SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%বেটিং%' OR titleBn LIKE '%বেটিং%' OR descriptionEn LIKE '%বেটিং%' OR descriptionBn LIKE '%বেটিং%' OR slug LIKE '%বেটিং%' OR metaTag LIKE '%বেটিং%' OR metaDescription LIKE '%বেটিং%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে ব্যবসা বা ডিজিটাল বিজ্ঞাপন পরিচালনায় বিদেশি অনলাইন প্ল্যাটফর্মগুলোকে বাধ্যতামূলক নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবিত ‘ক্রস-বর্ডার ডিজিটাল বাণিজ্য নীতিমালা-২০২৬’ অনুযায়ী, মন্ত্রণালয়ের নিবন্ধন ছাড়া কোনো বিদেশি ডিজিটাল প্রতিষ্ঠান দেশে বিজ্ঞাপন প্রচার বা পণ্য-সেবা বিক্রি করতে পারবে না।
নীতিমালার খসড়া ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আগামী ৬ আগস্ট পর্যন্ত এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মতামত গ্রহণ করা হবে। পরে চূড় বাকি অংশ পড়ুন...
ঠাকুরগাঁও সংবাদদাতা:
পাড়া-মহল্লায় নীরবে বিস্তার ঘটছে অনলাইন জুয়ার জাল। শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে বিভিন্ন অনলাইন বেটিং অ্যাপ ও ক্যাসিনো। সহজে অর্থ উপার্জনের আশায় তরুণ, শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী থেকে শুরু করে মধ্যবয়সীরাও জড়িয়ে পড়ছেন এই ফাঁদে। গত দুই বছরে জেলার বিভিন্ন উপজেলায় অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত একের পর এক আত্মহত্যার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্বজনদের বুকফাটা কান্না, স্ত্রীর অসহায়ত্ব আর কবরের পাশে মায়ের আহাজারি যেন জানিয়ে দিচ্ছে, এটি আর কেবল ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, ধীরে ধীরে একটি সামাজিক বাকি অংশ পড়ুন...
তিনি আরও বলেন, বর্তমান জাতীয় সংসদ একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ হিসেবে ইতিমধ্যে জনগণের কাছে প্রশংসিত হচ্ছে। এই সংসদ মানুষের অধিকার ও আশা-আকাঙ্খা পূরণের লক্ষ্যে আস্থার প্রতিফলন ঘটাতে পারবে বলে আমাদের বিশ্বাস। সরকারি ও বিরোধী দল যুক্তি-পাল্টাযুক্তির মাধ্যমে মানুষের প্রত্যাশার কথাগুলো বলছে। ভোট ও ভাতের অধিকার নিশ্চিতের কথা বলছে।কিছু কিছু ক্ষেত্রে ভিন্নমত পোষণ করলেও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করছেন। শুক্রবার (১০ জুলাই) ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা—২০২৬ এর উদ্বোধন অনুষ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সাইবার সুরক্ষা আইন থেকে জুয়া-সংক্রান্ত বিধান বাদ দিয়ে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। এর ফলে ‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’-এর ২০ ধারা বিলুপ্ত হলো। ওই ধারায় জুয়া-সংক্রান্ত অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদ- এবং এক কোটি টাকা জরিমানার বিধান ছিলো।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) (৩০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম সংশোধনী বিলটি উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।
২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন, ২০২ বাকি অংশ পড়ুন...
বাজি বা পণ (বেটিং), ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিংসহ বিভিন্ন ধরনের জুয়া ও অনলাইন জুয়া প্রতিরোধে নতুন আইন করতে বিল পাস করেছে জাতীয় সংসদ। পাস হওয়া বিলে অনলাইন বেটিংয়ের অপরাধে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।আজ মঙ্গলবার জাতীয় সংসদে জুয়া প্রতিরোধ বিল–২০২৬ পাস হয়। ১৮৬৭ সালের দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট রহিত করে নতুন আইন করা হচ্ছে।নতুন আইনকে সমর্থন করলেও আইনে দেওয়া কিছু ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা করেছে বিরোধী দল। জুয়া প্রতিরোধের কথা বলে সরকারের সমালোচনাকারী কোনো ওয়েবসাইট, নিউজ পোর্টাল বা ফেসবুক অ্যাকাউন্ট ব্ল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্পকে বর্তমান সরকার ‘গলার কাঁটা’ মনে করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীতে ‘ডিবেটিং বাজেট অ্যান্ড বিওন্ড’ শীর্ষক এক সেমিনারে এই কথা জানান তিনি।
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা জানিয়ে অর্থমন্ত্রী আরও বলেন, আমরা দায়িত্বে এসে ১৩০০ উন্নয়ন প্রকল্প পেয়েছি। এগুলো আমাদের জন্য বোঝা। না গিলতে পারছি, না ফেলতে পারছি। এসব প্রকল্প পর্যালোচনা করেছি। আমরা ডিরেগুলেশনে যাচ্ছি। সব প্রকল্প কাছ থেকে মনিটর করবো।
তিনি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জেল-জরিমানার বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একইসঙ্গে অনলাইন ও দূরবর্তী জুয়া, বাজি বা পণ (বেটিং), বাজিকর, ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং-সহ জুয়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ের সংজ্ঞা দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গত বৃহস্পতিবার সংসদ ভবনে মন্ত্রিসভার দশম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
আইনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো- জুয়াখেলা, জুয়ার স্থান, জুয়ার সামগ্রী, ডিজিটাল সম্পদ, ডিজিটাল গ্যাম্বলিং প্ল্যাটফরম, ডিজিটাল ওয়ালেট, টোটালাইজেটর, অনলাইন ও দূরবর বাকি অংশ পড়ুন...
সংবাদ শিরোনাম হয়েছে- “অনলাইন জুয়া ও মোবাইল গেমিংয়ে আসক্ত হয়ে পড়ছে কুড়িগ্রামের শিশু-কিশোররা”।
খবরে বলা হয়, অনলাইন জুয়া ও মোবাইল গেমিংয়ে আসক্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের শহর ও চরাঞ্চলের শিশু-কিশোররা। পড়াশোনা বাদ দিয়ে দিনের সিংহভাগ সময়ই তারা ব্যয় করছে গেমিংয়ের পেছনে। এছাড়া অনলাইনের বেটিং সাইটগুলোতেও রয়েছে তাদের অবাধ চলাচল। অনেকেই জুয়ার টাকা যোগাড় করতে অল্প বয়সেই পড়াশোনা বাদ দিয়ে জড়িয়ে পড়েছে চুরি-ছিনতাইসহ নানা নাশকতায়।
জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শহর থেকে গ্রাম প্রায় সবখানেই কিশোরদের দলবেঁধে মোবাইলে ঝুঁকে থাকার দৃশ্য। বাকি অংশ পড়ুন...
বাংলাদেশে দ্রুত বাড়ছে অনলাইন জুয়া ও পর্নোগ্রাফি আসক্তি। সরকারি হিসাবে, বর্তমানে দেশে অনলাইন জুয়ায় আসক্ত মানুষের সংখ্যা ৫০ লাখের বেশি।
তবে পর্যবেক্ষক মহল মনে করেন সরকারী এই হিসেব অন্যান্য পরিসংখ্যানের মতই চরম ভূল। অনলাইনে জুয়ায় আসক্ত এখন ২ কোটিরও বেশী। এই প্রবণতা সমাজে আর্থিক ক্ষতি, পারিবারিক কলহ ও অপরাধ বৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে সরকার।
এই পরিস্থিতিতে অনলাইন জুয়া ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে বলে দাবী করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ফেসবুক, গুগল ও টিকটকের মতো আন বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অনলাইন জুয়া বন্ধে সরকার কঠোর অবস্থানে যাচ্ছে। জুয়ায় জড়িত মোবাইল নম্বর ও এমএফএস (মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস) অ্যাকাউন্ট যাচাইয়ের পর ব্লক করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি জানান, অনলাইন বেটিংয়ে জড়িত ফোন নম্বরের ইন্টারনেট গতি সীমিত করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে।
গত সোমবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সভাকক্ষে ‘অনলাইন জুয়া প্রতিরোধে করণীয় শীর্ষক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কোনো ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচার হলে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে। আজ রোববার (১৯ অক্টোবর) থেকে এ নির্দেশনা কার্যকর হবে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কিছু অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়ায় জুয়া, বেটিং ও পর্নোগ্রাফি সম্পর্কিত বিজ্ঞাপন ও প্রমোশনাল কনটেন্ট প্রচার করা হচ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ইএসপিএন এবং ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িক বন্ধ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।
গত বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে এক স্ট্যাটাসে একথা জানান বিশেষ সহকারী।
এর আগে গত ১৩ অক্টোবর অনলাইন জুয়া বন্ধে ক্রিকইনফোকে ই-মেইল করা হয়েছে বলে জানিয়েছিলেন ফয়েজ আহমেদ তৈয়্যব।
তিনি লিখেন, দেশের সব পত্রিকা, অনলাইন পোর্টালসহ যে কোনো স্থানীয় এবং আঞ্চলিক মিডিয়া প্রতিষ্ঠান, ডিজিটাল বিজ্ঞাপন সংস্থা, কনটেন্ট ক্রিয়েটর এবং সেলিব্রেটিদের প্রতি আহ্বান জা বাকি অংশ পড়ুন...












