আরব আমিরাতে পবিত্র রমাদ্বান শরীফের নিত্যপণ্যে ৫০% ছাড়, ক্রেতাদের উচ্ছ্বাস
, ২৯ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২ আশির, ১৩৯২ শামসী সন , ১ মার্চ, ২০২৫ খ্রি:, ১৫ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পবিত্র রোযার মাস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের সরকার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সাধারণ জনগণের সুবিধার্থে বিশেষ মূল্যছাড়ের ব্যবস্থা করেছে। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য করতে খুচরা বিক্রেতাদের জন্য নির্দিষ্ট নিয়ম ও ছাড়ের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি, অফিস আদালতের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে, যাতে রোযাদাররা সুবিধাজনকভাবে পবিত্রতম মাসটির যথাযথ হক্ব আদায় করতে পারেন।
সরকারি ঘোষণা অনুযায়ী, দেশটির বিভিন্ন বড় সুপারমার্কেট ও শপিংমলে নিত্যপ্রয়োজনীয় পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। বিশেষ করে, খাদ্যদ্রব্যের দামে স্থিতিশীলতা আনতে নয়টি মৌলিক পণ্য- রান্নার তেল, ডিম, দুধ, চাল, চিনি, মুরগি, ডাল, রুটি ও গমের মূল্য বাড়ানোর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এতে সাধারণ নাগরিকদের পাশাপাশি প্রবাসীরাও স্বস্তি প্রকাশ করেছেন।
ঘোষণা অনুযায়ী আরব আমিরাতের সুপারমার্কেটগুলোতে দেখা গেছে, বড় বড় সাইনবোর্ড ও স্টিকারে মূল্যছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে, যা ক্রেতাদের আকর্ষণ করছে। অফিস ছুটির পর ও সন্ধ্যায় মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে। সরকারের এই উদ্যোগের ফলে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ সহজেই তাদের প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারছেন।
রমাদ্বান শরীফ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত সরকার আরও বেশ কিছু উদ্যোগ নিয়েছে। দেশজুড়ে মসজিদগুলোতে নিরবচ্ছিন্ন ইবাদতের সুযোগ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি, সামাজিক কল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে কয়েকশ বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।
এই মূল্যছাড় ও অন্যান্য উদ্যোগের ফলে আমিরাতের স্থানীয় বাসিন্দা ও প্রবাসীরা স্বস্তিতে রোযা পালন করতে পারবেন। প্রবাসী বাংলাদেশি কমিউনিটিও ইফতার মাহফিল ও কুরআন শরীফ প্রতিযোগিতার মতো নানা আয়োজন রেখেছে, যা এই মাসের আনন্দ ও পবিত্রতা আরও বাড়িয়ে তুলবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মরুভূমির ওপর দিয়ে চলছে চালকবিহীন মনোরেল
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রকে শিখতে হবে ধমক দিয়ে কাজ হয় না -সন্ত্রাসী ওবামা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানের হোস্ট পাকিস্তান -শেহবাজ শরিফ
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলি হামলা যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন -ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চুক্তিতে যা যা থাকছে
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অর্থনীতিতে ধাক্কা: যুক্তরাজ্যে স্থায়ী চাকরি কমছে
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই ঐতিহাসিক দিনের দৃশ্য: যেদিন দখলদারদের সকল দম্ভ বিচূর্ণ করে দিয়েছিলেন যোদ্ধারা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আলোচনার জন্য তেহরানে কাতারের প্রতিনিধিদল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)