দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
-খোদায়ী ওয়াদা অনুযায়ী ইসরাইলের ধ্বংস অনিবার্য: রায়িসি
-হামাসকে রাজি করাতে কাতারের কাছে ইসরাইলি পরিবারের ধর্না, -নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসিতে ১০০ আইনজীবীর অভিযোগ
, ২৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ সামিন, ১৩৯১ শামসী সন , ০৮ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৪ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি বলেছেন, বিশ্বের দাম্ভিক শক্তিগুলোর কাছ থেকে নিরঙ্কুশ সমর্থন পাওয়া সত্ত্বেও ইহুদিবাদী ইসরাইল নিশ্চিতভাবে একদিন অদৃশ্য হয়ে যাবে।
তিনি শনিবার ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জানজানে এক বিশাল জনসভায় এ ভবিষ্যদ্বাণী করেন।
রায়িসি বলেন, ভুয়া ইসরাইল সরকার অন্যায় ও অবিচারের মাধ্যমে টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু ঐশী প্রতিশ্রুতি অনুযায়ী অন্যায় ও অবিচারের কোনো স্থায়িত্ব নেই। শুধুমাত্র ন্যায়বিচার ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা টিকে থাকবে।
হামাসকে রাজি করাতে কাতারি প্রধানমন্ত্রীর কাছে ইসরাইলি পরিবারের ধর্না:
গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস যাতে তাদের হাতে আটক বন্দীদের মুক্তি দেয়, সেজন্য তাদেরকে রাজি করাতে কাতারের কাছে ধর্না দিয়েছে বন্দীদের পরিবার সদস্যরা। তবে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল সানি বলেছেন, লেবাননে হামাসের শীর্ষ নেতাকে হত্যার পর গ্রুপটি এ নিয়ে আলোচনা করতে রাজি হচ্ছে না।
সানি ওই পরিবারের সদস্যদের বলেন, বৈরুতে মঙ্গলবার হামাসের প্রবাসী উপ-নেতা সালেহ আল-আরোরিকে হত্যার পর হামাসের সাথে আলোচনা অনেক জটিল হয়ে পড়েছে।
আরোরিকে হত্যার পর কাতার ও মিসরের মধ্যস্ততায় চলা আলোচনা স্থগিত করে দিয়েছে হামাস। অবশ্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার বন্দীদের পরিবার সদস্যদের সাথে আলোচনার সময় বলেছেন যে তাদের প্রত্যাবর্তন নিয়ে আলোচনা চলছে।
নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসিতে ১০০ আইনজীবীর অভিযোগ:
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দায়ের করেছে চিলির ১০০ আইনজীবী। শনিবার (০৬ জানুয়ারি) অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদারিত্বের অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়েফা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, ফিলিস্তিনিদের উপর গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধীর মতো জঘন্য কাজ করছে ইসরায়েলি সেনাবাহিনী। অবিলম্বে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে বলা হয়েছে।
আন্তর্জাতিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান ফ্রান্সিসকো শাহওয়ান বলে, নেতানিয়াহুকে এ সব অপরাধের দায় নিতে হবে। শুধু তাই না অবিলম্বে যুদ্ধবিরতি দিতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












