগ্রহ এবং ব্যবসায়িক বিরোধ নিষ্পত্তির জন্য বিশেষ ‘জাপান ডেস্ক’ চালু করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, অপ্রচলিত বাজারে বাংলাদেশের পোশাক রফতানি গত দুই বছরে খুব বেশি বাড়েনি। তবে চলতি অর্থবছরের শুরুতেই চিত্র বদলাতে শুরু করেছে।
আগস্টে এসব বাজারে ৬৪২.৯৩ মিলিয়ন ডলারের পোশাক রফতানি হয়েছে, যা এক মাসে সর্বোচ্চ। ২০২৫-২৬ অর্থবছরে অপ্রচলিত বাজারে পোশাক রফতানির মাসিক গড় ছিল ৫৭৪.৩৮ মিলিয়ন ডলার। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে সেই গড় বেড়ে দাঁড়িয়েছে ৬১১.৬০ মিলিয়ন ডলারে।
মোট পোশাক রফতানিতেও অপ্রচলিত বাজারের অংশ বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট তৈরি পোশাক রফতানির ১৫.৯৩ শতাংশ এসেছিল এসব বাজার থেকে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে তা বেড়ে হয়েছে ১৬.৩২ শতাংশ।
বিজিএমইএর সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বলেন, অপ্রচলিত বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি সম্প্রসারণের বড় সম্ভাবনা রয়েছে। এতদিন এসব বাজারে সেভাবে নজর দেওয়া হয়নি। এখন কৌশলগত গুরুত্ব দিয়ে এসব বাজারের সম্ভাবনা কাজে লাগাতে হবে।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার তুলনায় বাংলাদেশের ভৌগোলিক দূরত্ব বেশি। ফলে জাপানি ক্রেতাদের কাছে পণ্য পৌঁছাতে সময় বেশি লাগে। লিড টাইম বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ।
তার মতে, পরিবহন ব্যয় কমানো এবং দ্রুত পণ্য পৌঁছানোর ক্ষেত্রে জাপান সরকারের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি কয়েকটি প্রচলিত বাজারের ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে বাজার ও পণ্যের বহুমুখীকরণ জরুরি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫১তম বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্বিমুখী চাপে পোশাক শিল্প -জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া জব্দ, আটক ২
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু অক্টোবরে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আজাদ জম্মু-কাশ্মীরের নতুন প্রেসিডেন্ট নাজিব
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিশোর গ্যাং অভিযোগে কুমিল্লায় একরাতে আটক ৬২৪
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাকে হত্যার পর কুপিয়ে বাবাকেও আহত, অভিযুক্ত ছেলে আটক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে -শিক্ষামন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)