হামাসের বীরত্ব:
-এবার আরও ২টি জাহাজ লক্ষ্য করে হুথিদের হামলা -ইসরাইলের সামরিক ব্যারাক ও তেল শোধনাগারে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের হামলা
, ২৮ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ আশির, ১৩৯১ শামসী সন , ১০ মার্চ, ২০২৪ খ্রি:, ২৬ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
ইয়েমেন নেভাল ও এয়ার ফোর্স দুইটি সুনির্দিষ্ট অপারেশন পরিচালনা করেছে।
১ম অপারেশনে, আদেন উপসাগরে, আমেরিকান জাহাজ প্রোপেল ফরচুনকে বেশ কয়েকটি এন্টি-শিপ মিসাইল দ্বারা টার্গেট করা হয়েছে।
২য় অপারেশনে, আদেন উপসাগর ও রেড সি'তে বেশ কয়েকটি আমেরিকান ডেস্ট্রয়ারকে (যুদ্ধজাহাজ) ৩৭টি ক্যামিকাযি ড্রোন দ্বারা টার্গেট করা হয়েছে।
গত জুমুয়াবার (৮ মার্চ) এ হামলা হয় বলে জানিয়েছে যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউকেএমটিও।
সংস্থাটি আরও জানিয়েছে, হুথি নিয়ন্ত্রিত বন্দর নগরী এডেন থেকে দক্ষিণ-দক্ষিণপূর্বাঞ্চলের ৫০ নটিক্যাল মাইল দূরে এ হামলার ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, এর আগে গত ৬ মার্চ যুক্তরাষ্ট্রের মালিকানাধীন ‘ট্রু কনফিডেন্স’ জাহাজে হামলা চালায় হুথিরা। এতে তিনজন নিহত হন। তারও আগে হুথিদের হামলায় ‘রুবিমার’ নামের যুক্তরাজ্যের একটি জাহাজ সমুদ্রে ডুবে যায়।
অপরদিকে ইরাকের ইসলামি প্রতিরোধ যোদ্ধারা দখলদার ইসরাইলের কয়েকটি লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে। ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক জনগণের উপর যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে।
ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ এক বিবৃতিতে বলেছে, তারা ইসরাইলের রোস পিনা বিমানবন্দরের একটি সামরিক ব্যারাকে ড্রোন হামলা চালিয়েছে। অধিকৃত ভূখ-ের উত্তরাঞ্চলে ওই বিমানবন্দরটি অবস্থিত। এছাড়া, অধিকৃত গোলান মালভূমির একটি তথ্যকেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা।
ইসরাইলের হাইফা শহরের কয়েকটি তেল শোধনাগারেও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পপুলার মোবিলাইজেশন ইউনিট। ইরাকি যোদ্ধারা জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলি শত্রুদের শক্ত ঘাঁটিগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে না যাওয়া পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে ইরানের কৌশল: বদলে যেতে পারে বৈশ্বিক নৌ চলাচল ব্যবস্থা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দার আড়ালে থাকা ইরানের দুর্ধর্ষ বিশেষ বাহিনী সাবেরিন ও নোহেদ
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্রের দুটি বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করলো ইরান
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার ত্রিমুখী আক্রমণের মুখে দিশেহারা পরগাছা ইসরায়েল - ইরান, ইয়েমেন ও লেবানন থেকে একযোগে হামলা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদারদের অন্তরাত্মা কাঁপিয়ে দেয়া বীর যোদ্ধাদের মর্টারশেলগুলো
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলা কিউআর কি?
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিন কত খরচ?
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান নয় সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল -আইআরজিসি
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার অস্ট্রিয়াতেও নিষিদ্ধ শিশুদের জন্য সামাজিকমাধ্যম
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে ইংল্যান্ডে চরম উদ্বেগ
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরান - বিধ্বস্ত মার্কিন ‘এমকিউ-১ ড্রোন’ও
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)