দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
-গাজার খান ইউনুসে তীব্র সংঘর্ষ: ধ্বংস ইসরাইলি সেনা ও ট্যাঙ্ক
-ইহুদিবাদী ইসরাইলের জন্য ‘ক্ষিপ্রগামী জবাব’ অপেক্ষা করছে: ইয়েমেন
, ১০ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ সামিন, ১৩৯১ শামসী সন , ২৩ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৮ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
অবরুদ্ধ গাজার খান ইউনুসে হামাসের আক্রমণের মুখে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সন্ত্রাসবাদী দখলদার ইসরাইল।
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনগুলো জানিয়েছে, খান ইউনুসের পশ্চিম অংশে আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামীদের তীব্র সংঘর্ষ হয়। সন্ত্রাসবাদী ইসরাইলি বাহিনী সামনে দিকে যাওয়ার চেষ্টা করছিলো, কিন্তু প্রতিরোধ সংগ্রামীদের পাল্টা আঘাতের কারণে তারা সেখান থেকে পালিয়ে গেছে।
এছাড়া, ফিলিস্তিনের ইসলামি জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডস জানিয়েছে, খান ইউনুসের পূর্ব ও মধ্যাঞ্চলে ইসরাইলের সেনা জমায়েতে হামলা চালানো হয়েছে। বিভিন্ন রকেটের সাহায্যে তাদের ওপর কঠিন আঘাত হানা হয়েছে। এর ফলে কয়েক জন ইসরাইলি সেনা নিহত হওয়ার পাশাপাশি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে।
ইহুদিবাদী ইসরাইলের জন্য ‘ক্ষিপ্রগামী জবাব’ অপেক্ষা করছে:
মধ্যপ্রাচ্যে অপরাধযজ্ঞ চালানোর কারণে ইহুদিবাদী ইসরাইলের জন্য ‘ক্ষিপ্রগামী জবাব’ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইয়েমেন। দখলদার ইসরাইলি সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলার একদিন পর গতকাল (রোববার) এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদী সরকারের অপরাধযজ্ঞের জবাব অচিরেই দেয়া হবে। ” বিবৃতিতে ইসরাইলি আগ্রাসনের মোকাবিলায় সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষার অধিকারের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করা হয়।
বিবৃতিতে জাতিসংঘকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করার আহ্বান জানিয়ে বলা হয়, গোটা অঞ্চলে ফিলিস্তিনের চলমান সংঘাত বিস্তারের জন্য ইহুদিবাদী সরকার ও তার সমর্থকদের দায়ী থাকতে হবে।
এদিকে ইয়েমেনের হুথি যোদ্ধাদের সমর্থিত সরকার গত অক্টোবর মাস থেকে গাজা উপত্যকায় ইসরাইলি ভয়াবহ গণহত্যার জবাবে লোহিত সাগর, এডেন সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












