নিজস্ব সংবাদদাতা:
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখতে ১১টি পণ্য আমদানিতে ৯০ দিন পর্যন্ত বাকিতে (ইউসেন্স) আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
এ সুবিধার আওতায় চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানি করা যাবে। সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) অথবা ক্রেতার ঋণের (বায়ার্স ক্রেডিট) মাধ্যমে এসব পণ্য আমদানির সুযোগ পঠবাকি অংশ পড়ুন...
বুধবার (১১ নভেম্বর) অধিদপ্তরের ৫৪টি টিম একযোগে পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে এই অভিযান পরিচালনা করে।
অধিদপ্তর জানিয়েছে, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, গ্যাস সিলিন্ডারের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম আদায় ঠেকাতে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদান, ওজন ও পরিমাপে কারচুপি রোধ, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রয় প্রতিরোধ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের তৈরি পোশাকের (আরএমজি) রফতানিতে নতুন সম্ভাবনা তৈরি করছে ইউরোপ-আমেরিকার বাইরের বাজারগুলো। প্রচলিত বাজারের বাইরে অপ্রচলিত দেশগুলোতে পোশাক রফতানি বাড়ছে উল্লেখযোগ্য হারে। বিশেষ করে তুরস্কের বাজারে রফতানি আয় বেড়েছে দ্বিগুণেরও বেশি। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে দেশটিতে পোশাক রফতানি বেড়েছে ১০৭ শতাংশের বেশি।
রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যের ভিত্তিতে বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে অপ্রচলিত বাজারগুলোতে বাংলাদেশের পোশাক বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ ও উপকূলীয় বাঁধ পুনর্বাসনে ৭০৪ কোটি টাকার প্রকল্প নিতে যাচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়। তবে প্রকল্পের কয়েকটি কাজের ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। প্রস্তাবে মাত্র দেড় কিলোমিটার উপকূলীয় বাঁধ উঁচু করা ও পুনর্বাসনে ব্যয় ধরা হয়েছে ৫৭ কোটি ১৯ লাখ টাকা। এতে প্রতি কিলোমিটারে খরচ পড়ছে প্রায় ৩৮ কোটি ১৩ লাখ টাকা। এই ব্যয় যৌক্তিক পর্যায়ে নামানো এবং কাজের নকশা পুনরায় যাচাই করার সুপারিশ করতে যাচ্ছে কমিশন।
‘কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন এবং সেচব্যà বাকি অংশ পড়ুন...
বাংলাদেশের স্বাধীনতা কেবল একটি ভূখ-ের স্বাধীনতা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনৈতিক স্বাধীনতা, আর্থিক সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা এবং জনগণের সম্পদের ওপর জনগণের অধিকার। যে স্বাধীনতার জন্য এ দেশের মানুষ জীবন দিয়েছে, সেই স্বাধীনতার অর্থনৈতিক ভিত্তি দুর্বল করে দেওয়ার অধিকার কোনো সরকারের নেই।
সার্বভৌম বন্ডের মাধ্যমে সাময়িকভাবে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করা সম্ভব হতে পারে। কিন্তু তার বিনিময়ে যদি ভবিষ্যতের রাজস্ব, বৈদেশিক মুদ্রা এবং বাজেটের ওপর দীর্ঘমেয়াদি সুদের বোঝা চাপিয়ে দেওয়া হয়, তাহলে সেটিকে উন্নয়নের সাফল্য বলা যায় না। বরং এটà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিগত ১৭ বছরে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই দেশে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা বেড়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, মানহীন এসব প্রতিষ্ঠান উচ্চ ডিগ্রির সনদ দিয়ে সম্ভাবনাময় তরুণদের হতাশার দিকে ঠেলে দিয়েছে। অনেক বিশ্ববিদ্যালয়কে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তে ব্যবসা ও অতিমুনাফার কেন্দ্রে পরিণত করা হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকার পূর্বাচলে ইন্ডিপেন্ডেন্ট ইউঠবাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
উখিয়ার ইনানীতে নলকূপ খননকালে উদগীরিত গ্যাসের আগুন ও পানির অনিয়ন্ত্রিত প্রবাহ অব্যাহত রয়েছে। টানা ১৫ দিন ধরে দুর্ঘটনাস্থল ও গ্যাসের তীব্রতা পর্যবেক্ষণ শেষে টেকনিক্যাল টিম ও ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি সাময়িক কোনো পকেট গ্যাস নয়; বরং এর নিচে রয়েছে একটি বড় রিজার্ভার বা গ্যাসের আধার।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাপেক্সের ৯ সদস্যের প্রতিনিধি দল।
এসময় প্রতিনিধি দলটির প্রধান ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক (জ বাকি অংশ পড়ুন...
মঙ্গলবার (১০ নভেম্বর) দিনভর ঘটনাস্থল ছাইকোলা বাজারে গিয়ে ভুক্তভোগী ডিলার, স্থানীয় ব্যবসায়ী, কৃষক, স্থানীয় বাসিন্দা, আনসার, গ্রাম পুলিশ, পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেন কমিটির সদস্যরা। এ সময় তদন্ত কমিটির সাথে উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ ও থানার ওসি অলিউর রহমান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির আহ্বায়ক পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী বলেন, মঙ্গলবার থেকে কাজ শুরু করেছি আমরা। সেখানে তিনজন ডিলার ছিলেন সার বিতরণে। তার মধ্যে একজনে বাকি অংশ পড়ুন...
রোববার (৮ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের এক পর্যায়ে রহিমা ট্রেডার্সসহ কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয়। এতে ওই ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
জানা গেছে, কিশোরদের একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে তা মধুপুর গ্রামের উত্তর ও দক্ষিণ পাড়ার বিএনপির দুই পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে। ওই ঘটনার জেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আড়িয়াঘাট বাজারে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
সংঘর্ষের ঘটনায় মধুপর উত বাকি অংশ পড়ুন...
অধিদপ্তরের ৪৩টি টিম এদিন পাইকারি ও খুচরা পর্যায়ের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। অভিযানের মূল উদ্দেশ্য ছিল ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করা এবং ব্যবসায়িক কার্যক্রমে প্রচলিত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা যাচাই করা।
তদারকির অংশ হিসেবে ব্যবসাপ্রতিষ্ঠানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং ওজন ও পরিমাপে কারচুপির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ প বাকি অংশ পড়ুন...
এসআইডিপি প্রকল্পের আওতায় দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে আইআরআইডিপি-৩ প্রকল্পের আওতায় দেশের প্রতিটি সংসদীয় আসনের জন্য ১০ কোটি টাকা করে বরাদ্দ রাখা হয়েছে।
প্রকল্প ব্রিফে উল্লেখ করা হয়েছে, প্রতিটি সংসদীয় আসনের অধীন ইউনিয়ন, পৌরসভা এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ নির্ধারণ করে ডিপিপি প্রস্তুত করা হয়েছে। গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদিত হওয়ায় সংসদ সদস্যদের ডিও লেটারের ভঠবাকি অংশ পড়ুন...












