নিজস্ব সংবাদদাতা:
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশে সিঙ্গাপুর হাইকমিশনের শার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সাক্ষাতে বাংলাদেশ পুলিশ ও সিঙ্গাপুর পুলিশের মধ্যে দ্বিপক্ষীয় নিরাপত্তা ও অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে সিঙ্গাপুর হাইকমিশনের শার্জ দ্য অ্যাফেয়ার্স আন্তঃদেশীয় অপরাধ ও অর্থপাচার রোধে যৌথ তদন্তের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর প্রণয়ন এবং বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি মাসে প্রশাসনে অতিরিক্ত সচিব এবং পুলিশে পরিদর্শক থেকে অতিরিক্ত আইজিপি পর্যন্ত প্রায় ৫০০ কর্মকর্তার পদোন্নতির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে দীর্ঘদিনের পদোন্নতিজট, নেতৃত্বের সংকট ও পদায়নে বৈষম্য নিয়ে পুলিশ ক্যাডারে অসন্তোষ বাড়ছে। গণ-অভ্যুত্থানের পর পুলিশের মনোবল ফেরানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বাহিনীকে কার্যকর করতে পদোন্নতির জট খোলার পাশাপাশি নেতৃত্বে পরিবর্তন জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, দীর্ঘদিনের পদোন্নতিজট কাটাতে বিভিন্ন পর্যায়ে পদোন্নতির উঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পুলিশের অতিরিক্ত আইজিপি পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনারসহ আরও দুই ডিআইজিকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনের অনুযায়ী, এসআরবির মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) আহসান হাবীব পলাশকে অতিরিক্ত আইজিপি হিসেবে পà বাকি অংশ পড়ুন...
রোববার (০১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএস (পুলিশ) ও বিসিএস (আনসার) ক্যাডারে নতুন যোগদান করা কর্মকর্তাদের ব্রিফিং ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে চাকরিজীবনে কোনোভাবেই সেই রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রভাব পড়তে দেয়া যাবে না। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্বশীল আচরণ করতে হবে।
নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সুপিরিয়র সার্ভিসে যোগà বাকি অংশ পড়ুন...
পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশকে সত্যিকারার্থে ‘জনগণের পুলিশ’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট এবং ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (২০০৬ ব্যাচ)-এর ৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন, অভিবাদন গ্রহণ এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ক্যাডেঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকিরের সাম্প্রতিক মন্তব্যের পর আইজিপি পদে নতুন কর্মকর্তা নিয়োগের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা শুরু হয়েছে। শীর্ষ এই পদের জন্য বিসিএস ১৫তম ব্যাচের চার জ্যেষ্ঠ কর্মকর্তার নাম বিবেচনায় রয়েছে। আলী হোসেন ফকিরও একই ব্যাচের কর্মকর্তা।
এরই মধ্যে জ্যেষ্ঠ চার কর্মকর্তার ব্যক্তিগত ও পেশাগত তথ্য সংবলিত নথি (ফাইল) তলব করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
এই কর্মকর্তারা হলেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান অতিরিক্ত আইজিপি হাসিব আজিজ, অপরাধ তদন্ত বিভাগের (সিআই বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্রসফায়ার ফিরিয়ে আনার বিষয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বক্তব্য সরকারকে বিব্রত করেছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) নয়াপল্টনে আয়োজিত মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, দেশে অপরাধ দমনের জন্য পর্যাপ্ত আইন রয়েছে। তাই আইনবহির্ভূত কোনো পদ্ধতি অনুসরণ না করে প্রচলিত আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ বাহিনীকে কাজ করতে হবে।
আইজিপির বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, একজন মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এর পরিণতি তাদের ভোগ করতে হবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একজন মানুষ মারা যাওয়ার পর তার মরদেহের সঙ্গে এ ধরনের আচরণ কেউ পছন্দ করেন না। যারা এমন কাজ করেন, শেষ পর্যন্ত তারা সমাজে নিন্দিত হবেন এবং এ ধরনের কাজের জন্য সমর্থন পাবেন না।
জাহেদ উর রহমান বল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকা- থেকে টাকা নেওয়ার অভিযোগ তুলে সাংবাদিকদের একাংশের সমালোচনা করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেছেন, মাদকসহ বিভিন্ন অপরাধ চললেও অনেকে এ বিষয়ে কিছু বলেন না। সেখান থেকে টাকা না পেলে তারা লেখেন, ‘বাংলাদেশে পুলিশ অকার্যকর হয়ে গেছে।’
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর চকবাজারের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।
আইজিপি বলেন, কোনো কিছু ঘটলে, যেমন- মাদক, সমাজে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা- চললেও আপনারা অনেকে (সাংবাদিকেরা) ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ক্রসফায়ার নিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর। তাদের দাবি, আইজিপি বিচারবহির্ভূত হত্যাকা- বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার অর্থে ক্রসফায়ার শব্দটি ব্যবহার করেননি।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের চকবাজার ইসলামিক ব্যাংকিং শাখা উদ্বোধন অনুষ্ঠানে আইজিপির বক্তব্য নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং সমালোচনার পরিপ্রেক্ষিতে এ ব্যাখ্যা দেওয়া হয়।
সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের ব্যাখ্যায় বলা হয়, আইজিপি বাকি অংশ পড়ুন...
বেশিরভাগ অপরাধের পেছনে মাদককে মূল কারণ উল্লেখ করে আইজিপি বলেন, মাদকসহ বিভিন্ন অপরাধ চললেও অনেকে এ বিষয়ে কিছু বলেন না। সেখান থেকে গোপনে টাকা নিচ্ছেন। সাংবাদিক সাহেবরা সেখান থেকে যখন পয়সাটা পাচ্ছেন, তখন লিখছেন— ‘পুলিশ এই দেশে অকার্যকর হয়ে গেছে’।
তিনি বলেন, দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশের প্রয়োজন— এটি স্বীকার করে নিয়ে আইন এবং সংবিধান অনুযায়ী পুলিশকে দায়িত্ব পালন করতে দিন। কিন্তু পুলিশেরও ‘চেক অ্যান্ড ব্যালেন্স’ রয়েছে। আমাদের সদস্যরা কেউ অপরাধ করলে, আমরা যদি ব্যবস্থা না নেই, তখন আপনি বলতে পারেন— আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা ঠবাকি অংশ পড়ুন...
বাগেরহাট সংবাদদাতা:
১৭ বছর ধরে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় দলীয় নেতাকর্মীদের দিয়ে পাড়ায় পাড়ায় মাদকের আখড়া গড়ে তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
তিনি বলেন, পুলিশকে শক্তিশালী না করলে সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, কিশোর গ্যাং ও উগ্রবাদবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসচেতনতা বৃদ্ধি, জনসম্পৃক্ত পুলিশিং জোরদার এবং প বাকি অংশ পড়ুন...












