SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%কূপ%' OR titleBn LIKE '%কূপ%' OR descriptionEn LIKE '%কূপ%' OR descriptionBn LIKE '%কূপ%' OR slug LIKE '%কূপ%' OR metaTag LIKE '%কূপ%' OR metaDescription LIKE '%কূপ%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
নিজস্ব সংবাদদাতা:
১৩টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলোর মধ্যে ১১টি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাঁচটি রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। এর মধ্যে রয়েছে ‘বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন’ প্রকল্প, বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন খালের পাড় সংরক্ষণসহ পুনরুদ্ধার ও পুনঃখনন কাজের প্রথম পর্ব এবং পানিবায়ু সহনশীল নগর উন্নয়নে ‘ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশীয় উৎস থেকে গ্যাসের উৎপাদন বাড়াতে ২০৩১ সালের মধ্যে ১৫০টি গ্যাসকূপ খনন ও ওয়ার্কওভারের একটি রোডম্যাপ তৈরি করেছে সরকার। এ কর্মসূচির আওতায় দেশীয় উৎস থেকে দৈনিক ১ হাজার ৭৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রোডম্যাপ অনুযায়ী, কর্মসূচিটি দুই পর্যায়ে বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২০২৮ সালের জানুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের কাজ চলবে ২০২৮ সালের ফেব্রুয়ারি থেকে ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত।
পরিকল্পনা কমিশনের আরেক কর্মকর্তা জানান, মোট à§ বাকি অংশ পড়ুন...
নোয়াখালী সংবাদদাতা:
নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান মিলেছে। এখানে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে সুন্দলপুর সাউথ-১ এর একটি কূপে ড্রিলিং শেষে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। গ্যাসের পরিমাণ নিশ্চিত হতে ডিএসটি পরীক্ষা করা হবে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট করে গ্যাস পাওয়া যাবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমি বাকি অংশ পড়ুন...
পবিত্র বাই’আতে রিদ্বওয়ান:
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক নির্দেশে মুসলিম বাহিনী ঝড়ের গতিতে গোমায়ম নামক স্থানে এসে পৌঁছলেন। মুসলিম বাহিনীর আকস্মিক উপস্থিতি সম্পর্কে হযরত খালিদ বিন ওয়ালিদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (তখনও সম্মানিত ঈমান প্রকাশ করেননি) তিনি টেরও পেলেন না, এমনকি যখন তিনি মুসলিম মুজাহিদগণের পশ্চাতে ধূলিরাশি দেখতে পেলেন তখন তিনি কুরাইশদের সংবাদ দেওয়ার জন্য ঘোড়া দৌড়িয়ে চলে গেলেন।
এদিকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খুঁড়তেই নিচ থেকে আগুনের কু-লী বেড়িয়ে আসে।
কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খুঁড়তেই নিচ থেকে বেড়িয়ে আসছে আগুনের কু-লী। গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হওয়ায় সেখানে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল সাড়ে ৮টার দিকে ইনানীর ছোট ব্রিজসংলগ্ন একটি স্থানে নলকূপ স্থাপনের জন্য মাটি খননের সময় এ ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত ওই স্থানে আগুন জ্বলছিল।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলের গ্যাস সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে মানিকগঞ্জে নতুন অনুসন্ধান কূপ খননের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। ভূগর্ভস্থ এই জ্বালানি অনুসন্ধানের উদ্যোগ সফল হলে ঢাকার শিল্প ও আবাসিক খাতের সংকট নিরসনে নতুন সম্ভাবনা তৈরি হবে।
পেট্রোবাংলার সাম্প্রতিক এক নথির তথ্যানুযায়ী, আগামী অর্থবছরে ‘মানিকগঞ্জ-১’ নামের এই অনুসন্ধান কূপ খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটির কাজ এগিয়ে নিতে প্রণয়ন করা হচ্ছে ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে গ্যাসের আমদানি বাড়াতে তিন থেকে চারটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। এছাড়া, মাতারবাড়ীর পাশাপাশি খুলনার কাছে নতুন একটি স্থান চিহ্নিত করা হয়েছে, যেখানে বড় জাহাজ থেকে সরাসরি তেল ও এলএনজি খালাসের সুবিধাসম্পন্ন আধুনিক টার্মিনাল স্থাপন করা হবে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ফোরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিস বাকি অংশ পড়ুন...
কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। কানাডার সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
শনিবার (১৭ অক্টোবর) গভীর রাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন দমকলকর্মীরা। প্রবল বাতাসে আগুন সামরিক ঘাঁটির সীমানা পেরিয়ে আশপাশের গ্রামীণ এলাকায় ছড়িয়ে পড়ে। কানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি জানিয়েছেন, ঘাঁটিতে একটি ঘটনায় প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটেছে। তিনি একে সাম্প্রতিক সময়ে নজিরবিহীন ঘটনা হিসেবে উল্লেখ করে বাকি অংশ পড়ুন...
জামালপুর সংবাদদাতা:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আওয়ামী লীগকে কোনো অবস্থাতেই প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। ডিসেম্বরের মধ্যেই দেশে আসবে, এ ধরনের কথা হাস্যকর। পৃথিবীর ইতিহাসে গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে কোনো সরকার আবার পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে, এমন নজির নেই।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জামালপুর জেলা পরিষদের হলরুমে জেলা পরিষদের চেক বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা না করে ষড়যন্ত্রের চেষ্টা করা হবে, আর আম বাকি অংশ পড়ুন...
প্রকৃতিতে একই অণুর দুটি দর্পণ-প্রতিবিম্ব রূপ থাকতে পারে। দেখতে প্রায় একই হলেও একটিকে আরেকটির ওপর পুরোপুরি মেলানো যায় না। রসায়নে এই বৈশিষ্ট্যকে বলা হয় কাইরালিটি। আর জীবনের মৌলিক অণুগুলোর মধ্যে প্রায় সবসময় একটি নির্দিষ্ট রূপ ব্যবহারের ঘটনাকে বলা হয় হোমোকাইরালিটি।
কেন জীবনের ক্ষেত্রে অণুর একটি ‘হাত’ বেছে নেওয়া হয়েছে বহু বছর ধরে বিজ্ঞানীদের কাছে এটি ছিলো বড় এক রহস্য। এবার সেই রহস্যের গুরুত্বপূর্ণ একটি অংশের সমাধান দিয়েছে দুইজন জাপানি বিজ্ঞানী।
তাদের গবেষণায় দেখানো হয়েছে, রাসায়নিক বিক্রিয়াকে এমনভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব, à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত সাত মাসে দ্রুত গতিতে ৩২টি কূপের খননকাজ সম্পন্ন হয়েছে। এসব কূপ থেকে দৈনিক প্রায় ১৪৮ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফ) গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
২০৩১ সালের মধ্যে দেশীয় উৎস থেকে গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০টি কূপ খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি ২০৩১-৩৫ মেয়াদে আরও ১৫০টি কূপ খননের পরিকল্পনাও রয়েছে সরকারের। সংশ্লিষ্টরা বলছেন, এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন বাড়ানোর পাশাপাশি আমদানিনির্ভরতার চাপও কমানো সম্ভব হবে।
পেট্রোবাংলার হিসাবে, লক্ষ্যমাত্রা অনুযায়ী ইতোমধ্ঠবাকি অংশ পড়ুন...












