SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%ঝুঁকিতে%' OR titleBn LIKE '%ঝুঁকিতে%' OR descriptionEn LIKE '%ঝুঁকিতে%' OR descriptionBn LIKE '%ঝুঁকিতে%' OR slug LIKE '%ঝুঁকিতে%' OR metaTag LIKE '%ঝুঁকিতে%' OR metaDescription LIKE '%ঝুঁকিতে%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
আল ইহসান ডেস্ক:
জন্মহার কমে যাওয়া ও জনসংখ্যার বার্ধক্যের কারণে অস্ট্রেলিয়ায় ২০৬০-এর দশকে প্রথমবারের মতো জন্মের চেয়ে মৃত্যুর সংখ্যা বেশি হতে পারে। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) (২১ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে দেশটির ট্রেজারি বিভাগ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
দশকের পর দশক ধরে কম জন্মহারের প্রভাব পুষিয়ে জনসংখ্যা বাড়াতে অভিবাসনের ওপর নির্ভর করেছে অস্ট্রেলিয়া। তবে অভিবাসনের গতি কমে আসায় দেশটি জাপান, জার্মানি ও দক্ষিণ কোরিয়ার মতো খারাপ অর্থনীতির পথেই এগোচ্ছে, যেখানে ইতোমধ বাকি অংশ পড়ুন...
সাউথওয়েস্টের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) টম ডক্সি বলেন, জ্বালানির উচ্চমূল্য দীর্ঘদিন অব্যাহত থাকলে স্বাভাবিকভাবেই এয়ারলাইনসগুলো সক্ষমতা বা ফ্লাইটের সংখ্যা কমিয়ে আনবে।
জ্বালানির ব্যয় বাড়ার পাশাপাশি এয়ারলাইনসগুলো গ্রীষ্মকালীন সময়সূচি থেকে ইতোমধ্যে কিছু ফ্লাইট কমিয়েছে এবং ব্যাগেজ ফি-ও বাড়িয়েছে। তবে ইউনাইটেডের সিএফও মাইকেল লেসকিনেন জানান, ভাড়া ও ফি বাড়লেও যাত্রীদের চাহিদা কমার লক্ষণ দেখা যাচ্ছে না।
যুক্তরাষ্ট্রের কনজিউমার প্রাইস ইনডেক্সের (সিপিআই) তথ্য অনুযায়ী, জুন, জুলাই ও আগস্টে বিমান ভাড়া আগের বছরের তুলনায় প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলমান জ্বালানি সংকটের কারণে দেশের ৫৫ শতাংশ নিট পোশাক কারখানার আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ডগুলো হয় তাদের ক্রয়াদেশ বাতিল করেছে, নয়তো কমিয়ে দিয়েছে। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপের ফলাফলে বলা হয়, এই সংকটের কারণে উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। পণ্য পাঠাতে দেরি হচ্ছে এবং উৎপাদন খরচও বাড়ছে। ফলে জরিপে অংশ নেওয়া প্রায় দুই-তৃতীয়াংশ কারখানা ব্যাংক ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ার ঝুঁকিতে পড়েছে।
জরিপে অংশ নেওয়া প্রায় ৭৮ শতা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
অর্থসংকটের কারণে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে গাজার ২০টির বেশি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ডিজেল সরবরাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর ফলে জ্বালানিনির্ভর জেনারেটর চালানো কঠিন হয়ে পড়বে এবং হাসপাতালগুলোর অস্ত্রোপচার, নিবিড় পরিচর্যা, জরুরি চিকিৎসা ও জীবনরক্ষাকারী বিভিন্ন সেবা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ বক্তব্যের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গাজার স্বাস্থ্য বাকি অংশ পড়ুন...
সুনামগঞ্জ সংবাদদাতা:
তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর দুই শাখা- মাহারাম ও শান্তিপুর নদী থেকে গত ১১ মাসে ২০ কোটি টাকারও বেশি মূল্যের বালু অবৈধভাবে তুলে বিক্রি করার অভিযোগ উঠেছে। ইজারাবিহীন এই দুই নদী থেকে লাগাতার বালু তোলায় নদীর তীরবর্তী এলাকার পরিবেশ হুমকির মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদী দুটি ইজারাভুক্ত না হওয়া সত্ত্বেও একটি প্রভাবশালী চক্র দিন-রাত অবৈধভাবে বালু উত্তোলন করে আশপাশের এলাকায় স্তূপ করে রাখছে। এতে নদী তীরবর্তী বসতবাড়িগুলো ভাঙনের চরম ঝুঁকিতে পড়েছে। প্রশাসন মাঝে মাঝে অভিযান চালিয়ে কিছু নৌকা ও শ্র বাকি অংশ পড়ুন...
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
লোহিত সাগর উপকূলজুড়ে ইয়েমেনের সৌদি সমর্থিত এসটিএস ও ইরান সমর্থিত ইয়েমেনী বাহিনীর সংঘর্ষে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে অন্তত ৫০ হাজার বেসামরিক মানুষ। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো জানিয়েছে, গ্রামের পর গ্রাম খালি হয়ে প বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের লোহিত সাগরীয় উপকূলজুড়ে প্রায় পুরো এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে হুথি স্বাধীনতাকামীরা। হুথি বাহিনীর যোদ্ধারা গত জুমুয়াবার বাব আল-মান্দেব প্রণালির পেরিম দ্বীপ দখল করে। লোহিত সাগরের বন্দরগুলো থেকে সংকীর্ণ এ প্রণালী দিয়েই সৌদি আরবের জ্বালানি রপ্তানি করা হয়ে থাকে।
হুথিদের এই তৎপরতার মাধ্যমে হরমুজের পর বৈশ্বিক জ্বালানি পরিবহনের আরেকটি গুরুত্বপূর্ণ নৌপথে অস্থিরতা বৃদ্ধির ঝুঁকি দেখা দিয়েছে। এতে আন্তর্জাতিক জ্বালানি বাজার আরো মারাত্মক আকারে অস্থিতিশীল হয়ে উঠতে পারে। যদিও হুথিদের দাবি, কেবল স বাকি অংশ পড়ুন...
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের চরখোলাবাড়িয়া গ্রামে মধুমতী নদীর ভয়াবহ ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে দুটি মসজিদ, প্রায় ৫০০ একর ফসলি জমি ও ১২০ থেকে ১৩০টি বসতঘরসহ বিভিন্ন স্থাপনা।
নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরখোলাবাড়িয়া এলাকায় মধুমতী নদীর পাড়ে ভাঙনকবলিত স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে গত বছর পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আল হেরা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ^ সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর জোরালো সহযোগিতার মাধ্যমে রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে হবে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুটি যেন জাতিসংঘের আন্তর্জাতিক রাডারে সর্বদা সক্রিয় থাকে এবং অন্য কোনও বৈশি^ক রাজনৈতিক সংঘাত বা সংকটের আড়ালে চাপা পড়ে না যায়। আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ প্রচেষ্টা ও কার্যকর কূটনীতির মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের নিজ মাতৃভূমি মিয়ানমারে দ্রুত মর্যাদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কোথাও মিলছে না সংযোগ, কোথাও বাড়ছে কলড্রপ। আবার ধীরগতির ইন্টারনেটেও ভুগছেন গ্রাহকরা। শহরে সেবার মান সন্তোষজনক দাবি করলেও মফস্বলে মোবাইল ফোন সেবার উলটো বাস্তবতা। জেলা-উপজেলায় যাচাই করতেই বেরিয়ে এসেছে গ্রাহকসেবার বড় ঘাটতি। প্রথমবারের মতো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) যাচাইকৃত সেবার মান (কিউওএস) প্রতিবেদনে উঠে এসেছে এমন আশঙ্কাজনক চিত্র।
বিটিআরসির জুলাই মাসের সেবা পর্যালোচনা প্রতিবেদনে গ্রামীণফোনের সেবার মানে চরম ঘাটতি ও তথ্যের বৈষম্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটির নিজস্ব দাবি ও বিটিআরস বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অর্থনৈতিক সংকট ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের প্রায় ১০ লাখ কৃষি পরিবারের অন্তত ৫০ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতা এবং কৃষি সহায়তার ঝুঁকিতে পড়েছে বলে দাবি করছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও)।
সংস্থাটির হিসাব অনুযায়ী, খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির মতো অর্থনৈতিক সংকটে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৮৪ শতাংশ পরিবার। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়া পরিবারের হার বেড়ে ১৬ শতাংশে পৌঁছেছে। অর্থনৈতিক চাপ সামাল দিতে গিয়ে প্রতি তিনটি পরিবারের দুটি পরিবার বাকিতে খাদ্য কিনতে বাধ্য হয়েছে এবং ৬৬ শত বাকি অংশ পড়ুন...












