ভারতে ইসলামবিদ্বেষ:
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
, ১৩ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৯ জুন, ২০২৬ খ্রি:, ১৫ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
ভারতের উত্তরপ্রদেশে মুসলিমবিদ্বেষী ‘বুলডোজার নীতি’র নির্মম শিকার হলো আরও একটি নির্মাণাধীন মসজিদ। এবার উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ‘হিন্দু রক্ষা দল’-এর আপত্তিতে রাতের আঁধারে বিজনোর জেলার পেহারুওয়ালা গ্রামে একটি নির্মাণাধীন মসজিদ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে যোগীর প্রশাসন।
গত জুমুয়াবার (২৬ জুন) গভীর রাতে বিপুল সংখ্যক পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এই ন্যক্কারজনক উচ্ছেদ অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস ধরে গ্রামবাসীদের পারস্পরিক সম্প্রীতি ও বোঝাপড়ার ভিত্তিতেই এই মসজিদের নির্মাণকাজ চলছিল। কিন্তু মুসলিমদের এই ধর্মীয় অগ্রগতি সহ্য করতে পারেনি উগ্রপন্থী হিন্দু রক্ষা দলের সন্ত্রাসীরা। তারা দলবল নিয়ে নির্মাণস্থলে গিয়ে চরম হট্টগোল সৃষ্টি করে এবং পরবর্তীতে মহকুমা শাসকের (এসডিএম) কাছে ‘অনুমোদনহীন নির্মাণ’- এমন ঠুনকো অজুহাত তুলে লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ পাওয়ার পরপরই প্রশাসন উগ্রপন্থীদের পক্ষ নিয়ে তৎপর হয়ে ওঠে। কোনো সময় না দিয়েই দাবি করা হয়, মসজিদটির আনুষ্ঠানিক কোনো অনুমতি নেই। রাত ৯টার দিকে ভারী বুলডোজার নিয়ে এসে পুরো মসজিদটি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়।
বিজনোরের এই ঘটনাটি উত্তরপ্রদেশে চলমান মুসলিমবিদ্বেষী অভিযানেরই ধারাবাহিকতা মাত্র। সাম্প্রতিক মাসগুলোতে সম্বল, মথুরাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক ঐতিহাসিক মসজিদ, মাদরাসা এবং ঈদগাহকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে হিন্দুত্ববাদী বিজেপি প্রশাসন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চাঁপাইনবাবগঞ্জে বিস্কুট কারখানায় আগুন, ক্ষতি ৩৫ লাখ টাকা
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়ায় ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি শিক্ষার্থী
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাজবাড়ীতে ১৩ মামলার আসামিকে প্রকাশ্যে গুলি করে হত্যা
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিশোর গ্যাং নির্মূলে ওসিকে দুই মাসের আল্টিমেটাম চিফ হুইপের
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রেকর্ড উচ্চতা থেকে কমল তেলবাহী সুপারট্যাংকারের ভাড়া
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সিনিয়র সচিব পদে পদোন্নতি পেলেন ইঞ্জিনিয়ার শহীদুল হাসান
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সার্কিট হাউসে ফিরেই অনলাইনে সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিষেধাজ্ঞার প্রতিবাদে ভিসি ভবনের পাশে গরু জবাই জবি শিক্ষার্থীদের
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রংপুরের নতুন বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)