দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
-হুতিদের ভয়ে ইসরাইলের জন্য আসা গবাদি পশুবাহী জাহাজ ফিরে গেল
-ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে বেলজিয়াম
, ২২ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ তাসি’, ১৩৯১ শামসী সন , ০৪ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২০ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
লোহিত সাগরে হুতিদের ভয়ে দখলদার ইসরাইলের জন্য হাজার হাজার গবাদি পশুবাহী একটি জাহাজ এক মাসের বেশি সময় ধরে সাগরে ভাসমান অবস্থায় থাকার পর অস্ট্রেলিয়া ফিরে গেছে। ইয়েমেনের হুথি যোদ্ধারা ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামী যেকোনো বাণিজ্যিক জাহাজে হামলা করে যাচ্ছে বলে জাহাজটিকে অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী জাহাজ এমভি বাহিজাহ’র মালিক ইসরাইলি কোম্পানি বাসেম দাব্বাহ। ইয়েমেনের হুথি যোদ্ধারা ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামী জাহাজে হামলা চালানোর যে হুমকি দিয়ে রেখেছে তার দু’টি ক্ষেত্রেই এমভি বাহিজাহ’র মিল থাকায় জাহাজটি অস্ট্রেলিয়া দিয়ে ছেড়ে আসলেও লোহিত সাগরে প্রবেশের সাহস করেনি। এই একটি ঘটনায় ইসরাইলের কয়েক কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে বেলজিয়াম:
গাজায় বেলজিয়ামের উন্নয়ন সংস্থায় বোমা হামলার নিন্দা জানাতে জুমুয়াবার ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে ব্রাসেলস। বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।
ব্রাসেলস জানিয়েছে, উত্তর গাজায় বেলজিয়ামের উন্নয়ন সংস্থা এনাবেলের কার্যালয় ধ্বংস করা হয়েছে। একজন কর্মকর্তা এএফপিকে বলেছেন, এটি বুধবার করা হয়েছে।
মন্ত্রণালয় বলেছে, ‘মন্ত্রীরা কার্যালয়ে বোমা হামলা ও ধ্বংসের তীব্র নিন্দা করেছে। বেসামরিক অবকাঠামো ধ্বংস একেবারে অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলা কিউআর কি?
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিন কত খরচ?
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান নয় সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল -আইআরজিসি
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার অস্ট্রিয়াতেও নিষিদ্ধ শিশুদের জন্য সামাজিকমাধ্যম
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে ইংল্যান্ডে চরম উদ্বেগ
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরান - বিধ্বস্ত মার্কিন ‘এমকিউ-১ ড্রোন’ও
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি ড্রোন ও শিল্প কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন সন্ত্রাসী সেনা সরানোর এখনই সময়: সউদীকে বার্তা তেহরানের
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন সেনাপ্রধান ও অ্যাটর্নি জেনারেল বরখাস্ত
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমিরাতের গ্যাস স্থাপনা ও কুয়েতের বিদ্যুৎ-পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে এক রাতে জ্বালানি তেলে দাম বেড়ে দ্বিগুণ
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)