নিজস্ব সংবাদদাতা:
ফ্যাসিবাদীরা যত চক্রান্তই করুক না কেন, দেশের মানুষ তাদের মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অপশক্তি বা ফ্যাসিবাদের সহযোগীরা যত চক্রান্তই করুক না কেন, দেশের মানুষ তাদের আর মেনে নেবে না।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, যদি কোনো অদৃশ্য হস্তক্ষেপে তাদের ফেরানোর চেষ্টা করা হয়, তবে তারা কোনো আন্তর্জাতিক সমর্থন পাবে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী বলেছিলেন- পলাতক ব্যক্তিরা আইনি স বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
উপজেলা ও জেলা পর্যায়ে গঠিত দুটি কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিন আর রশিদ।
তিনি বলেন, ডিলার নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতেই মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সংসদে কৃষিমন্ত্রী এ কথা জানান।
কৃষিমন্ত্রী বলেন, সার ডিলার নিয়োগের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি খাতে নিজস্ব সম্পদের সদ্ব্যবহার, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং পোশাক শিল্পের মতো মূল অর্থনৈতিক চালিকাশক্তিকে নীতিগত সহায়তা দিতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেন, জ্বালানি রূপান্তরকে উৎসাহিত করতে সরকার এর মধ্যে একাধিক নীতিগত সহায়তা প্রদান শুরু করেছে। এর অংশ হিসেবে বাজেটে সৌরবিদ্যুৎ প্রকল্প ও সোলার প্যানেল উৎপাদনের ক্ষেত্রে বিশেষ কর অব্যাহতি এবং বাড়তি সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, বরং এক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর, বহুমুখী ও বিস্তৃত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রতিরক্ষা খাতে যৌথ বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় গত মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়্যাল হোটেলে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি দুই দেশের সামগ্রà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখতে ১১টি পণ্য আমদানিতে ৯০ দিন পর্যন্ত বাকিতে (ইউসেন্স) আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
এ সুবিধার আওতায় চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানি করা যাবে। সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) অথবা ক্রেতার ঋণের (বায়ার্স ক্রেডিট) মাধ্যমে এসব পণ্য আমদানির সুযোগ পঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য নির্মিত ২১টি বহুতল আবাসিক ভবনে ২ হাজার ১৬টি ফ্ল্যাট রয়েছে, যেখানে বসবাস করছে দেশি-বিদেশি প্রায় সাড়ে চার হাজার কর্মকর্তা। কেন্দ্রটি চালুর পর বেশিরভাগ রুশ নাগরিক ফিরে গেলে কর্মকর্তার সংখ্যা দাঁড়াবে কমবেশি দুই হাজার জন। সেক্ষেত্রে প্রকল্প এলাকায় যেসব ভবন রয়েছে, তাতেই হয়ে যাবে তাদের আবাসনব্যবস্থা। কিছু ফ্ল্যাট থাকতে পারে ফাঁকাও। এরপরও সেখানে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে নতুন চারটি বহুতল ভবন, একটি ভবনের সম্প্রসারণ এবং অতিরিক্ত ল্যাবরেটরি ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য অঞ্চলে গত ৫ বছরে উপজাতি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময়ে নিরাপত্তা বাহিনীর ওপর ৯৭ বার উপজাতি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী আক্রমণ করেছে বলেও জানান তিনি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সংসদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলার ঘটনায় ৩০৮ জন বেসামরিক নাগরিক ও ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এছাড়া এ সময়ে ৪৩৫ বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা à বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনকে কেন্দ্র করে সারাদেশে ঝটিকা মিছিল, বাসে অগ্নিসংযোগ ও দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চরম নৈরাজ্য সৃষ্টি করছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ভোরেও থামেনি আওয়ামী নাশকতা। সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে পল্লবী থানাধীন কালশী রোডের ফুলকলি মোড়ে পার্কিং করে রাখা ‘বিকল্প পরিবহন’ ও ‘অভিজাত পরিবহন’ নামের আরও দুটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয়দের চেষ্টায় আঠবাকি অংশ পড়ুন...
ছাহিবাতু সাইয়্যিদিল আ’দাদ শরীফ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, ছাহিবায়ে নেয়ামত, রহমাতুল্লিল আলামীন, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি বলেন, মহান আল্লাহ পাক তিনি সূরা আন’আম শরীফের ৭০ নং আয়াত শরীফে ইরশাদ মুবারক করেন, “ঐ সমস্ত লোকদেরকে পরিত্যাগ করুন, যারা তাদের দ্বীনকে খেল-তামাশা হিসেবে গ্রহণ করেছে এবং পার্থিব জীবন যাদেরকে ধোঁকায় ফেলেছে এবং নছীহত করুন এ ব্যাপারে যে, প্রত্যেক ব্যক্à বাকি অংশ পড়ুন...
রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ইমামুল আইম্মাহ্, মুজাদ্দিদুয যামান, কুতুবুল আলম, মুহইউস সুন্নাহ, মাহিউল বিদয়াহ, গাউছুল আ’যম, আযীযুয যামান, ক্বইউমুয যামান, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, আস সাফফাহ, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, সম্মানিত জুমাদাল ঊখরা শরীফ মাস বিভিন্ন কারণে সীমাহীন বরকতময়। আর বিশেষ করে এ সম্মানিত মাসে অনেকগুলো আইয়ামুল্লাহ শরীফ তথা নিদর্শন মুঠবাকি অংশ পড়ুন...
ইমেইলে বোমা হামলার হুমকি সংবলিত বার্তা পাওয়ার পর ইতালির অন্তত ৩০০টি স্কুল খালি করা হয়েছে। একই ধরনের সতর্কবার্তার কথা জানিয়েছেন স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কর্তৃপক্ষও। খবর আল জাজিরার।
বুধবার (১১ নভেম্বর) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জোর দিয়ে বলেছেন, দেশের স্কুলগুলোর জন্য সুনির্দিষ্ট কোনও বিপদের ইঙ্গিত নেই। তবে ঘটনা তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে মন্ত্রীপর্যায়ের একটি বৈঠক ডাকা হয়েছে বলেও জানান তিনি।
ইউরোপজুড়ে ‘হাইব্রিড যুদ্ধ’ নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যেই স্কুলগুলোতে বোমা হামলার হুমকি এলো। এর আগে ইউরোপেঠবাকি অংশ পড়ুন...












