SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%ডিজেলের%' OR titleBn LIKE '%ডিজেলের%' OR descriptionEn LIKE '%ডিজেলের%' OR descriptionBn LIKE '%ডিজেলের%' OR slug LIKE '%ডিজেলের%' OR metaTag LIKE '%ডিজেলের%' OR metaDescription LIKE '%ডিজেলের%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
রাশিয়া থেকে জ্বালানি সরবরাহ বাড়ার প্রত্যাশা এবং রাশিয়া-ইউক্রেনের মধ্যে জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মস্কোর সঙ্গে ডিজেল সরবরাহের চুক্তির পর রাশিয়া ও ইউক্রেন পরস্পরের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে সম্মত হয়েছে। খবর আরব নিউজ।
সোমবার (১২ অক্টোবর) আরব নিউজের প্রদিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৪টা ৫৪ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৪ ডলার বা ১ দশমিক ৪৭ শতাংশ কমে ১০৩ দঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৮.৩৪ শতাংশ হয়েছে। আগস্টে এই হার ছিল ৮.২৬ শতাংশ। গত মাসের দ্বিতীয়ার্ধে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব মূল্যস্ফীতিতে পড়ছে, এমন ইঙ্গিত পাওয়া গেল।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সেপ্টেম্বরের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে।
টানা ৩ মাস ৯ শতাংশের বেশি মূল্যস্ফীতি থাকার পর জুলাই ও আগস্টে মূল্যস্ফীতি কমেছিল। সেপ্টেম্বরে আবার মূল্যস্ফীতি কিছুটা বাড়ল।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব মূল্যস্ফীতিতে পড়েছ বাকি অংশ পড়ুন...
মেহেরপুর সংবাদদাতা:
মেহেরপুর শহরের শেখপাড়ার কৃষক আলমের তিন বিঘা জমিতে এখন আমন ধানের সবুজ ঢেউ। সপ্তাহে প্রায় তিনবার সেচ দিতে হচ্ছে। প্রয়োজনমতো দিতে হচ্ছে কীটনাশক, ইউরিয়া, টিএসপি, ডিএপিসহ বিভিন্ন সার। ফসলের মাঠে ব্যস্ততা তাই কমেনি, বরং বাড়ছে। তবে এই ব্যস্ততার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তার দুশ্চিন্তাও।
কারণ, ফসলের জন্য প্রয়োজনীয় সার কিনতে গিয়ে তাকে ঘুরতে হচ্ছে ডিলারের দ্বারে দ্বারে। কখনো চাহিদামতো সার মিলছে না, কখনো সময়মতো পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে বাইরে থেকে বেশি দামে সার কিনতে হচ্ছে। এর মধ্যেই বেড়েছে ডিজেলের দাম। জমি চাষ, সে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ভোক্তাদের আস্থা প্রায় সাড়ে ১২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সেপ্টেম্বরে দেশটির ভোক্তা আস্থা সূচক ৬ দশমিক ৭ পয়েন্ট কমে ৮১ দশমিক ৯-এ নেমে এসেছে, যা ২০১৪ সালের পর সর্বনিম্ন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ক্রমবর্ধমান সুদহার ও সংকুচিত হতে থাকা শ্রমবাজার মিলে ত্রিমুখী সংকটকে এ অবনতির মূল কারণ হিসেবে উল্লেখ করছে বিশ্লেষকরা। খবর দ্য স্ট্রেটস টাইমস।
যুক্তরাষ্ট্রের সাধারণ পরিবারগুলো গত মাসে জানায়, আগামী ছয় মাসে ব্যবসায়িক পরিবেশ ও কর্মসংস্থান পরিস্থিতি আরো অবনতির দিকে যাবে বলে আশঙ্কা রয়েছে। গবেষঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই বিদ্যুৎ ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে ভর্তুকির চাপ সরকারের আর্থিক ব্যবস্থাপনাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। মাত্র তিন মাসে দুই খাতে প্রায় ১৯ হাজার কোটি টাকা ছাড় করা হয়েছে, যা পুরো অর্থবছরের জন্য নির্ধারিত ৪২ হাজার কোটি টাকার প্রায় ৪৫ শতাংশ। অর্থাৎ বছরের এক-চতুর্থাংশ সময় না যেতেই ভর্তুকি বাজেটের প্রায় অর্ধেক ব্যয় হয়ে গেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের হিসাবে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির উচ্চমূল্য, মধ্যপ্রাচ্যের সঙ্ঘাত, এলএনজি সরবরাহ ও পরিবহন ব্যয়ের অনিশ্চয়তা ঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আসন্ন শীত মৌসুমে তীব্র জ্বালানি সংকট ও সর্বকালের রেকর্ড জ্বালানি মূল্যের মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ২০২২ সালের পর এবারই অঞ্চলটি সবচেয়ে কঠিন শীত পার করতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে ইউরোপীয় কমিশনের শক্তি ও আবাসন বিষয়ক কমিশনার ড্যান।
আন্তর্জাতিক গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে কমিশনার ড্যান উল্লেখ করে, নিরবচ্ছিন্ন জ্বালানি প্রবাহ নিশ্চিত রাখা যুক্তরাষ্ট্র ও ইইউ উভয় পক্ষের স্বার্থেরই প্রতিকূল। তবে ইউরোপকে একটি কঠিন শীতকাল সহ্য করতে হতে পারে বলে সতর্ক করে সে।
প্রতিবà§ বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
জ্বালানি তেলের দাম বাড়ার ধাক্কা একসঙ্গে দুই দিক থেকে সামলাতে হচ্ছে দেশের তৈরি পোশাক শিল্পকে। একদিকে লোডশেডিংয়ের সময় ডিজেলচালিত জেনারেটর, বয়লার ও বিভিন্ন সহায়ক যন্ত্রপাতি চালিয়ে উৎপাদন সচল রাখতে বাড়ছে কারখানার খরচ। অন্যদিকে কাঁচামাল আনা এবং তৈরি পোশাক কারখানা থেকে বন্দর ও ডিপোতে পাঠানোর পরিবহন ব্যয়ও বেড়েছে। এর সঙ্গে যোগ হয়েছে বেসরকারি অফডকের বাড়তি চার্জ। সব মিলিয়ে পোশাক রপ্তানিকারকদের অভ্যন্তরীণ ব্যয় গড়ে ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্যোক্তারা।
তৈরি পোশাক রপ্তানিকারকেরা বলছেন, à বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর পর এর প্রভাব পড়তে শুরু করেছে পরিবহন, পণ্য সরবরাহ ও শিল্প খাতে। এরই মধ্যে পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি নিত্যপণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
নতুন দামে বাংলাদেশে কেরোসিনের দাম ভারতের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। একইভাবে পেট্রোল, অকটেন ও ডিজেলের দামও ভারতের তুলনায় বেশি।সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ সেপ্টেম্বর থেকে দেশে ডিজেল লিটারপ্রতি ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে। আগের তুলনায় প্রতিটি জ্বালানির দামই ২০ টাকা à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানো হয়েছে।
২০ সেপ্টেম্বর রাতে সরকারের পক্ষ থেকে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম বাড়ানোর পর গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে দূরপাল্লার পথে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং রাজধানীসহ শহরে ১৮ পয়সা বৃদ্ধির প্রস্তাব করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ প্রস্তাব সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
রোববার রাতে সরকার চার ধর বাকি অংশ পড়ুন...
দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেন-চার ধরনের জ্বালানির দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে। নতুন দাম সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে। এর ফলে ইতিহাসে সর্বোচ্চ দামে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে। এর আগে ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা লিটারে বিক্রি হয়েছে।
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সাত মাসে চার ধরনের জ্বালানি তেলের দাম ৩৫ থেকে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে বাসের ভাড়া বাড়ছে। দূরপাল্লার পথে কিলোমিটার প্রতি ২০ পয়সা এবং রাজধানীসহ শহরে ১৮ পয়সা বৃদ্ধির প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এই প্রস্তাব সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
বিআরটিএ সূত্র বলছে, ভাড়া কত বাড়বে সিদ্ধান্ত চূড়ান্ত করবে সড়ক পরিবহন মন্ত্রণালয়। এরপরই প্রজ্ঞাপন আকারে তা প্রকাশ করা হবে।
বাসের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে ব্যয় বিশ্লেষণ কমিটি রয়েছে। জ্বালানির মূল্য বৃদ্ধির সঙ্গে অন্যান্য খরচ যুক্ত করা হয়। তবে এবার অন্যান্য খরচ যুক্ত না করার সিদ্ধà বাকি অংশ পড়ুন...












