দিনাজপুর সংবাদদাতা:
সজিনা ফুল থেকে মৌমাছির মাধ্যমে মধু উৎপাদন করে সফলতা পেয়েছেন ৪ খামারি। প্রথমবার সজিনা ফুল থেকে মধু হারভেস্ট করে তারা তাক লাগিয়ে দিয়েছেন। সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের সদরপুর গ্রামে হর্টিকালচার সেন্টারের পাশে সজিনা বাগানে গিয়ে মধু সংগ্রহের এ দৃশ্য দেখা যায়। প্রথম হারভেস্টে তারা ১৫০ কেজি মধু সংগ্রহ করেছেন। যার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা।
জানা যায়, সজিনা ফুলের মধুকে সুস্বাদু, মিষ্টি, স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণসম্পন্ন বলে জানিয়েছেন মৌমাছি উৎপাদন কেন্দ্রের কর্মকর্তা। এ ছাড়া সজিনা পাতা, ফুল ও ডাটা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রমজান মাস শুরু হতে না হতেই রাজধানীর অন্যতম প্রধান পাইকারি ও খুচরা বাজার- কারওয়ান বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। বিশেষত ইফতারের উচ্চচাহিদাসম্পন্ন পণ্য-ছোলা, চিনি, খেজুর, শসা, লেবু ও ডালের দাম ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
বাজার ঘুরে দেখা যায়, ছোলা কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়, যা কয়েক দিন আগের তুলনায় কিছুটা বেশি। প্যাকেটজাত চিনি ১০০-১০৫ টাকা এবং খোলা চিনি ১১০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। মানভেদে ডালের দাম ১২০ থেকে ১৮০ টাকা কেজি।
এক হালি করে লেবু বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পবিত্র রমজান মাস শুরুর আগেই দেশজুড়ে ভোগ্যপণ্যের দাম বেড়েছে। অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে লেবুর দাম। একই সঙ্গে বেড়েছে শসার দামও। বেশি দাম বেড়েছে মরিচের। দুইদিন আগে যে মরিচ ৮০ টাকা বিক্রি হচ্ছিল তা এখন ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
সম্প্রতি দেশের বিভিন্ন বাজারের সবজি ও মুদি দোকান ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সিলেটের একটি বাজারে প্রতিহালি লেবু ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। প্রতিকেজি শসা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।
অথচ গত সপ্তাহে বাজারে প্রতিহালি লেবু ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি হয়েছিল। শসা ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রোজার আগেই বাজারে লাগামহীন হয়ে উঠেছে বিভিন্ন পণ্যের দাম। গত দুই দিনে লেবু, রসুন, শসা, গাজর, বেগুন ও আদাসহ প্রায় সব নিত্যপণ্যের দাম বেড়েছে। খুচরা ও পাইকারি বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।
উত্তরের জেলা কুড়িগ্রাম শহরের একাধিক বাজার ঘুরে জানা যায়, রোজার আগেই লেবুর দাম বেড়ে প্রতি পিস বিক্রি হচ্ছে ১২ থেকে ২০ টাকা পর্যন্ত। গত দুই দিনের ব্যবধানে শুকনা মরিচ, রসুন, আদা এবং সয়াবিন তেলের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। আলুর স্বল্পমূল্যে কিছুটা স্বস্তি থাকলেও বেড়েছে বেগুন, গাজর ও শসার দাম। পেঁয়াজের দামও কিছুটা বেড়েছে।
শহরের জ বাকি অংশ পড়ুন...
কুমিল্লা সংবাদদাতা:
চান্দিনা উপজেলার দোবাড়িয়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলমের দিন এখন কাটছে মাঠের সবুজ শসার পরিচর্যায়। এক সময় ভাগ্যের অন্বেষণে নানা দিকে ছুটে চলা এই পরিশ্রমী যুবক এখন নিজের মাটিতেই খুঁজে পেয়েছেন সমৃদ্ধির চাবিকাঠি। মাত্র ৪০ শতাংশ জমিতে শসা চাষ করে তিনি এলাকায় এক চাঞ্চল্যকর সাফল্যের উদাহরণ তৈরি করেছেন। তার এই অভাবনীয় সাফল্য দেখে এখন স্থানীয় অন্য কৃষকদের মধ্যেও নতুন করে আশার আলো সঞ্চার হচ্ছে।
জাহাঙ্গীর ৪০ শতাংশ জমিতে আধুনিক পদ্ধতিতে শসা চাষ শুরু করেন। সঠিক যতœ আর সুপরিকল্পিত চাষাবাদের ফলে ফলনও হয়েছে আশাতীত। বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
কয়েক সপ্তাহ কম দাম থাকার পরে গত সপ্তাহ ধরে বাজারে মুরগির দাম বাড়ছে। এদিকে, এ সপ্তাহে রোজার আগে লেবুর দামে দেখা গেছে বড় পরিবর্তন।
গতকাল জুমুয়াবার রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি হালি লেবু ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। যদিও, এই লেবুর দাম সপ্তাহখানেক আগেও ছিল ৩৫ থেকে ৪০ টাকার মধ্যে। আর ছোট আকারের লেবুর হালি ২০ টাকা ছিল, যা এখন ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে, শসার দাম আরও আগেই বেড়েছে। প্রতি কেজি শসা কিনতে হচ্ছে ৬০ থেকে ৭০ টাকার মধ্যে। কোথাও কোথাও অবশ্য ৮০ টাকাতেও বিক্রি করতে দেখা গেছে। আর বেগুন বিক্রি বাকি অংশ পড়ুন...
ফরিদপুর সংবাদদাতা:
অঞ্চলের পদ্মা-আড়িয়াল খাঁ-মধুমতীর চরে কৃষিতে নতুন সম্ভাবনার দেখা মিলছে। কৃষকরা কৃষিতে নতুন স্বপ্ন বুনছে।
নদীর বুকে জেগে উঠা বিশাল-বিশাল চরে অলস ভূমিতে এবার তরমুজ-বাঙ্গি-লালমি-বাদাম চাষের বাম্পার ফলনের আশায় শতাধিক কৃষক নেমে পড়ছে বুকে। এরমধ্যে ফরিদপুর সদর থানার ডিক্রিচর, নর্থচ্যানেল, সদরপুর উপজেলার, আকট, দিয়ারা, পিঁয়াজ খালী, চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর, শালেপুর, হাজীগঞ্জ চর।
মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কাঁঠালবাড়িয়ার চর, সূর্যনগর এলাকার বিপরীত পাশের চর, শন্মাশীরচর, গাবতলির চর এবং শরীয়ত বাকি অংশ পড়ুন...
শসার সাথে খেজুর একসাথে খাওয়াকে কিছ্ছা বলে। এটি গরম ও ঠা-ার একটি সুষম মিশ্রণ। এ সম্পর্কে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْكُلُ الْقِثَّاءَ بِالرُّطَبِ.
অর্থ: “হযরত আবদুল্লাহ ইবনে জাফর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি শসার সঙ্গে “রুত্বাব” (পাকা খেজুর) খেতেন।” (আবূ দাউদ শরীফ : কিতাবুত ত্বয়ামাহ : পবিত্র হাদীছ শরীফ নং ৩৮৩৫)
পবিত্র হাদীছ শর বাকি অংশ পড়ুন...
বি-বাড়িয়া সংবাদদাতা:
নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রাম। নবীনগর থেকে মুরাদনগরে যাওয়ার পথে মূল সড়কসংলগ্ন বিস্তীর্ণ তিন ফসলি জমিগুলো একসময় কেবল ধান উৎপাদনের জন্যই পরিচিত ছিল। সময়ের পরিবর্তন ও লাভজনক কৃষির সম্ভাবনায় এখন সেই জমি ধীরে ধীরে রূপ নিচ্ছে সবুজ সবজি খেতে। এই পরিবর্তনের অন্যতম পথিকৃৎ জিনদপুর ইউনিয়নের ২২ বছর বয়সি তরুণ কৃষক অনিকুর রহমান অনিক।
দুই বছর ধরে অনিক প্রচলিত ধান চাষের বাইরে গিয়ে বাণিজ্যিক ও উচ্চমূল্যের সবজি উৎপাদনের সিদ্ধান্ত নেন। কৃষি বিভাগের পরামর্শ, প্রশিক্ষণ এবং নিজের আগ্রহকে কাজে লাগিয়ে তি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
শীত মৌসুমের আমেজ শেষ না হতেই রাজধানীর বাজারে সবজির দাম বাড়তে শুরু করেছে। গত দুই-তিন সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।
শীতের ভরা মৌসুমে সবজির দাম কিছুটা নাগালে থাকলেও মৌসুম শেষের দিকে আসায় দর এখন ঊর্ধ্বমুখী। (গতকাল জুমুয়াবার) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
গতকাল জুমুয়াবার রাজধানীর বাজারগুলোতে দেখা যায়, প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এছাড়া শালগম প্রতি কেজি ৬০ টাকা, গোল বেগুন প্রতি কেজি ৮০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি মুঠো ১৫ থেকে ২০ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত দেড় বছরে সবচেয়ে বেশি ভোগাচ্ছে দ্রব্যমূল্য। পণ্যের দাম মানুষকে স্বস্তি দিতে পারেনি। বরং স্বল্প আয়ের মানুষের কষ্ট বাড়িয়েছে। বিগত সরকারের আমলের সেই সিন্ডিকেট ভাঙার কোনো আলামতও মেলেনি এখনো।
এরই মধ্যে ডিম-মুরগির সিন্ডিকেটের বিষয়টি প্রকাশ্যে এসেছে। সরকারের অগ্রাধিকারে থাকলেও বাজারব্যবস্থায় এখনো নিয়ন্ত্রণ আসেনি। বাজারের তথ্য বলছে, ডিম, মুরগি, সবজি, কাঁচা মরিচ, ভোজ্য তেল, চিনিসহ বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। সবচেয়ে বেশি অস্থিতিশীল ডিম ও পিঁয়াজের দাম।
দু-একটি পণ্যের দাম কম বাকি অংশ পড়ুন...
পানি পান করা আমাদের প্রতিদিনের এমন একটি কাজ, যা নিয়ে আলাদা করে তেমন ভেবে দেখাই হয় না। কিন্তু শরীরের জন্য এর গুরুত্ব একবার জানলে আপনি ভাবতে বাধ্য হবেন যে, দিনে আসলে কতটা পানি পান করা উচিত? নাকি শরীরের চাহিদা মানুষ ভেদে বদলায়?
বিশেষজ্ঞদের মতে, পানির চাহিদা কোনো নির্দিষ্ট সংখ্যার মধ্যে বেঁধে দেওয়া যায় না। বয়স, শরীরের ওজন, কাজের ধরন, আবহাওয়া এমনকি শারীরিক অবস্থার ওপরও নির্ভর করে একজন মানুষের দৈনিক পানির প্রয়োজন আলাদা আলাদা হতে পারে।
আমাদের শরীরের প্রায় ৬০ শতাংশই পানি। হজম, রক্ত সঞ্চালন, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, বর্জ্য বের করে দে বাকি অংশ পড়ুন...












