সোমবার

হিজরী
১২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৫ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৩ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৮ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০০
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৫ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহতরোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে তৎপর মালয়েশিয়া৪ হাজার ডলারের সীমা ভাঙল স্বর্ণের দর, সামনে তিন শক্তিশালী প্রতিপক্ষমিরপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৩মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ৩১ ডিসেম্বর পর্যন্ত সব নোট-গাইড বই মুদ্রণ-বাঁধাইয়ে নিষেধাজ্ঞাতাজবীদ অনুযায়ী তারতীলের সাথে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করা ফরয। তাই তাজবীদ শিক্ষা করাও প্রত্যেকের জন্য ফরয। পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করার মধ্যে রয়েছে অশেষ ফায়দা ও ফযীলত। যে যত বেশি পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করবে সে তত বেশি মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক বা রেযামন্দী মুবারক হাছিল করতে পারবে।সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- আজ মহাসম্মানিত ও মহাপবিত্র ১২ই জুমাদাল ঊখরা শরীফ হচ্ছেন সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ এবং সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ! তাই কুল-কায়িনাতের সকলের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- প্রতি আরবী মাসের মহাপবিত্র ১২ই শরীফ উনাকে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ হিসেবে উদযাপন করা। সুবহানাল্লাহ!ভূমি নিবন্ধনে আসছে অটোমেশন, এক ক্লিকেই মিলবে নিবন্ধনসেবাযুক্তরাষ্ট্র ‘যুদ্ধে পরাজিত একটি দেশ’, শর্ত চাপানোর অবস্থান হারিয়েছে: ইরান

মসজিদে প্রবেশ করার-বের হওয়ার ও অবস্থান করার মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক

জামীল আল-মাদানী প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, সকাল ৮:১৯ আপডেট: ২৩ নভেম্বর, ২০২৬, বিকাল ৩:১৯
মসজিদে প্রবেশ করার-বের হওয়ার ও অবস্থান করার মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক

১। প্রথমে বাম পায়ের জুতা খুলে জুতার উপর বাম পা রাখতে হবে। তারপর ডান পায়ের জুতা খুলে ডান পা মসজিদে প্রবেশ করাতে হবে। (বুখারী শরীফ-১/১৬১)

২। মসজিদে প্রবেশের সময় প্রথমে পবিত্র বিসমিল্লাহ শরীফ পাঠ করা ও মসজিদে প্রবেশের দোয়া মুবারক পাঠ করা। নি¤েœ মসজিদে প্রবেশের দোয়া মুবারক উল্লেখ করা হলো-

بِسْمِ اللّٰهِ اَلصَّلٰوةُ وَالسَّلاَمُ عَلٰى رَسُوْلِ اللّٰهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ .اَللّٰهُمَّ افْتَحْ لِىْ اَبْوَابَ رَحْمَتِكَ.

অর্থ: “মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত নাম মুবারকে প্রবেশ করছি, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি মহাসম্মানিত ছলাত-সালাম মুবারক। আয় মহান আল্লাহ পাক! আপনি আমার জন্য আপনার রহমত মুবারক উনার দরজাসমূহ খুলে দিন।” (ইবনে মাজাহ শরীফ)

৩ । ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করা। (ফতওয়ায়ে শামী-৩/২৫৪,২/৪৪৩)

৪। মসজিদে ঢুকে প্রথম কাতারের ডান পাশে বসা। ডান পাশে জায়গা না থাকলে বাম পাশে বসা। প্রথম কাতারে জায়গা না থাকলে দ্বিতীয় কাতারে উক্ত নিয়মে বসা। অর্থাৎ সামনের কাতার ফাঁকা থাকতে পিছনের কাতারে না বসা। (তিরমিযী শরীফ-১/৫৩)

৫। মসজিদে প্রবেশের পর সবসময়ের জন্য নিচের কথাগুলো মনে রাখা উচিত।

ক) বিশেষ প্রয়োজন ছাড়া কোন কথা না বলা। দুনিয়াবী কোন কথা বলাই যাবেনা। এতে কমপক্ষে ৪০ বছরের ইবাদত-বন্দেগী নষ্ট হয়ে যায়।

খ) কেউ নামাজ পড়তে থাকলে; সে ক্ষেত্রে যিকির ও পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত আস্তে আস্তেÍ করা। যাতে নামাজী ব্যক্তির নামাজে কোন সমস্যা না হয়।

গ) সম্মানিত ক্বিবলা উনার দিকে পা ছড়িয়ে না বসা। এটা কোন অবস্থাতেই জায়িয নয়।

ঘ) মোবাইলের রিং টোন নিয়ন্ত্রণ করা। মোবাইল বন্ধ করে রাখা। কেননা, পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, শেষ জামানায় মসজিদে গান-বাদ্য বাজানো হবে। আর বর্তমানে তা মোবাইলের মাধ্যমে শুরু হয়েছে। সুতরাং মসজিদে ঢুকার আগেই মোবাইল বন্ধ বা নিয়ন্ত্রণ করে নেওয়া।

ঙ) মসজিদে কাঁচা পেঁয়াজ, রসুন, গাজর, মুলা ও দুর্গন্ধ জিনিস খেয়ে মসজিদে আসবে না।

মসজিদ থেকে বের হওয়ার মহাসম্মানিত সুন্নত মুবারক হলোÑ

১) মসজিদ থেকে বাম পা দিয়ে বের হতে হবে।

২) মসজিদ থেকে বের হওয়ার সময় নি¤েœাক্ত দোয়া মুবারক পাঠ করতে হবে। মসজিদ থেকে বের হওয়ার দু‘আ মুবারক -

بِسْمِ اللّٰهِ اَلصَّلٰوةُ وَالسَّلاَمُ عَلٰى رَسُوْلِ اللّٰهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ .اَللّٰهُمَّ اِنِّىْ اَسْاَلُكَ مِنْ فَضْلِكَ اَللّٰهُمَّ اعْصِمْنِيْ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ .

অর্থ : মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত নাম মুবারকে বের হচ্ছি। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত-সালাম মুবারক। আয় মহান আল্লাহ পাক! আমি আপনার কাছে আপনার কল্যাণ কামনা করছি। আয় মহান আল্লাহ পাক! আমাকে বিতাড়িত শয়তান থেকে হিফাযত করুন। (আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ)

৩) মসজিদ থেকে বের হয়ে, বাম পায়ের জুতার উপর বাম পা রেখে, ডান পায়ের জুতা আগে পরিধান করবে। অতঃপর বাম পায়ের জুতা পরিধান করবে।

সম্মানিত মসজিদ দেখলে যে দু‘আ মুবারক পাঠ করতে হয়-

اَللّٰهُمَّ اغْفِرْلِىْ ذُنُوْبِىْ وَخَطَئِىْ وَعَمَدِىْ.

অর্থ: আয় মহান আল্লাহ পাক! আপনি আমার ইচ্ছায়-অনিচ্ছায় সমস্ত গুনাহসমূহ বা পাপরাশি সমূহ ক্ষমা করে দিন।

উল্লেখ্য, মসজিদ হচ্ছে ইবাদত-বন্দেগী করার জন্য। এখানে গান-বাজনা করা, রাজনৈতিক মিটিং-মিছিল করা, দলীয় নেতা-কর্মীদের ছবি টাঙ্গিয়ে সভা-সমাবেশ করা, এক কথায় সম্মানিত শরীয়ত উনার খেলাফ সব ধরণের কাজ করা হারাম ও কুফরী। মসজিদ হচ্ছে মহান আল্লাহ পাক উনার ঘর। এখানে উনারই ইবাদত-বন্দেগী করতে হবে।

-আহমদ হুসাইন

মন্তব্য ১
  1. Muhammad Asmaul Islam ✓সক্রিয় পাঠক
    আয় মহান আল্লাহ পাক! আপনি আমার ইচ্ছায়-অনিচ্ছায় সমস্ত গুনাহসমূহ বা পাপরাশি সমূহ ক্ষমা করে দিন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
হাত ও পায়ের নখ কাটার মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক হাত ও পায়ের নখ কাটার মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক ২ দিন আগে মাথায় চুল রাখার খাছ সুন্নতী তারতীব মুবারক মাথায় চুল রাখার খাছ সুন্নতী তারতীব মুবারক ২ দিন আগে চুলের মাঝখানে সিঁথি করার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক (২) চুলের মাঝখানে সিঁথি করার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক (২) ৪ দিন আগে মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৭) মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৭) ৪ দিন আগে চুলের মাঝখানে সিঁথি করার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক (১) চুলের মাঝখানে সিঁথি করার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক (১) ৫ দিন আগে পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক ১৬ নভেম্বর, ২০২৬ কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ … ১৫ নভেম্বর, ২০২৬ একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক ১২ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) ১২ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক ১১ নভেম্বর, ২০২৬ যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না ১০ নভেম্বর, ২০২৬ ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ৯ নভেম্বর, ২০২৬