দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
-পশ্চিমা রাজনীতিবিদদের উদ্দেশ্যে ব্রিটিশ সাংবাদিক: ধিক্কার জানাই শয়তানের গোষ্ঠী
-গাজায় ইসরাইলকে সমর্থন : বাইডেনের বিরুদ্ধে ফুঁসছে আরব-আমেরিকানরা
, ০৩ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ আশির, ১৩৯১ শামসী সন , ১৪ মার্চ, ২০২৪ খ্রি:, ৩০ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
ব্রিটেনের এক সাংবাদিক গাজায় ইহুদিবাদী ইসরাইলি অপরাধযজ্ঞের মোকাবেলায় পশ্চিমা রাজনীতিবিদদের দ্বৈত অবস্থানের সমালোচনা করেছে। ব্রিটিশ সাংবাদিক মেধাস্ত এক্স সোশ্যাল নেটওয়ার্কে একটি পোস্টে লিখেছে: পশ্চিমা রাজনীতিবিদরা কি "রমজান মোবারক"-এই শিরোনামটি লিখে তাদের সদয় মনোভাব দেখাতে পারবে? তোমরা প্রকৃত অর্থেই একটা অজুহাত খুঁজে বেড়াচ্ছো, যে কারণে গাজার জনগণ যেন রমজান উদযাপন করতে না পারে।
বাইডেনের বিরুদ্ধে ফুঁসছে আরব-আমেরিকানরা:
তিনটি গুরুত্বপূর্ণ রাজ্যে, যেখানে প্রেসিডেন্ট নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে- নর্থ ক্যারোলিনা, মিনেসোটা এবং মিশিগান– হাজার হাজার আমেরিকান ডেমক্র্যাট পার্টির প্রাইমারিতে প্রেসিডেন্ট বাইডেনকে ভোট না দিয়ে ‘কাউকে না’ বক্সে টিক চিহ্ন দিয়েছে।
গাজায় ইসরাইলি সামরিক অভিযানের প্রতি প্রেসিডেন্ট বাইডেনের সমর্থনের প্রতিবাদে মিশিগানের আরব-আমেরিকানরা যে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, তার অংশ হিসেবে এটা করা হয়।
'তার (বাইডেন) প্রতি আমার যে রাগ, সেটা একেবারে .. .. সেটা অপরিসীম। এর তুলনায় এমনকি আমি ট্রাম্প সম্পর্কে যা ভাবতাম তা কিছুই না,' বলছে সামরা লোকমান। তিনি মিশিগানের ‘অ্যাবান্ডন বাইডেন’ (বাইডেনকে পরিত্যাগ করো) গ্রুপের যৌথ সভাপতি। তারা নভেম্বরের নির্বাচনে বাইডেনের পরাজয় নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।
'এই বিশ্বাসঘাতকতার ফলে, আগে যে ধারণা ছিল যে ডেমোক্র্যাটিক পার্টি নৈতিকতায় বিশ্বাস করে, মানবাধিকার এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দেয়ার পক্ষে, সেই ধারণা চলে গেছে।'
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)