SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%ভোগদখল%' OR titleBn LIKE '%ভোগদখল%' OR descriptionEn LIKE '%ভোগদখল%' OR descriptionBn LIKE '%ভোগদখল%' OR slug LIKE '%ভোগদখল%' OR metaTag LIKE '%ভোগদখল%' OR metaDescription LIKE '%ভোগদখল%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
সন্তান বা নিকটাত্মীয়কে সম্পত্তি দান করার পরও দাতা যাতে জীবনের শেষ দিন পর্যন্ত ওই সম্পত্তি ব্যবহার ও ভোগদখল করতে পারেন, সেই সুযোগ রেখে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।
গত ২৭ আগস্ট জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি উত্থাপন করেন। পরে এটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
প্রস্তাবিত আইনে ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনে নতুন ১২২ক ও বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সন্তানকে সম্পত্তি লিখে দেয়ার পরও জীবদ্দশায় তা ভোগ-দখলের অধিকার বাবা-মায়ের হাতে রাখার বিধান যুক্ত করে ‘সম্পত্তি হস্তান্তর আইন’ সংশোধনের পরিকল্পনা করছে সরকার।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এমন তথ্য জানান।
তিনি বলেন, প্রস্তাবিত এই আইনি পরিবর্তনের ফলে আদালতে দেওয়ানি বা সিভিল মামলার সংখ্যা অনেকটাই কমে আসবে, যার বড় অংশই মূলত সম্পত্তির বণ্টন ও হিসাব-নিকাশ নিয়ে তৈরি হয়।
আইনমন্ত্রী বলেন, আমাদের মুসলিম আইনে হেবা হয়, হিন্দু আইনে উইল হচ্ছে, আবার বাকি অংশ পড়ুন...
১৯৭১ আমাদের স্বাধীনতা সংগ্রামের আশা-আকঙ্খার মাঝে ভূমিহীনদের স্বল্প লালিত ছিল দেশের সম্পদের উপর নিজেদের সমঅধিকার প্রতিষ্ঠা করা। দেশের গরিব, ভূমিহীন মানুষগুলো খাস জমি ও নীরাভূমির উপর তাদের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখেছিলো। তাদের সে আশা-আকাঙ্খা স্বাধীনতার ৪৬ বছরেও পূরণ হয়নি। শুধুমাত্র উত্তরাঞ্চলের ৬০ লাখ ভূমিহীন পরিবার দীর্ঘদিন থেকে বসতভিটার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। অথচ উত্তরাঞ্চলের ১৬ জেলায় ৩ লাখ ১৬ হাজার একরের বেশি খাস জমি রয়েছে। এর অর্ধেকের বেশি জমি প্রভাবশালীদের অবৈধ দখলে। যার বাকি অংশ পড়ুন...
ঠাকুরগাঁও সংবাদাদতা:
জাল দলিল প্রস্তুত ও দলিলের ভলিউম ঘষামাজার অভিযোগে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার মনীষা রায়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। পরে সে জামিনে মুক্তি পায়।
গত রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে নীলফামারী আমলি আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। পরে সন্ধ্যায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুনরায় জামিন আবেদন করা হলে সরকারি কর্মকর্তা হিসেবে ৫০০ টাকার বন্ডে মুচলেকা দিয়ে তাকে জামিন দেওয়া হয়।
মনীষা রায় এ বাকি অংশ পড়ুন...
জোর করে কিংবা হুমকি দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি অন্যের জমিতে প্রবেশ করে এবং সেই জমি নিজের বলে দাবি করে ভোগদখল করে থাকে, তাহলে সেটি জোরপূর্বক জমিদখল হিসেবেই ধরে নেওয়া হয়। সে কারণে জমিদখলের অভিযোগ সময়মতো করতে হয়। তা না করলে ভবিষ্যতে সমস্যা আরও জটিল হতে পারে। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে দখলকারী ফৌজদারি মামলা থেকে বাঁচতে পারে। এমনকি জমির মালিকানাও দাবি করে বসতে পারে।
জোরপূর্বক জমিদখলের ঘটনা অনাকাক্সিক্ষত হলেও ভুক্তভোগী হিসাবে আপনাকে হাল ছাড়লে চলবে না। আইন আপনার পাশে আছে-শুধু সঠিক পথে এগিয়ে যাওয়াই মূল বিষয়। দ্রুত ব্যবস্থা ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জুলাই-আগস্ট বিপ্লবের পাঁচ মাস পেরিয়ে গেলেও আতঙ্ক কাটেনি পুলিশে। হতাশাও কাজ করছে পুরো পুলিশ বাহিনীর সদস্যদের মাঝে। এখনো মাঝেমধ্যে হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা। থানার মধ্যেই ঘটছে পুলিশ সদস্যদের আত্মহত্যার মতো ঘটনা। আবার গ্রেফতার পুলিশ কর্মকর্তার খোদ থানা থেকেই পালানোর ঘটনায় নানা আলোচনার জন্ম দিচ্ছে। প্রশ্ন উঠছে পুলিশের নিরাপত্তা প্রস্তুতি নিয়েও।
সংশ্লিষ্টরা বলছেন, সামাজিকভাবে ইমেজ নষ্ট হয়ে যাওয়ায় পুলিশ সদস্যরা এখনো বিভিন্ন জায়গায় নিগৃহীত হচ্ছেন। সামাজিকভাবে পুলিশ এখন অপরাধী হিসেবে বিবেচিত বাকি অংশ পড়ুন...
সুনামগঞ্জ সংবাদদাতা:
বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ভূমি জোরপূর্বক দখলের প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ২টায় স্থানীয় ধনপুর বাজারে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার ছাতারকোনা মৌজার ৭৫৫ খতিয়ানের ৪৫৮৩ দাগের ১৫ শতক ভূমি ১৯৬৫ সাল থেকে দলিল মোতাবেক ধনপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ভোগদখলে ছিল। গত ২ বছর আগে মসজিদ কমিটির বাধা বিপত্তিকে উপেক্ষা করে স্থানীয় সুরেশনগর গ্রামের মৃত আবুল হোসেনের ৩ পুত্র যথাক্রমে মকবুল হ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বসুন্ধরা গ্রুপ জালজালিয়াতি ও ভূমিদস্যুতার মাধ্যমে গত ৩০ বছরে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। হাজার হাজার মানুষের জমিতে জোর করে বালু ফেলে ভরাট করে নিজেদের কবজায় রেখেছে গ্রুপটি। এ জমিগুলো দখল করার পর সেখানে বড় বড় বাউন্ডারি নির্মাণ করে তারা সন্ত্রাসীদের দিয়ে পাহারা বসিয়েছে। রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নে একই কায়দায় গ্রুপটি কবজায় নিয়েছে ২ হাজার ৫০০ বিঘা জমি। এর সিংহভাগ তারা বিক্রি করে দিয়েছে। এখন চোখ পড়েছে কায়েতপাড়া ইউনিয়নের সাধারণ মানুষের আরও প্রায় ৪ হাজার বিঘা জমির ওপর। নিরীহ গ্রামবাসীকে তাদের বসতভিটা থেকে উচ বাকি অংশ পড়ুন...
ঠাকুরগাঁও সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বোনকে পৈতৃক জমির ন্যায্য ভাগ না দেওয়ার অভিযোগ উঠেছে সৎ ভাইদের বিরুদ্ধে। বোন আরজিনা বেগম গ্রামের গণ্যমান্য ব্যাক্তিদেরসহ ইউনিয়ন পরিষদে অভিযোগ করেও কোনো সুরাহা পাননি।
উপজেলার খনগাঁও ইউনিয়নের চাঁদপুর গ্রামের আমিন উদ্দীন মাস্টার ১৯৯১ সালে মারা যান। এরপর তাঁর নামে রেকর্ড থাকা সম্পত্তি তাঁর দ্বিতীয় ও তৃতীয় স্ত্রীর ছেলে মমতাজ আলী, আবু বক্কর সিদ্দিক, আলতাফুর রহমান, মকবুল হোসেন, আনছারুল ইসলাম ও মফিজুল ইসলাম ভোগদখল করছেন। কিন্তু আমিন উদ্দীন মাস্টারের প্রথম স্ত্রী লতিফা খাতুনের মেয়ে আ বাকি অংশ পড়ুন...












