SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%স্টিকার%' OR titleBn LIKE '%স্টিকার%' OR descriptionEn LIKE '%স্টিকার%' OR descriptionBn LIKE '%স্টিকার%' OR slug LIKE '%স্টিকার%' OR metaTag LIKE '%স্টিকার%' OR metaDescription LIKE '%স্টিকার%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
কক্সবাজার সংবাদদাতা:
রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেট কারে ইয়াবা পাচারের সময় তিন সদস্যের একটি চক্রকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা, একটি প্রাইভেট কার এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গতকাল বুধবার (১৫ জুলাই) সকালে রামু উপজেলার রাবার বাগান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সূত্র বলছে, দেশের স্থানীয় বাজারের প্রায় ৪০ শতাংশ দখল করেছে নকল ও ভেজাল পণ্য। ওষুধ, খাদ্য ও পানীয়, মসলা, দুগ্ধজাত পণ্য, সিগারেট, প্রসাধনী, নকল রেভিনিউ স্ট্যাম্পসহ এমন কোনো পণ্য বাকি নেই, যা নকল হচ্ছে না।
ভেজাল পণ্যের তালিকায় সবচেয়ে বেশি দেখা যায় দুধ, তেল, মধু, কফি, চা, সস, চকোলেট, বোতলজাত পানি, কোমল পানীয় ও শিশুখাদ্য। বৈধ কম্পানির চা, কফি, দুধ চকোলেটসহ বৈধ পণ্যগুলোর নাম একটু এদিক-সেদিক করে বাজারজাত করাই হলো অসাধু ব্যবসায়ীদের প্রধান টার্গেট। জানা গেছে, বাকি অংশ পড়ুন...
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
রূপগঞ্জ উপাজেলাধীন তারাবো কাজীপাড়া চৌরাস্তায় অবৈধভাবে মজুদকৃত সয়াবিন তেলের গুদামে যৌথ অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাব।
রাত ১টার দিকে বিজিবির নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) ও র্যাবের যৌথ দল রূপগঞ্জ উপজেলাধীন তারাবো কাজীপাড়া চৌরাস্তায় রাজু ও খোরশেদ নামের দুই ব্যক্তির গুদামে অভিযান চালায়।
অভিযানে অবৈধভাবে মজুদকৃত মোট নয়টি ব্যারেলে প্রায় ২ হাজার লিটার খোলা সয়াবিন তেল পাওয়া যায়। স্থানীয় বাজার থেকে খোলা সয়াবিন তেল সংগ্রহ করে অবৈধভাবে মজুদ, বোতলজাতকরণ এবং ‘বন্ধন প্লা বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামের বৃহত্তম পাইকারি কাপড়ের বাজার ‘টেরি বাজারে’ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল শনিবার এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের অভিযোগে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ।
তিনি জানান, অভিযানে টেরি বাজার সংলগ্ন ‘রাজস্থান’ নামক একটি প্রতিষ্ঠানে বাংলাদেশি পোশাকে ওপর ভারতীয় স্টিকার লাগিয়ে বিক্রির অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়।
ফয়েজ উল্লাহ বলেন, এ ছাড়া পুরাতন স্টিকারের বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড দিতে পরিবর্তন এনেছিল নির্বাচন কমিশন (ইসি)। প্রথমবারের মতো এবারই সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়েছিল। তবে সাংবাদিকদের তোপের মুখে বাধ্যতামূলক এই সিদ্ধান্ত থেকে গত বৃহস্পতিবার সরে আসে নির্বাচন কমিশন। তার আগেই নির্বাচন সংক্রান্ত নিউজ কাভার করার জন্য ১৪ হাজার সাংবাদিক আবেদন করেছিলেন। তবে এই ১৪ হাজার সাংবাদিকের তথ্য ইসির ওই নির্দিষ্ট ওয়েবসাইট থেকে ফাঁস হয়ে গেছে।
গতকাল শনিবার (৩১ জানুয়ারি) বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকারের জন্য অনলাইনে নিবন্ধন সংক্রান্ত জটিলতা আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে সমাধানের আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক বৈঠক শেষে তারা এ হুঁশিয়ারি দেন।
নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি কাজী এমাদ উদ্দিন জেবেল বলেন, আমাদের সঙ্গে কোনো চূড়ান্ত আলোচনা ছাড়াই নির্বাচন কমিশন অনলাইনে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৫৫ হাজার ৪৫৪ জন দেশি পর্যবেক্ষককে অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসিতে নিবন্ধিত ৮১টি সংস্থার পক্ষ থেকে এসব পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে ৭ হাজার ৯৯৭ জন কেন্দ্রীয়ভাবে এবং ৪৭ হাজার ৪৫৭ জন স্থানীয়ভাবে সংসদীয় আসনভিত্তিক পর্যবেক্ষণ করবেন।
গত সোমবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, নির্বাচনের দিন ভোটকেন্দ্রে প বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমকর্মীদের সংবাদ সংগ্রহে কোনো প্রকার বাধা দেওয়া যাবে না। বাধা দেওয়ার চেষ্টা করলে, শারীরিক বা সরঞ্জামাদির ক্ষতি সাধন করলে পেতে হবে শাস্তি। এজন্য ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাংবাদিকদেরও নিরাপত্তা দেবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) এমন নির্দেশনা দিয়ে নির্বাচন কমিশন (ইসি) একটি পরিপত্র জারি করেছে।
পরিপত্রের কপি বিভাগীয় কমিশনার, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকদের পাঠিয়েছে সংস্থাটি।
পরিপত্রে যা বলা হয়েছে-
১) অবাধ, সুষ্ঠু ও ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পরিবহন খাত এখনো চাঁদাবাজদের দখলে। আগের মতোই রাজনৈতিক ছত্রচ্ছায়ায় প্রভাবশালীরা চাঁদার টাকা তুলছে। গোয়েন্দাদের ভাষ্য, সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ছত্রচ্ছায়ায় বিভিন্ন পরিবহন টার্মিনাল ও স্ট্যান্ডে প্রতি মাসে সাড়ে ৬৬ কোটি টাকার বেশি চাঁদাবাজি চলছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র বলছে, ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন টার্মিনালকেন্দ্রিক প্রতিদিন কোটি টাকার বেশি চাঁদাবাজির তথ্য পেয়েছে তারা। আবার দেশের পরিবহন খাতে মাফিয়াদের লাগামহীন চাঁদাবাজির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার তথ্য দুদ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পবিত্র রোযার মাস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের সরকার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সাধারণ জনগণের সুবিধার্থে বিশেষ মূল্যছাড়ের ব্যবস্থা করেছে। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য করতে খুচরা বিক্রেতাদের জন্য নির্দিষ্ট নিয়ম ও ছাড়ের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি, অফিস আদালতের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে, যাতে রোযাদাররা সুবিধাজনকভাবে পবিত্রতম মাসটির যথাযথ হক্ব আদায় করতে পারেন।
সরকারি ঘোষণা অনুযায়ী, দেশটির বিভিন্ন বড় সুপারমার্কেট ও শপিংমলে নিত্যপ্রয়োজনীয় পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। বিশেষ করে, খ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সচিবালয়ে প্রবেশে আরও কঠোর হচ্ছে সরকার। আগের চেয়ে বেশি নিরাপত্তা জোরদার করাসহ কার্ড রিডার স্ক্যানিং ব্যবহার ও অত্যাধুনিক পদ্ধতি সংযুক্ত করে নতুন নীতিমালা প্রণয়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
একই সঙ্গে দর্শনার্থীদের যে মন্ত্রণালয়/বিভাগে প্রবেশের অনুমতি পাবেন শুধুমাত্র সেখানেই যেতে পারবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সচিবালয় ত্যাগ করবেন।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি স্বাক্ষরিত সচিবালয়ে প্রবেশ নীতিমালা ২০২৫ থেকে এসব তথ্য জানা গেছে।
নতুন নীতিমালায় যেসব বলা হয়েছে, কার্ডধা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সচিবালয়ে প্রবেশে আরও কঠোর হচ্ছে সরকার। আগের চেয়ে বেশি নিরাপত্তা জোরদার করাসহ কার্ড রিডার স্ক্যানিং ব্যবহার ও অত্যাধুনিক পদ্ধতি সংযুক্ত করে নতুন নীতিমালা প্রণয়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
একই সঙ্গে দর্শনার্থীদের যে মন্ত্রণালয়/বিভাগে প্রবেশের অনুমতি পাবেন শুধুমাত্র সেখানেই যেতে পারবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সচিবালয় ত্যাগ করবেন।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি স্বাক্ষরিত সচিবালয়ে প্রবেশ নীতিমালা ২০২৫ থেকে এসব তথ্য জানা গেছে।
নতুন নীতিমালায় যেসব বলা হয়েছে, কার্ডধা বাকি অংশ পড়ুন...












