আমাদের পেয়ারা নাবীজী
আপনাতে জান দিতেও রাজি
প্রাণের প্রিয় অ-তুলনীয়
শাহে মাদানী আক্বাজী
দিদার পেতে প্রতি রাতে
দরূদ সালাম শানে ভেজি
স্মরণ মাঝে সকাল সাঝে
দিলে মিলে কারুকাজি
নূরী নাজাত নূরী শাফায়াত
সব-ই যে মুবারক মর্জি
আখেরী রসূল ঈমানে মূল
মোদের মালিকে মাওলাজী
শুকরিয়াতান সব আশিকান
হামেশা থাকি মুহতাজি
মহান শাফি মহান কাফি
খোদায়ী সেরা সিরাজী
অতি-উদার অতি-শানদার
জানি আপনি বে-নিয়াজী
হাবীবে পাক হুযূরে পাক
কবুল করুন আমায় আজি
দানুন নিছবত দানুন কুরবত
মুর্শিদী উছীলায় আরজি
বাকি অংশ পড়ুন...
ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না
যেথায় আছেন প্রিয় শাহে মাদীনা।
মানে না মানে না এই মন মানে না
ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না
যেথায় আছেন প্রিয় শাহে মাদীনা।
দূরে পরে আছি বলে কাঁদে অন্তর
চোখে শুধু ভেসে থাকে মরু প্রান্তর
সেখানে যেতে মন খুঁজে বাহানা
যেথায় আছেন প্রিয় শাহে মাদীনা।
ডাকি আমি সারাদিন ব্যথিত প্রাণে
ইশকের কত কথা আছে গোপনে
নূরী সাক্ষাৎ পেতে দিল দিওয়ানা
যেথায় আছেন প্রিয় শাহে মাদীনা।
যে পথের ধুলো সেই ছোঁয়া পেয়েছেন
যে পথে আজও সেই ঘ্রান রয়েছেন
সে পথের সন্ধানে হয়েছি ফানা
যেথায় আছেন প্রিয় শাহে মাদীনা।
দুটি আঁখি প্রতিদিন স্বপà§ বাকি অংশ পড়ুন...
দিদার চাহি শাহযাদাজান
পড়ে আছি দারে
শাহী নজর পিপাসায়
এসেছি খুব ভোরে
আলোকিত এই ধরায়
সূরুয যেমন একক
তেমনি চাই এক বন্ধন
একক হবার তরে
শাহী নজর পিপাসায়
এসেছি খুব ভোরে
পাপী অধম পেরেশান
কি হবে ঐ কবরে
সাকিয়ে কাওছার হয়ে
দিয়েন গো ঠাই মোরে
শাহী নজর পিপাসায়
এসেছি খুব ভোরে
যদিও রসম রেওয়াজ
তবুও চাই আপনায়
সনম সনম ডেকে যদি
সমাদ সহসা জুরে
শাহী নজর পিপাসায়
এসেছি খুব ভোরে
বে-সাহারা অভাগার
দিশারী স্রেফ আপনি
কবুল করুন মেরে আক্বা
এপারে ওইপারে
শাহী নজর পিপাসায়
এসেছি খুব ভোরে
মাশুক আমার মাওলাজি
আমার ঈমানী বল
বাধুন আমায় পাক রিশতায়
অনন্তকাà বাকি অংশ পড়ুন...
আমায় মুর্শিদী হালে
বাধুন নিছবতের জালে
ত্বরায় নিয়েন আমায় আক্বা
নিদানের কালে.....
এত পাপী আমি অধম
ভাবি প্রতি রাতে
তবুও যে কত আবদার
নাপাক দু’হাতে
জানি আমার কান্নাতে
মুর্শিদ সহায় হন তাতে
গোলাম শব্দ লিখে দিয়েন
ভাঙা কপালে....
দিবা-নিশি মন যে আমার
অন্ধকারে হারায়
সূফী বেশে নফসের দেশে
তফাৎ যে বাড়ায়
কেবল ইশকি ইশারায়
ফায়েজ আসে শিরদাঁড়ায়
কৃতজ্ঞতা জানাই আশিক
নতুন সকালে....
বাকি অংশ পড়ুন...
কত পাপ কত অন্যায় আমার
তবুও করেন করুনা।
অপেক্ষা করেন এই আশায়
কখন বান্দা করবে অনুশোচনা ॥
বেখেয়ালী করছি পার
ইবাদতের এই সময়টুকু।
জানিনা সন্তুষ্টির পরিমাণ
অর্জিত হলো কতটুকু ॥
দুনিয়ার মায়ায় আমি
এতটাই আসক্ত আজ।
ক্ষমা করে দানুন আমায়
আপনার রহমতি নাজ ॥
বোঝাতে পারিনা আমি
কত যে আপনাকে চাই।
কর্মফল বলে দেয় আমায়
আমি চাওয়ার মত চাহি নাই ॥
দুনিয়ার মোহে মোহগ্রস্ত পাপী আমি
গুনাহের নেই যে কোন সীমা।
তবুও এই আশায় বুক বেঁধে রই
করবেন আমার রব তায়ালা আমায় ক্ষমা ॥
রক্ষা করুন আমায়
পরকালীন আযাব থেকে।
ইবাদতে সক্ষম করুন আমায়
আপনার মুবারক সন্তুষ্ঠবাকি অংশ পড়ুন...
একটি সত্য ঘটনা:
ঘটনাটি ঘটে প্রায় এক’শ বছর আগে সৌদি আরবের এক প্রত্যন্ত অঞ্চলে। ঘটনাটি তৎকালীন মিডিয়াতেও প্রচার করা হয়। ঘটনাটা ইব্নু জাদআন নামক এক ব্যক্তির। তার ছিল অনেকগুলো মোটা-তাজা উট। এই উটগুলোর ওলান এতই পূর্ণ ছিল যে, দেখে মনে হতো ভারে ফেটে যাবে।
ইব্নু জাদআন নিজের কথায় বর্ণনা করেন যে, আমার পাশেই দরিদ্র এক প্রতিবেশী ছিল। সেই প্রতিবেশীর ছিল সাতটি কন্যা সন্তান। আমি আমার উটের পালের একটা উটনী বাচ্চাসহ তাকে ছদকা হিসেবে দিয়ে দেওয়ার জন্য মনস্থির করলাম। আমি তখন এই আয়াত শরীফটি আবৃত্তি করলাম যেখানে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক ক বাকি অংশ পড়ুন...
দরদী দিলওয়ার আমায়
কাছে ডেকে নিন
এই হৃদয় আমার বিরহে
ব্যাকুল সারাদিন
আজ এই পড়ন্ত বিকাল
মন করে বেশামাল
কবে যাব যিয়ারতে
কাটে না মোর দিন
খুব বেকারার অবুঝ এ মন
সদা করে জ্বালাতন
এক পলক দীদারী আশায়
কেদে কেদে বিলীন
অন্তর আমার হলো অসার
জুদায়ী করে প্রহার
দীদারে দিল হবে সতেজ
ইশকেতে রঙিন
আরজি করি এ উম্মত
শুনুন হাবীবী হযরত
দয়া করে এই আমারে
করুন আপনার অধীন
-আবুল হুসাইন।
বাকি অংশ পড়ুন...
শাহযাদায়ী পহেলা নূর
যাহির হলেন আজ
শাহী বিলাদত শাহী মহরত
শাহী কারূকাজ
আসেন বিনতে সাকি
অশ্রুসজল আঁখি
এতো খুশি মালিক আমি
কোথায় রাখি!
আনন্দে প্রাণপাখী
মেশকে আম্বর মাখি
এতো খুশি মালিক আমি
কোথায় রাখি!
আকাশ থেকে নেমে এলেন
চাঁদ সুলতানা
সাদর সম্ভাষণে তামাম
দিল দিওয়ানা
তাইতো তাকবীর হাঁকি
জুলুস হবে নাকি?
এতো খুশি মালিক আমি
কোথায় রাখি!
সারা জাহানে নও শানে
নতুন উৎসব
প্রাণে প্রাণে প্রতি প্রাণে
ঈদ অনুভব
শাহ নাওয়াদী ডাকি
ক্বলবে চেহরা আঁকি
এতো খুশি মালিক আমি
কোথায় রাখি!
খলীফাজীর নছব পাকে
সেরা মেহমান
মুজীরাজী হাদীয়া দেন
মিষ্টি মà বাকি অংশ পড়ুন...
কফিনে তুলে নিয়ে যাবে
আমাকে সেইদিন
আপন স্বজন কেউ রবেনা
আম্মাজি বিহীন
সারাটি জীবন কেটে গেলো
নফসী তোয়াজে
আমলনামা যে পরিপূর্ণ
রসমী রেওয়াজে
আমি তো বড়ই হতভাগা
পাপী সীমাহীন
কলুষিত অন্তরে বিরাজ
শুধু হাহাকার
কে করিবে এই গরীবকে
পুলসিরাতে উদ্ধার
ভরসা কেবল উম্মুল উমাম
কুবরা জানেশিন
দূর বহুদূরে আছি পরে
নিঃস্ব গুনাহগার
একটু দয়া চাই করজোড়ে
ওগো জামিনদার
কাল হাশরে গোলাম বলে
খুব কাছে টেনে নিন
পবিত্র পরশ বিনে অধম
চরম নিরুপায়
দাড়িয়ে আছি দু’হাত পেতে
শাহী দরোজায়
খানকা শরীফে ডাকুন আমায়
নূরে আল আমীন
মাতৃছায়াতে রাখুন মায়ায়
আরজি করছি বাকি অংশ পড়ুন...
হাবীবী শাহযাদা কিবলা
হাবীবী শাহযাদা কিবলা
আপনি যে অতি-অনুপম
আপনার শানে সবই যে কম
আপনাতে ধন্য সিলসিলা
হাবীবী শাহযাদা কিবলা
আপনি এই কবির কবিতা
আপনি মোর ইশকেরই পিতা
আপনাতে আশিক উজ্বালা
হাবীবী শাহযাদা কিবলা
মুহাব্বতের তামাম দাবী
আপনি বিনে বেকার সবি
আপনার পানে ভাসাই ভেলা
হাবীবী শাহযাদা কিবলা
আপনায় যে দেখেছে একবার
হারাম হলো জাহান্নাম তার
আপনাতে নাজাত ফয়সালা
হাবীবী শাহযাদা কিবলা
আপনার দ্বারে করি আরজি
চাহি নিছবত চাহি মারজি
দিয়েন আমায় ঝুটা পেয়ালা
হাবীবী শাহযাদা কিবলা
বাকি অংশ পড়ুন...












