হামাসের বীরত্ব:
-হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের বিমানঘাঁটির ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’
-ইসরাইলের হাইফা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা ইরাকি প্রতিরোধ আন্দোলনের
, ২৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ সামিন, ১৩৯১ শামসী সন , ০৯ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৫ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন সংগঠন হিজবুল্লাহর হামলায় নিজের একটি এয়ার ট্রাফিক কন্ট্রোল ঘাঁটির ‘ব্যাপক ক্ষতি’ হওয়ার কথা স্বীকার করেছে দখলদার সন্ত্রাসী ইসরায়েল।
উত্তর ইসরাইলের ওই ঘাঁটিতে শনিবার ভয়াবহ হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। সংগঠনটি জানিয়েছে, বৈরুতে হামাসের উপ প্রধান সালেহ আল-আরুরিকে হত্যার জবাব দিতে ওই হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, লেবানন সীমান্ত থেকে ৮ কিলোমিটার দক্ষিণে মেরন পাহাড়ের চূড়ায় অবস্থিত ওই বিমান ঘাঁটিতে শনিবার হিজবুল্লাহ অন্তত ৪০টি রকেট ও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
হামলায় ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হওয়ার কথা স্বীকার করলেও সুনির্দিষ্টভাবে ক্ষতির পরিমাণ জানায়টি দখলদার সেনারা। তবে হিজবুল্লাহ ওই হামলার যে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, ইসরায়েলি ঘাঁটিটির দু’টি রাডার স্টেশনে ট্যাংক-বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র আঘাত হানছে।
ইসরাইলের হাইফা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরাকি প্রতিরোধ আন্দোলন
ইহুদিবাদী ইসরাইলের হাইফা বন্দরের পাশাপাশি ইরাক ও সিরিয়ায় অবস্থিত বিভিন্ন মার্কিন অবস্থানে হামলা চালানোর কথা ঘোষণা করেছে ইরাকের ইসলামি প্রতিরোধ আন্দোলন। ইরাকের সন্ত্রাসবিরোধী আন্দোলনের শাখা সংগঠন ‘ইসলামি রেসিস্ট্যান্স ইন ইরাক’ এক বিবৃতিতে বলেছে, তারা ইসরাইলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী হাইফার একটি ‘গুরুত্বপূর্ণ টার্গেটে’ হামলা চালিয়েছে।
ওই হামলায় উন্নত প্রযুক্তির দূরপাল্লার ‘আল-আরকাব’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইরাকি রেসিস্ট্যান্স ফোর্স বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী বাহিনীর চলমান গণহত্যার শিকার ফিলিস্তিনি নারী, শিশু ও বৃদ্ধদের প্রতি সংহতি জানিয়ে হাইফায় হামলা চালানো হয়েছে।
ইরাকের প্রতিরোধ আন্দোলন একইসঙ্গে সিরিয়ার কাছ থেকে দখলীকৃত ইসরাইলের গোলান মালভূমির একটি সামরিক লক্ষ্যবস্তুতেও আঘাত হানার কথা ঘোষণা করেছে। এ ধরনের হামলা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও প্রত্যয় জানিয়েছে ইরাকের প্রতিরোধ আন্দোলন।
গোলানে হামলা চালানোর আগে ইরাকের প্রতিরোধ আন্দোলন সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকাহ শহরে দখলদার মার্কিন সেনাদের ‘কাসরাক’ ঘাঁটিতে ড্রোন হামলা চালায়। এছাড়া, ইরাকের আল-আনবার প্রদেশের আইন আল-আসাদ বিমান ঘাঁটিতেও ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে ইরাকের প্রতিরোধ আন্দোলন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












