হরতাল:
-সারা দেশে ১৫ ঘণ্টায় ১১ যানবাহনে আগুন
-ট্রেনে-বাসে আগুন, সুনামগঞ্জে সংঘর্ষ
, ০৫ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ সাদিস ১৩৯১ শামসী সন , ২০ নভেম্বর, ২০২৩ খ্রি:, ০৪ অগ্রহায়ণ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি-জামাতের ডাকা হরতালকে কেন্দ্র করে ১৫ ঘণ্টায় ১১টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে গতকাল ইয়াওমুল আরবিয়া (রোববার) সকাল ৯টা পর্যন্ত এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার শাহজাহান শিকদার এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
শাহজাহান শিকদার বলেন, ঢাকা সিটিতে পাঁচটি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া ও জয়পুরহাট) তিনটি, চট্টগ্রাম বিভাগে (ফেনী ও কুমিল্লা) দুটি, ময়মনসিংহ বিভাগে (জামালপুর) একটি ঘটনা ঘটে। এসব ঘটনায় ছয়টি বাস, একটি কাভার্ড ভ্যান, একটি ট্রাক, একটি সিএনজি, একটি পিকআপ ভ্যান, একটি ট্রেনের তিন বগি পুড়ে গেছে। এই আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০টি ইউনিট ও ১০৭ জন কর্মী কাজ করেছেন।ৎ
ট্রেনে-বাসে আগুন, সুনামগঞ্জে সংঘর্ষ:
গতকাল ইয়াওমুল আরবিয়া (রোববার) ভোর ছয়টা থেকে আনুষ্ঠানিকভাবে হরতাল শুরু হলেও আগের রাতেই জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে গত এক সপ্তাহে দু’টি ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটলো।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে যমুনা এক্সপ্রেসের তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া আগুন লাগার পর হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ৪জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান।
এদিকে, ঢাকা, কুমিল্লা এবং জয়পুরহাট জেলায় অন্তত পাঁচটি বাসে আগুন এবং একটি সিএনজি অটোরিক্সায় ককটেল হামলার খবর পাওয়া গেছে।
অন্যদিকে, গতকাল ইয়াওমুল আরবিয়া (রোববার) সকালে ঢাকার রাস্তায় যান চলাচল তুলনামূলক কম দেখা গেছে। এ অবস্থায় গণপরিবহন সংকটে কর্মজীবী মানুষদের অনেকেই দুর্ভোগে পড়েন।
এছাড়া গতকাল ইয়াওমুল আরবিয়া (রোববার) সকালে ঢাকার গাবতলী, মহাখালী এবং সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়ে দূরপাল্লার কোন বাস ছাড়তে দেখা যায়নি বলে জানিয়েছেন সংবাদদাতারা। পর্যাপ্ত সংখ্যক যাত্রী না পাওয়ায় দূরপাল্লার বাস ছাড়ছেন না বলে জানিয়েছেন বাসের টিকিট বিক্রেতারা।
আর সড়কে দূরপাল্লার বাস না ছাড়ায় যাত্রীর চাপ তুলনামূলকভাবে বেড়েছে সদরঘাট লঞ্চ টার্মিনালে।
সুনামগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ
গতকাল ইয়াওমুল আরবিয়া (রোববার) সকাল ১১টার দিকে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় হরতালে সমর্থনে মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। তারা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
এসময় দু’পক্ষের মধ্যে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে ইট-পাটকেলের আঘাতে পুলিশের সাত সদস্য আহত হয়। পরে টিয়ারশেষ নিক্ষেপ করে হরতাল সমর্থকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাগামহীন এলপিজির বাজার, বিক্রি হচ্ছে ৫০০ টাকা পর্যন্ত বেশিতে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কিউআর কোডের মাধ্যমে বছরে ২ লাখ কোটি টাকা অতিরিক্ত কর আদায় সম্ভব -গভর্নর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাবি থেকে উপাচার্য পেয়ে লালকার্ড দেখালেন একদল শিক্ষার্থী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঋণ অনিয়মে সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুইডিশ এনজিও রাড্ডায় হামলা: ওসি প্রত্যাহার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ -প্রধানমন্ত্রী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ -ড. তিতুমীর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতিসংঘকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার বন্ধের আহ্বান ইরানের
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিতে চায় সিঙ্গাপুর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)