দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
-গাজায় ইসরাইলের কঠিন দিন, চরম হতাশায় ইসরাইলী দখলদার নেতারা
-প্রতিদিন অসংখ্য দখলদার সেনা হতাহতের স্বীকারোক্তি ইসরাইলি গণমাধ্যমের
, ১২ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ সামিন, ১৩৯১ শামসী সন , ২৫ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১০ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
গাজা উপত্যকার আল-মাগাজি শরণার্থী শিবিরের দু’টি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়ে একসঙ্গে অসংখ্য দখলদার সেনাকে হতাহত করেছে প্রতিরোধাকামী হামাস যোদ্ধারা।
এক দিনে এত বেশি সংখ্যক ইসরাইলি সৈন্য নিহতের খবরে দিশেহারা হয়ে পড়েছে ইসরাইলী সন্ত্রাসী নেতারা।
ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র হাগেরি বলেছে, মধ্য গাজায় ওইসব সৈন্য নিহত হয়। হামাস যোদ্ধারা ইসরাইলি সৈন্যদের অবস্থানরত দুটি দোতলা ভবনের মাঝখানে থাকা একটি ট্যাংকে রকেট-চালিত গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। ইসরাইলি সৈন্যরা তখন ভবন দুটি গুঁড়িয়ে দিতে সেখানে মাইন বসাচ্ছিল। ঠিক ওই সময়ই হামাসের গ্রেনেডটি আঘাত হানে। এতে সেখানে থাকা মাইনগুলোও বিস্ফোরিত হয়। আর দ্রুত ভবন দুটি ধসে পড়ে। এতে ইসরাইলি সৈন্যরা দেয়ালের নিচে চাপা পড়ে মারা যায়। ঘটনাটি ঘটে মধ্য গাজায় সোমবার বিকেল ৪টার দিকে। আরেকটি হামলায় ইসরাইলের একটি ট্যাংককে টার্গেট করে হামাস।
"কঠিন, বেদনাদায়ক এবং অসহনীয় সকাল", "যুদ্ধ শুরুর পরে সবচেয়ে কঠিন দিন", "বেদনাদায়ক সকাল" এবং "আমাদের হৃদয় ভেঙে গেছে"; ভয়াবহ এ ঘটনা সম্পর্কে ইসরাইলি দখলদার গোষ্ঠীর নেতারা যে বর্ণনাগুলো প্রকাশ করেছে সেগুলো তারই অংশ।
ইসরাইলী সংবাদ মাধ্যম হিব্রু নিউজ সাইট ‘ওয়াল্লা’ জানিয়েছে, ইসরাইল নানা ভাবে এ পর্যন্ত প্রায় চার হাজার সেনা সদস্য পঙ্গু হওয়ার কথা স্বীকার করেছে। মূলত এ সংখ্যা যুদ্ধের ১ম কয়েকদিনের সংবাদ। সময়ের সাথে সাথে এ সংখ্যা কয়েকগুণ বেড়েছে।
ঐ সাইটের খবরে আরো বলা হয়েছে, মনোবল হ্রাস হওয়ার ভয়ে ইসরাইলি সামরিক বাহিনী জনসাধারণের কাছে আহতদের প্রকৃত তথ্য সরবরাহ করে না।
ইসরাইলি ডিফেন্স ফোর্সেস অর্গানাইজেশনের চেয়ারম্যান ইদান কালিমানকে উদ্ধৃত করে এই মিডিয়া বলেছে, ‘আমি ৩০ বছর ধরে সংস্থায় রয়েছি এবং এত বিপুল সংখ্যক গুরুতর আহত ব্যক্তির মুখোমুখি হইনি। বিচ্ছিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ, অন্ধত্ব বা পক্ষাঘাতে আহত অনেকেই আছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












