হামাসের বীরত্ব:
-ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজে হামলা অব্যাহত থাকবে: হুতি
-হুতিদের আক্রমণের জেরে জার্মানিতে বন্ধ টেসলা কারখানা
, ৩০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ সামিন, ১৩৯১ শামসী সন , ১৩ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৯ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলা সত্ত্বেও লোহিত সাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজে হামলা অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথি।
হুথির মুখপাত্র মোহাম্মদ আবদুল সালাম বলেছেন, হুথির বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বোমা হামলা লোহিত সাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজে আক্রমণ বন্ধ করতে পারবে না।
তিনি আরও বলেন, কোনও কিছুই মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এই আগ্রাসনকে নায্যতা দিতে পারে না।
এর আগে হুথি গোষ্ঠীর রাজনৈতিক ব্যুরোর সদস্য ফাদল আবু-তালিব এক্স-এ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “তারা যেকোনও যুদ্ধ বা সংঘাতের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত।” সূত্র: আল জাজিরা
হুতি আক্রমণের জেরে জার্মানিতে বন্ধ হল টেসলা কারখানা:
যন্ত্রাংশ পাওয়া যাচ্ছে না বলে টেসলা জার্মানিতে ইলেকট্রিক গাড়ির কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। লোহিত সাগরে হুতিরা অব্যাহতভাবে পণ্যবাহী জাহাজের উপর আক্রমণ করছে। ফলে জাহাজগুলি আর ওই রুটে যাচ্ছে না। এর প্রভাবে ২৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে বার্লিনের কাছে টেসলার গাড়ি তৈরির কারখানা। ডিডব্লিউ
টেসলা এক বিবৃতিতে জানিয়েছে, লোহিত সাগরে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তাদের এই সংকটের মুখে পড়তে হয়েছে।
লোহিত সাগরে হুতির আক্রমণ শুরুর পর টেসলাই প্রথম কোম্পানি যারা কারখানা বন্ধ রাখার কথা ঘোষণা করলো। হুতির আক্রমণের প্রভাব অনেক কারখানার উপরেই পড়ছে। চীনের অন্যতম বড় গাড়ির কারখানা এবং সুইডেনের হোম ফার্নিশিং কারখানা গ্রাহকদের জানিয়েছে, তাদের কাছে জিনিস পৌঁছাতে দেরি হবে।
বিশ্বের বড় শিপিং কোম্পানিগুলি এখন সুয়েজ খাল ব্যবহার করছে না। এই রাস্তা দিয়ে বিশ্বের ১২ শতাংশ জাহাজ চলাচল করে। প্রায় সব বড় শিপিং কোম্পানি কেপ এফ গুড হোপ দিয়ে তাদের জাহাজ পাঠাচ্ছে। এর ফলে শুধু যে ১০ দিন বেশি সময় ও খরচও হচ্ছে অনেক বেশি। এশিয়া থেকে ইউরোপ যেতে নয় লাখ ১০ হাজার ডলারের অতিরিক্ত জ্বালানি লাগছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












