দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
-প্রতি ছয়জনে একজন ইসরাইলি সেনা মরছে
-গাজা থেকে হাজার হাজার সেনা সরিয়ে নিচ্ছে ইসরায়েল, -মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তুরস্কে আটক ৩৩
, ২০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ সামিন, ১৩৯১ শামসী সন , ০৩ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১৯ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরাইল জানিয়েছে, প্রতি ছয়জনে একজন সেনা মারা পড়েছে। ইসরাইলের দাবি, গাজায় যে একইসঙ্গে স্থল সেনা অভিযান চালাচ্ছে আবার বিমানবাহিনী এবং মর্টার বাহিনীও অপারেশন চালাচ্ছে। এই পরিস্থিতিতে আকাশ থেকে ক্রমাগত বোমা ফেলা হচ্ছে। দূরপাল্লার রকেটও ছোঁড়া হচ্ছে। এরই আঘাতে বেশ কিছু ইসরাইলি সেনার মৃত্যু হয়েছে। ট্যাঙ্ক থেকে ছোঁড়া গোলার আঘাতেও নিজেদের সেনার মৃত্যু হয়েছে।
অপরদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে পাঁচ ব্রিগেড সেনা সরিয়ে নিতে শুরু করেছে ইসরায়েল। এই পাঁচ ব্রিগেডে হাজার হাজার সেনা রয়েছে।
ইসরাইলী মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তুরস্কে আটক ৩৩
তুর্কি কর্তৃপক্ষ ইসরায়েলের বিদেশী গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির কার্যকলাপে জড়িত থাকার সন্দেহে ৩৩ জনকে আটক করেছে।
আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তির উপর নজরদারি রেখে ইস্তাম্বুল প্রসিকিউটর অফিসের সন্ত্রাস ও সংগঠিত অপরাধ তদন্ত ব্যুরোর তদন্তের পর এদের গ্রেপ্তার করা হয়।
তুরস্কের আটটি প্রদেশে ৫৭টি এলাকা জুড়ে একযোগে অভিযান চালানো হয়। বাকি ১৩ সন্দেহভাজনের খোঁজে অনুসন্ধান অভিযান চলছে।
সন্দেহভাজন ব্যক্তিরা মোসাদের পক্ষ থেকে অনুসন্ধান, নজরদারি, হামলা এবং অপহরণের মতো কার্যকলাপে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












