ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
, ১৩ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৯ জুন, ২০২৬ খ্রি:, ১৫ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশের ক্ষুদ্র ও অতিক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর মগবাজারে বাংলাদেশ দোকান মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
দোকান মালিক সমিতি মনে করে, এ সিদ্ধান্তের ফলে সারা দেশের বিপুলসংখ্যক ব্যবসায়ী ভ্যাট আদায়কারী কর্মকর্তাদের হয়রানির শিকার হবেন। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) ব্যবসা খাতে চরম নৈরাজ্য সৃষ্টি হতে পারে।
বাজেট পাস হওয়ার পর আগামী মাস থেকে মুদি দোকান, মুদিদোকান, জুতার দোকান, কাপড়ের দোকানসহ ১৬ ধরনের ব্যবসাকে মূল্য সংযোজন করের (ভ্যাট) আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। সেই পরিপ্রেক্ষিতে দোকান মালিক সমিতি এ দাবি জানিয়েছে।
যেসব ব্যবসা খাতকে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা রয়েছে, সেগুলো হলো- মুদিদোকান, তৈরি পোশাক বা কাপড় বিক্রেতা, কনফেকশনারি, প্রসাধনসামগ্রীর দোকান, প্লাস্টিক ও সিরামিকের গৃহস্থালি পণ্য, জুতার দোকান, হার্ডওয়্যার পণ্যের বিক্রেতা, ডেকোরেটরস; মুঠোফোন, এসি, ফ্রিজ, ওভেন ও অন্যান্য ইলেকট্রনিকস পণ্যের বিক্রেতা; পেইন্ট ও হার্ডওয়্যার, স্যানিটারি ও ফিটিংস; টাইলসের দোকান, ঢেউটিনের দোকান, রড ও সিমেন্ট, আসবাব, মিষ্টান্ন ভান্ডার ও রেস্তোরাঁ।
সরকারের এমন পরিকল্পনা বাতিলের দাবিতেই সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সংগঠনটি বলেছে, ১৯৯১ সালে যখন ভ্যাট প্রবর্তন করা হয়, তখন তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান প্রতিশ্রুতি দিয়েছিলো, হাটবাজার ও বন্দরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর ভ্যাট আরোপ করা হবে না। বর্তমান সিদ্ধান্ত সেই প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক।
অন্যদিকে আয়কর আইনের ২১৬ ধারা বাতিল করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ২১৬ ধারাকে ‘অসম্মানজনক ও নিপীড়নমূলক’ আখ্যা দেন তারা। ব্যবসায়ীদের অভিযোগ, এই ধারার অধীনে কর কর্মকর্তাদের অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে মাঠপর্যায়ের অনেক কর্মকর্তা সাধারণ বা ক্ষুদ্র ব্যবসায়ীদের সামান্য ভুলের জন্যও বড় ধরনের আইনি মামলার ভয় দেখানোর সুযোগ পান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহেশখালীতে চালু ভাসমান এলএনজি টার্মিনাল, গ্যাস সরবরাহ শুরু
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনৈতিক সম্পর্কের কথা জানার পর জামাত নেতা গাজী নজরুল প্রলোভন দেখান
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারত থেকে অস্ত্র ঢুকছে দেশে, পশ্চিমবঙ্গে উদ্ধার বিপুল অস্ত্র
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইট বন্ধ করেও থামানো যাচ্ছে না অনলাইন জুয়া
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আহ্বান
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হিমাগারে পচছে আলু, প্রতিদিনই ফেলা হচ্ছে গাড়ি ভরে
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যুৎ-জ্বালানিতে সংকট সামলাতে হিমশিম, সামনে বড় চ্যালেঞ্জ
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পর্তুগালে বোরকা নিষিদ্ধ
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনামূল্যে জরুরি চিকিৎসা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণ মন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চিকিৎসকদের ওপর পরিকল্পিতভাবে গুপ্ত হামলা চালানো হচ্ছে: রফিকুল ইসলাম
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রোববার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না চট্টগ্রামের যেসব এলাকায়
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যবসায়ীর পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ, তদন্ত কমিটি গঠন
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












