নিজস্ব সংবাদদাতা:
আমলাতান্ত্রিক জটিলতার কারণে জ্বালানি তেলের এমন সংকট তৈরি করা হচ্ছে মন্তব্য করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। তারা মনে করছে, নতুন সরকারকে বিব্রত করার জন্য আমলারা জ্বালানি তেলের এমন অব্যবস্থাপনা করছেন।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর ধানমন্ডির একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, জ্বালানি তেলের ঘাটতি নেই।
দেশে এখন পর্যাপ্ত তেল রয়েছে। বাকি অংশ পড়ুন...
আতর ভেষজ উৎস থেকে উৎপাদিত সুগন্ধী। আতর শব্দটি ফারসি শব্দ ‘ইতির’ থেকে এসেছে যার অর্থ সুগন্ধী। বিভিন্ন গাছপালা এবং ফুলের নির্যাস থেকে বিভিন্ন তেলের সাথে মিশিয়ে আতর তৈরী করা হত। বর্তমানে আতর শিল্পেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
আতর শিল্পের মূল নিয়ামক হচ্ছে আগর। আগর গাছ থেকে তৈরি হয় মূল্যবান আতর। এক কেজি আগর তেলের মূল্য কয়েক লাখ টাকা। আতর শিল্পেও বাংলাদেশে সম্ভাবনার সৃষ্টি হয়েছে। সিলেটের মৌলভীবাজারের বড়লেখা উপজেলাকে কেন্দ্র করে বাংলাদেশে গড়ে উঠেছে আতর শিল্প। সেখানে আগর চাষের পাশাপাশি ২০০টির মতো ছোট-বড় কারখানা রয়েছে। ভারত, সিঙ্গ বাকি অংশ পড়ুন...
ইফতারের সময় প্রধান খাদ্য হিসেবে সর্বপ্রথম খেজুরের চাহিদা বেশি থাকে। দেশের অধিকাংশ খেজুর আমদানি করা হয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ-বিশেষ করে সৌদি আরব, আরব আমিরাত, ইরান, ওমান ও ইরাক থেকে।
রোযা রাখার পর দ্রুত শক্তি ফিরে পেতে খেজুর বেশ কার্যকর। এতে প্রাকৃতিক শর্করা থাকায় শরীরে দ্রুত শক্তি সরবরাহ করে।
বিশ্বে কয়েক’শ ধরনের খেজুর রয়েছে। তবে বাংলাদেশে সাধারণত কয়েক ধরনের খেজুর বেশি দেখা যায়। সেগুলো হলো-
আজওয়া খেজুর:
এটি সৌদি আরবের পবিত্র মদীনা শরীফের বিখ্যাত খেজুর। ছোট আকারের, গাঢ় রঙের এবং নরম স্বাদের জন্য এটি বিখ্যাত। এটি বাংলাদেশে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন ঢাকা-১১ আসনের বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বিচারক জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে।
এ আসনে জয়ী হয়েছিলো এনসিপির আহ্বায়ক নাহিদ। এর আগে, ৩০-এর বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেছিলেন।শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে ওইসব আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে ‘নির্ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের ফলাফল নিয়ে করা নির্বাচনী আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। একই সঙ্গে বিজয়ী প্রার্থীসহ সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি সমন জারির নির্দেশ দিয়েছে আদালত।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বিচারক জাকির হোসাইনের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি নির্বাচন কমিশনকে ওই আসনের রেজাল্টশিট, ব্যালটপেপারসহ সব নির্বাচনী সরঞ্জামাদি সংরক্ষণে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ঢাকা-১৬ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন আমিনুল হ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর ওপর হওয়া সব হামলাই ইরানি নয়। অনেকগুলো হামলা উপসাগরীয় দেশগুলোকে যুদ্ধে জড়িয়ে ফেলতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পাতা ‘ফাঁদ’ হতে পারে। এমনটিই সতর্ক করেছেন সৌদি আরবের সাংবাদিক আদওয়ান আল-আহমারি। মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম দ্য ক্রেডলের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ মার্চ আশরাক নিউজে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে আদওয়ান আল-আহমারি বলেন, পারস্য উপসাগরীয় দেশগুলোর ওপর হওয়া ‘সব হামলাই’ যে ইরান থেকে আসে, এমন নয়। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোট উপসাগরীয় দেশগুল বাকি অংশ পড়ুন...
আলু রফতানীতে কমপক্ষে লাখো কোটি টাকা আয় সম্ভব
আলুর জাতের মান বৃদ্ধি এবং হিমাগার স্থাপনসহ রফতানীর ক্ষেত্রে সব বাধা দূর করে
সরকারকে যথাযথ পৃষ্ঠপোষকতা করতে হবে।
এক কাপ চায়ের দাম ১০ টাকা। অথচ এক কেজি আলু বিক্রি হচ্ছে ৮ থেকে ৯ টাকায়। এমন বৈপরীত্যে হতাশ সারাদেশের আলুচাষিরা। উৎপাদন খরচই যেখানে ওঠে না, সেখানে লাভ তো দূরের কথা। লোকসানের বোঝা টানতেই হাঁপিয়ে উঠেছেন কৃষকেরা। গত বছরের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই এবারও একই শঙ্কা ঘিরে ধরেছে তাদের।
অথচ আলুর ভালো ফলন হয়েছে। কিন্তু বাজারদর নেমে গেছে উৎপাদন খরচের নিচে। এতে চাষিরা বড় ধরনের ল বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
বন্দরনগরীতে বাজার মনিটরিং অভিযান কোনো ফল বয়ে আনছে না। এমনকি আর্থিক জরিমানা করেও থামানো যাচ্ছে না বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য। পবিত্র রমজান মাসে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করা থেকে নিবৃত্ত করা যাচ্ছে না মুনাফাখোরদের।
অতিরিক্ত দামে পণ্য বিক্রি করা হচ্ছে- এমন অভিযোগে ১৮ ফেব্রুয়ারি নগরীর ফলমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ না করে বেশি দামে খেজুর বিক্রির দায়ে তুহিন এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করে সংস্থাট বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই ও সঠিক ইতিহাস সংরক্ষণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই এবং সঠিক ইতিহাস সংরক্ষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পুলিশের মাঠ পর্যায়ের অনেক ঊধ্বর্তন কর্মকর্তাই বিভিন্ন সময় রাজনৈতিক সুবিধা গ্রহণসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ও সমালোচিত হয়েছেন। এই বিতর্কের ধারায় সর্বশেষ সংযোজন সাম্প্রতিকতম সাবেক অন্তর্বর্তী সরকারের কয়েকজন পুলিশ কর্মকর্তাও। অভিযোগ এসেছে, গত ১৮ মাস ধরে তারা একটি বিশেষ দলের হয়ে নানা বৈষয়িক সুবিধা নিয়েছেন।
সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থার অনুসন্ধানেও উঠে এসেছে ৬৪ জেলার পুলিশ সুপার ও ডিএমপির কর্মকর্তাদের সম্পর্কে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দা সংস্থার অনুসন্ধানের ভিত্তিতে প্রণীত এই তালিকায় যেসব ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্য মন্ত্রী মোহাম্মদ আমিন-উর রশীদ বলেছেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ-এই তিনটি খাত দেশের অর্থনীতির মূলভিত্তি। সমন্বিত পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে এ খাতগুলোর উন্নয়ন ঘটাতে পারলে দেশের সামগ্রিক অর্থনীতি আরও শক্তিশালী ও টেকসই হবে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী এবং তিনি বিশ^াস করেন দেশে কৃষির উন্নয় বাকি অংশ পড়ুন...
পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল সুন্দরবন। বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম প্রশস্ত বনভূমি এটি। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন।
সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন সম্মেলন পালিত হয়েছে।
২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। সে হিসেবে এবা বাকি অংশ পড়ুন...












