দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
-গাজায় নানা রোগে আক্রান্ত হচ্ছে ইসরায়েলি সেনারা
-গাজা ইস্যুতে নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে বিক্ষোভ
, ১৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ সামিন, ১৩৯১ শামসী সন , ০১ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১৭ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ করতে যাওয়া দখলদার ইসরায়েলি সেনারা ভয়াবহ পরজীবী রোগ লিশম্যানিয়ায় আক্রান্ত হচ্ছে। হিব্রু ভাষার ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভ, হাসপাতালের সূত্রের বরাতে জানিয়েছে, কয়েক ডজন সেনাকে এই সন্দেহজনক রোগের জন্য চিকিৎসা দেওয়া হয়েছে।
মারিভের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চর্মবিদ্যা ক্লিনিকগুলো কয়েক ডজন সেনার স্বাস্থ্য পরীক্ষা করছে।
লিশম্যানিয়া সংক্রামক রোগটি ছোট বেলেমাছির মাধ্যমে ছড়ায়। এই মশা শরীরের যেখানে কামড়ায় সেখানে যন্ত্রণাদায়ক ও প্রদাহজনক ক্ষতের সৃষ্টি হয়। যেই ক্ষত সহজে ভালো হয় না। আক্রান্ত স্থানে ক্ষতের সৃষ্টি হয় সেখানে স্থায়ী দাগ তৈরি হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম মারিভ।
পরজীবী-ঘটিত যেসব রোগ রয়েছে সেগুলোর মধ্যে এটি দ্বিতীয় প্রাণঘাতী রোগ। ম্যালেরিয়ার পরই এর স্থান। ভিসেরাল লিশম্যানিয়াসিসে প্রতি বছর পৃথিবীতে প্রায় পাঁচ লাখ মানুষের মৃত্যু হয়।
পরজীবীটি মানুষের যকৃত, প্লীহা এবং অস্থি মজ্জাতে সংক্রমণ ঘটায়। এই রোগের লক্ষণ হলো- জ্বর, ওজন হ্রাস, ক্ষত, অবসাদ, রক্তাল্পতা, চামড়া কালচে হওয়া এবং যকৃৎ ও প্লীহার ব্যাপক আকার বৃদ্ধি।
গাজা যুদ্ধ বন্ধের দাবিতে তেল আবিবে বিক্ষোভ: ‘এই মুহূর্তে নির্বাচন চাই’
অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করে হলেও অবিলম্বে হামাসের হাতে বন্দি ইসরাইলিদের মুক্ত করে আনার দাবিতে রাজধানী তেল আবিবে এ যাবতকারের মধ্যে সর্ববৃহৎ বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা এবার নতুন দাবি তুলে বলেছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারকে পদত্যাগ করে এই মুহূর্তে নতুন নির্বাচন দিতে হবে।
এই বিক্ষোভ থেকে ‘এই মুহূর্তে নির্বাচন’ ধ্বনিতে মুহুর্মুহু স্লোগান দেয়া হয়। তেল আবিবের হাবিমা স্কয়ারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ইসরাইলি বিক্ষোভকারীদের হাতে নেতানিয়াহু সরকার বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড লেখা ছিল।
এরকম একটি প্ল্যাকার্ডে নেতানিয়াহুকে উদ্দেশ করে লেখা ছিল: ‘তুমি আমাদের জন্য মৃত্যু বয়ে এনেছো এবং বলছ যে, এটাই জীবন’। তেল আবিবে বিক্ষোভে অংশগ্রহণকারী আরেক ইহুদিবাদী তার প্ল্যাকার্ডে নেতানিয়াহু সম্পর্কে লিখেছে: ‘দেশদ্রোহী, চোর, দুর্নীতিবাজ। তাকে জেলে পুরতে হবে।’ গাজায় ইসরাইলি আগ্রাসনের তীব্র বিরোধিতা করে আরেকটি ব্যানারে লেখা ছিল: ‘মায়েদের কান্না: আমাদের সেনাদেরকে এখনই গাজা থেকে বের করে আনো।’ আরেকজন বিক্ষোভকারী তার ব্যানারে নেতানিয়াহু সম্পর্কে লিখেছে, “আমরা যদি তাকে এখনই ক্ষমতা থেকে না নামাই তাহলে ইসরাইল বাঁচবে না।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












