আল ইহসান ডেস্ক:
শীতের আগমনের সঙ্গে ভারী বৃষ্টিতে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন ফিলিস্তিনের গাজা উপত্যকার বাস্তুচ্যুত মানুষ। বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে হাজার হাজার তাঁবু। নষ্ট হয়ে গেছে বিছানা, কম্বল, কার্পেট ও খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র। পর্যাপ্ত আশ্রয়কেন্দ্রের অভাবে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন লাখো ফিলিস্তিনি।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার রাত থেকে গাজায় ভারী বৃষ্টি শুরু হওয়ার পর ১ লাখের বেশি তাঁবু বন্যার পানিতে প্লাবিত হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, আরও কয়েক লাখ বাস্তুচ্যুত à বাকি অংশ পড়ুন...
সোমবার তুরস্কের আনতালিয়ায় চলমান কপ৩১ জলবায়ু সম্মেলনে বৈশ্বিক এ ঘোষণায় সমর্থন জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে কেনিয়া, নাইজেরিয়া ও ভানুয়াতু এ ঘোষণায় যুক্ত হয়েছে। এর আগে অস্ট্রেলিয়া ঘোষণাটিতে সমর্থন জানিয়েছিল।
এই উদ্যোগের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বিশ্বে সৌরবিদ্যুৎ ব্যবহারকারী পরিবারের সংখ্যা দ্বিগুণ করে ৩০ কোটিতে উন্নীত করা। ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের খরচ কমানো, অনুমোদন প্রক্রিয়া সহজ করা, বিদ্যুৎ গ্রিড আধুনিকায়ন এবং দক্ষ জনবল তৈরির মাধ্যমে এ লক্ষ্য অর্জন করতে চায় উদ্যোগটির অংশীদাররা।
ঘোষণায় সমর্থন দিয়ে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অনিয়ম, জালিয়াতি ও নামে-বেনামে ঋণ বিতরণের মাধ্যমে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিপুল পরিমাণ অর্থ বের করে নেয়া হয়েছে। ঋণের বিপরীতে পর্যাপ্ত জামানত না থাকায়- এসব অর্থ আদায়ও কঠিন হয়ে পড়েছে। ফলে নিজেদের কষ্টার্জিত সঞ্চয় ফেরত পাচ্ছেন না হাজার আমানতকারী। এবার তাদের পাওনা পরিশোধে জনগণের করের টাকায় গড়া সরকারি তহবিলের দিকে হাত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
সংকটে পড়া ৯টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) আমানতকারীদের অর্থ ফেরত দিতে সরকারের কাছে ২ হাজার ৭০৬ কোটি ৬১ লাখ টাকা চেয়েছে কেন্দ্রীয় ব্à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্ধারিত পণ্য আমদানির ক্ষেত্রে এলসি খোলার সময় নগদ মার্জিনের হার ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে নির্ধারণ করতে পারবে ব্যাংকগুলো।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েঠবাকি অংশ পড়ুন...
গত জুমুয়াবার বা’দ জুমুয়া রাজধানীর মালিবাগ মোড়ের ফাল ইয়াফরাহু চত্ত্বরে ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা’র উদ্যোগে এক বিশাল প্রতিবাদী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মহাসমাবেশ থেকে পবিত্র দ্বীন ও দেশের মর্যাদা, জনগণের নিরাপত্তা ও স্বার্থ, বন্দর-খনিসহ সকল জাতীয় সম্পদ ও দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের নিরাপত্তা ও শক্তিশালী প্রতিরক্ষার দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়। সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজের নিষেধ কারর নির্দেশ পালনার্থে ঈমান, ইসলাম এবং মাতৃভূমির স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে মহাসমাবেশ থেকে সরকারের প্à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষানবিশ লাইসেন্সধারীদের (শিক্ষানবিশ চালক) জন্য নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গতকাল জুমুয়াবার বিআরটিএর পেজে এ নির্দেশনা তুলে ধরা হয়।
এতে বলা হয়, মূল লাইসেন্স ছাড়া রাস্তায় মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ। শিক্ষানবিশ লাইসেন্সধারী কেবল বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণের সময় চালাতে পারবেন এবং গাড়ির দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘এল’ চিহ্ন থাকতে হবে।
বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগে যখন কেউ গাড়ি চালানো শেখেন, তখন গাড়ি চালনাকারীকে শিক্ষানবিশ চালক বা লার্নার বলা হয়ॠবাকি অংশ পড়ুন...
ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহের বিষয়ে তেহরান ও মস্কোর মধ্যে আলোচনা চলছে। শুক্রবার (৬ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, বহু বছর ধরে চাওয়া এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শেষ পর্যন্ত সরবরাহ করবেন বলে তেহরান আশাবাদী- এমনটি জানিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। এর বাইরে ইরানের জন্য রাশিয়া হেলিকপ্টার থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলে জানা গেছে।
ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বৃহস্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে সার উৎপাদন বাড়াতে ভোলা, চট্টগ্রাম ও নরসিংদীতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। এসব কারখানার মধ্যে ভোলায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া, চট্টগ্রামে বছরে ৪ লাখ মেট্রিক টন টিএসপি এবং নরসিংদীর পলাশে বছরে ২৪ হাজার মেট্রিক টন ইউরিয়া ফরমালডিহাইড-৮৫ (ইউএফ-৮৫) উৎপাদনের লক্ষ্য রয়েছে।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশে সার উৎপাদনের সক্ষমতা বাড়বে। পাশাপাশি আমদানিনির্ভরতা কমানো, কৃষি খাতে সারের সরবরাহ জোরদার এবং নতুন কর্মসংস্থান বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, কোনো শ্রমজীবী মানুষ বা শ্রমিক ভাই-বোনেরা কখনও নিজেদের শিল্পপ্রতিষ্ঠানের ক্ষতি করতে পারেন না। অথচ একটি মহল বিভিন্ন কলকারখানায় গিয়ে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকা- চালাচ্ছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, গত ৫০ বছরে দেশে গড়ে ওঠা শিল্পকারখানাগুলো বাংলাদেশের বৈদেশি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজায় ইসরায়েলি সন্ত্রাসীদের হামলায় অঙ্গহানির শিকার হওয়া ১ হাজার ১৩৪ শিশুর চিকিৎসা ও পুনর্বাসন বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। দখলদার ইসরায়েলের ভ্রমণ ও সীমান্ত পারাপারে নিষেধাজ্ঞার কারণে এসব শিশু বিদেশে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছে না।
ইসরায়েলি সন্ত্রাসীদের হামলায় গাজায় এসব শিশুর হাত-পা বিচ্ছিন্ন হয়েছে। কিন্তু তাদের অধিকাংশই প্রয়োজনীয় দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পুনর্বাসন সুবিধা পাচ্ছে না।
ইসরায়েলি সন্ত্রাসীদের নিষেধাজ্ঞার কারণে গাজায় কৃত্রিম অঙ্গ তৈরির সরঞ্জাম আমদানি করা যাচ্ছে না। একই সঙà বাকি অংশ পড়ুন...












