-ফের সক্ষমতা প্রদর্শন হামাসের, যুদ্ধের ৯৪তম দিনে ইসরাইলে রকেট বৃষ্টি
-ইসরায়েলের উত্তরাঞ্চলে যৌথ অপারেশন চালালো হামাস ও হিজবুল্লাহ
, ২৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ সামিন, ১৩৯১ শামসী সন , ১০ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৬ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলের ভয়াবহ গণহত্যার প্রতিশোধ হিসেবে তেল আবিব ও এর আশপাশের এলাকাগুলোতে নতুন করে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা।
সোমবার রাতে যুদ্ধের ৯৪তম দিনে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করে হামাসের সামরিক বাহিনী আল-কাসাম ব্রিগেডের যোদ্ধারা।
ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধের ৯৪তম দিনে গাজা থেকে রকেট বৃষ্টি শুরু হলে তেল আবিব ও এর দক্ষিণের বিভিন্ন শহরে একযোগে সাইরেনের ভয়ঙ্কর শব্দ বেজে ওঠে। ফলে এসব শহরের ইহুদিবাদী অধিবাসীরা আশ্রয় কেন্দ্রগুলোতে পালাতে থাকে।
ইসরায়েল যখন গাজা উপত্যকার স্থল অভিযানে ব্যাপক সাফল্য পাওয়ার দাবি করছে তখন যুদ্ধ শুরুর তিনমাসের বেশি সময় পর তেল আবিবে রকেট পাঠানোর ঘটনায় হামাসের ব্যাপক সক্ষমতা ফুটে উঠেছে।
ইসরায়েলের উত্তরাঞ্চলে অভিযান চালালো হামাস ও হিজবুল্লাহ:
ইসরায়েলের উত্তরাঞ্চলে একযোগে অভিযান চালালো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।
হামাসের সামরিক শাখা ‘কাশেম ব্রিগেড’ জানিয়েছে, কিরাত শামোনা শহর লক্ষ্য করে ৪টি রকেট ছোঁড়া হয়েছে। যা শিল্পাঞ্চলটির বেশকিছু ভবনের ক্ষতিসাধণ করে, বিশাল এলাকায় ছড়ায় আগুন।
একইসাথে বিবৃতি দিয়েছে হিজবুল্লাহও। উত্তরাঞ্চলের ১৯টি স্থানে হামলা চালানো হয়েছে এবং ইসরায়েলি সেনাবহরের সাথে গুলি বিনিময়ও হয়েছে বলে জানায় লেবাননের সশস্ত্র দলটি। শেবা এলাকায় ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে দুটি ড্রোন ছোঁড়ার কথাও জানিয়েছে হিজবুল্লাহ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












