SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%২০৩০%' OR titleBn LIKE '%২০৩০%' OR descriptionEn LIKE '%২০৩০%' OR descriptionBn LIKE '%২০৩০%' OR slug LIKE '%২০৩০%' OR metaTag LIKE '%২০৩০%' OR metaDescription LIKE '%২০৩০%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
নিজস্ব সংবাদদাতা:
আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ বার কাউন্সিলের গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত কাউন্সিল সভায় গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ওই সিদ্ধান্তের আলোকে, বর্তমানে এলএলবি অধà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মানবপাচার প্রতিরোধ ও সংঘবদ্ধ অপরাধ দমনে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে উইনরক ইন্টারন্যাশনালের গ্লোবাল প্রেসিডেন্ট ও সিইও মাকসুদা মাকসুদি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ডিজিটাল জাতীয় রেফারেল মেকানিজম (এনআরএম) প্ল্যাটফর্ম এবং পাচারের শিকার ব্যক্তিদের টেকসই পুনর্বাসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্বরাষ্à বাকি অংশ পড়ুন...
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, অভিযানকালে ট্রাফিক আইন অমান্য করায় সর্বোচ্চ ৪৯০টি মামলা হয়েছে ট্রাফিক-গুলশান বিভাগে। এ ছাড়া ট্রাফিক-উত্তরা বিভাগে ৪১৯টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩১৫টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৩১টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ২১০টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩৫টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১২৭টি এবং ট্রাফিক-রমনা বিভাগে ১০৩টি মামলা রেকর্ড করা হয়।
মামলা হওয়া যানবাহনগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেল রয়েছে। অভিযান পরিচালনাকালে আইন অমান্য করায় ৭৯৩টি গাড়ি বাকি অংশ পড়ুন...
বাগেরহাটে সংবাদদাতা:
রামপালে ৪৪২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (খুসিক) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, সরকার পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
এ উদ্যোগ পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে সরকারের আন্তরিকতার প্রমাণ।
গতকাল জুমুয়াবার মোংলার নারিকেলতলা মাঠে দ্রুত নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণের দাবিতে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম মঞ্জু বলে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বৈশ্বিক বাজারে মৎস্য ও মৎস্যজাত পণ্যের রপ্তানি আয় শতকোটি ডলারে উন্নীত করার মহাপরিকল্পনা বাস্তবায়নে মেরিকালচার ও কাঁকড়া খাতের সমন্বিত রূপরেখা চূড়ান্ত করছে সরকার। ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা অর্জনে সামুদ্রিক চাষ ব্যবস্থাপনা বিষয়ক পৃথক জাতীয় নীতিমালা ও নির্দেশিকার খসড়া তৈরি করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে এ খাত থেকে জাতীয় অর্থনীতিতে রপ্তানি আয় এসেছে প্রায় ৪৫ কোটি মার্কিন ডলার।
আন্তর্জাতিক সমুদ্রসীমায় মৎস্য আহরণ সুশৃঙ্খল রাখতে ‘গভীর সমুদ্রে মৎস্য আহরণ নির্দেশিকা ২০২৬’ চূড়ান্ত করেছে মৎস্য অধিদপ্তরॠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক ঋণ বিনিয়োগকারী সংস্থা আইএমএফ’র শর্তের কঠিন বেড়াজালে পড়তে যাচ্ছে সরকার। তারা সরকারকে মূল্য সংযোজন করের (ভ্যাট) ক্ষেত্রে বিদ্যমান সব ধরনের ছাড় ও অব্যাহতি ধাপে ধাপে তুলে দিতে চাপ দিচ্ছে। সেই সাথে ২০৩০ সালের মধ্যে একক ১৫ শতাংশ ভ্যাট হার চালুর শর্তারোপ করেছে।
ওয়াশিংটনে আইএমএফের কারিগরি কমিটির সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকেÑজাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতিনিধি দল এই পর্যায়ভিত্তিক ভ্যাট অব্যাহতি প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে বলে এনবিআরের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
রাজস্ব খ বাকি অংশ পড়ুন...
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড সম্প্রতি এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণি বা সমমান কিংবা ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সের প্রথম সেমিস্টার বা বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
এ ছাড়া ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা মেডিক্যাল কলেজের প্রথম সেমিস্টার বা বর্ষে অধ্যয়নরত এবং একই বছর বাংলাদেশ কারিগর বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
অত্যাধুনিক সামরিক অস্ত্রভা-ার ও শত শত কোটি ডলার প্রতিরক্ষা খাতে ব্যয় করা সত্ত্বেও সউদী আরব বর্তমানে তার ইতিহাসের অন্যতম গুরুতর সংকটের মুখে পড়েছে। ইয়েমেনের হুথিদের লাগাতার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা সউদী নিরাপত্তার ফাঁকফোকরগুলোকে উন্মোচন করে দিয়েছে। এর ফলে বিন সালমানের বহুমুখী ও উচ্চাভিলাষী ‘ভিশন-২০৩০’ কর্মসূচি এবং দেশটির অর্থনৈতিক রূপান্তরের স্বপ্ন মারাত্মক হুমকির মুখে পড়েছে।
গত সপ্তাহে রিয়াদের প্রধান কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। স্টকহোম ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের চা বাগানগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং অব্যবহৃত ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে অনাবাদি জমিতে বাণিজ্যিক সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব এসেছে। চা বাগানের মূল পরিবেশ ও জীববৈচিত্র্য অক্ষুণœ রেখে বেসরকারি বিনিয়োগকারীদের সঙ্গে যৌথ উদ্যোগে এই সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার।
সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত চা শিল্পের উন্নয়নে গঠিত মনিটরিং ও পরামর্শক কমিটির প্রথম সভায় এ সংক্রান্ত প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর আগে সরকারের উচ্চপর্যায়ের এক নির্দেশনাà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভবিষ্যৎ জ্বালানিসংকট মোকাবিলা এবং অভ্যন্তরীণ চাহিদা পূরণে সৌদি আরবের কাছে স্থল ও সমুদ্রে গ্যাস অনুসন্ধান এবং ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণে সমন্বিত অংশীদারত্ব চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ২০৩০ সালের জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে রিয়াদের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করতে একটি যৌথ সমঝোতা কাঠামো প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক জ্বালানি ফোরামের ১৭তম আসরের ফাঁকে দেশটির ব বাকি অংশ পড়ুন...
বগুড়া সংবাদদাতা:
বগুড়ায় করতোয়া নদীর প্রবাহ ফিরিয়ে আনা, নদীর দুই তীরে সৌন্দর্যবর্ধন এবং শহরের যানজট কমাতে ১ হাজার ১২২ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন পেয়েছে। প্রকল্পের আওতায় করতোয়া, ইছামতি ও গজারিয়া নদী পুনঃখনন, নদীতীর সংরক্ষণ এবং সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ২৯ লাখ ৭০ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
বগুড়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় করতোয়া নদীর ৯৫ কিলোমিটার পুনঃখনন, ২৮ কিলোমিটার নদীর মেরামত ও রক্ষণাবেক্ষণ এবং বগুড়া শহর অংশে নদীর দুই তà বাকি অংশ পড়ুন...












