নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি
, ২রা রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ তাসি, ১৩৯৩ শামসী সন , ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৭ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
রমজান মাস শুরু হতে না হতেই রাজধানীর অন্যতম প্রধান পাইকারি ও খুচরা বাজার- কারওয়ান বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। বিশেষত ইফতারের উচ্চচাহিদাসম্পন্ন পণ্য-ছোলা, চিনি, খেজুর, শসা, লেবু ও ডালের দাম ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
বাজার ঘুরে দেখা যায়, ছোলা কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়, যা কয়েক দিন আগের তুলনায় কিছুটা বেশি। প্যাকেটজাত চিনি ১০০-১০৫ টাকা এবং খোলা চিনি ১১০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। মানভেদে ডালের দাম ১২০ থেকে ১৮০ টাকা কেজি।
এক হালি করে লেবু বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়; বড় আকারের লেবুর দাম আরও বেশি। শসা কেজিপ্রতি ১০০-১২০ টাকা এবং বেগুন ৯০-১২০ টাকায় বিক্রি হচ্ছে।
মসলা ও রান্নার উপকরণের দামও বেড়েছে। কাঁচামরিচ কেজিপ্রতি ২০০-২৪০ টাকায় বিক্রি হচ্ছে, যদিও পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে ৬০-৭০ টাকার মধ্যে।
ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৯০-২০০ টাকা এবং ডিম ডজনপ্রতি ১৩০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে। ডিম বিক্রেতা নজমুল হোসেন বলেন, রমজানের জন্য বেশি দামে ডিম কিনেছি, তবে অতিরিক্ত মুনাফার আশা করছি না।
গত সপ্তাহে এক হালি লেবুর দাম ছিল ৬০-১০০ টাকা; এখন তা বেড়ে হয়েছে ৮০-১২০ টাকা। কাঁচামরিচ আগে ছিল ১৪০-১৮০ টাকা, এখন ১৮০-২৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে চট্টগ্রামের বাজারেও খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে বেড়েছে ব্রয়লার মুরগির ও সোনালি মুরগির দাম। এর মধ্যে গত এক সপ্তাহে কেবল ব্রয়লারের দামই কেজিতে প্রায় ৩৫ টাকা বেড়েছে।
ব্যবসায়ীরা বলছেন, নির্বাচনে আগের মুরগির বাচ্চার দাম বেড়েছে। এ কারণে নির্বাচনের পর বাজারে মুরগির দামও বেড়েছে। এ ছাড়া শীতে খামারে মুরগির মৃত্যুর কারণেও দামে প্রভাব পড়েছে। তবে রমজানের আগে এভাবে মুরগির দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
নগরের বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গত সপ্তাহে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হয়েছে। সোনালি মুরগির দাম ছিল ৩০০ টাকা প্রতি কেজি। তবে নির্বাচনের পরদিন থেকে ব্রয়লার মুরগির দাম ২০০ টাকা ছুঁয়েছে। অন্যদিকে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ টাকা কেজি দরে।
নগরের চকবাজার এলাকার সেলিম পোলট্রি শপের ব্যবস্থাপক আবদুল কাদের বলেন, নির্বাচনের পরপর মুরগির দাম বেড়েছে। বাচ্চার দাম বেড়ে যাওয়া একটি কারণ। পাশাপাশি প্রচুর মুরগি মারা গেছে শীতে। এরও প্রভাব পড়েছে। রমজান সামনে রেখে প্রায় খামারিরাও সেভাবে মুরগি সরবরাহ করতে পারছেন না। ফলে বাজারে চাহিদা থাকলেও মুরগি কম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে কড়া সতর্কতা -বিআরটিএ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মেয়াদোত্তীর্ণ ওষুধ ও আবাসিক ভবনে চিকিৎসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘরের পাশের বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি সংকট নিরসনে সরকারি ভবনে সৌর বিদ্যুৎসহ ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে -তথ্যমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি দপ্তরে ‘এআই’ ব্যবহারে সতর্কতার নির্দেশ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আওয়ামী লীগের নাশকতা করার মুরোদ নেই -স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন -ফখরুল
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্লুমেরিয়া বা ফ্রাঞ্জিপানি- মনোমুগ্ধকর সুগন্ধ আর নান্দনিক সৌন্দর্যের জন্য পরিচিত এই ফুল। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ ফাঁড়ির ফুলবাগান থেকে তোলা।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












