বিশ্বে বাণিজ্যযুদ্ধের দামামা
- কানাডা-মেক্সিকোর পণ্যে ২৫ ও চীনে ১০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
- পাল্টা মার্কিন পণ্যে ২৫ শতাংশ কানাডার, ১৫ শতাংশ চীনের, মোকাবিলার প্রস্তুতিতে ইইউ
, ৭ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৪ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্কনীতি ঘিরে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধের দামামা বাজছে! মার্কিন ট্রাম্প নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কানাডা, মেক্সিকো ও চীন থেকে পণ্য আমদানির ওপর শুল্ক আরোপ করেছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পণ্যের ওপরও শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছে। প্রতিক্রিয়ায় মার্কিন পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দেয় কানাডা ও চীন। পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মেক্সিকোও।
অর্থনীতিবিদরা বলছে, ট্রাম্পের এ পদক্ষেপ বিশ্বকে আরেকটি বাণিজ্যযুদ্ধের দিকে ঠেলে দেবে। পাশাপাশি বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা ও ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ওপরও নেতিবাচক প্রভাব পড়বে। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, ‘পাল্টাপাল্টি শুল্ক আরোপ বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। জিনিসপত্রে দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি বেড়ে যাবে। বৈশ্বিক সাপ্লাই চেইন বন্ধ হয়ে যাবে। এর ফলে বাংলাদেশের মতো যেসব রাষ্ট্র মুক্তবাজার ব্যবস্থার সুফল ভোগ করছে তারা ক্ষতিগ্রস্ত হবে।’
গত শনিবার কানাডা ও মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ এবং চীনের পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ দেয় ট্রাম্প প্রশাসন। শেষ মুহূর্তে এসে কানাডা ও মেক্সিকোর ওপর আরোপ করা শুল্ক ৩০ দিনের জন্য স্থগিত করা হলেও চীনের পণ্যে শুল্ক বহাল থাকছে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের পণ্যেও শুল্ক আরোপের হুঁশিয়ারি দেয় ট্রাম্প।
সে বলেছে, ইউরোপীয়রা যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেশি সুবিধা নিচ্ছে। ইউরোপের সঙ্গে বাণিজ্যবৈষম্য ৩০০ বিলিয়নের বেশি। তাদের পণ্যে নতুন শুল্ক আরোপ করা হবে। ট্রাম্পের এমন সিদ্ধান্তকে ইতিহাসের সবচেয়ে ‘বোকা বাণিজ্যযুদ্ধ’ বলে অভিহিত করেছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১১৫ দিন পর হরমুজ প্রণালি পেরোল ‘এমভি বাংলার জয়যাত্রা’
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজীপুরে এক কারখানা বন্ধ হয়ে বেকার ১৮০০ শ্রমিক
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আলোচনায় থাকবে জে-১০ সিই যুদ্ধবিমান, শিগগিরই চুক্তির সম্ভাবনা
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বাংলাদেশের ৯৫ শতাংশ কৃষক অসম মাত্রায় সার ব্যবহার করেন’
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভয়াবহ রূপ নিয়েছে যমুনার ভাঙন
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাস্তি চেয়ে ছাত্রদলের বিবৃতি
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তর করতে হবে -শিক্ষামন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে -খাজা আসিফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই কুমির ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)