দখলদার সন্ত্রাসী ইসরায়েলের কাপুরুষতা:
-ইসরায়েলের ছোড়া গোলার ৪৫ শতাংশই এলোপাতাড়ি
-সরিয়ে নেয়া ইসরাইলির মাঝে করোনার প্রকোপ বাড়ছে, -ইসরায়েলের পতন আসন্ন -আইআরজিসি প্রধান
, ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৬ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ৩০ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
গাজায় ইসরায়েলের ছোড়া গোলা ও ক্ষেপণাস্ত্রের ৪০ থেকে ৪৫ শতাংশই এলোপাতাড়ি। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ের (ডিএনআই) এক বিশ্লেষণে এমনটি দাবি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন ডিএনআইয়ের বিশ্লেষণ নিয়ে একটি প্রতিবেদন করে। এতে বলা হয়, ৭ অক্টোবর গাজায় হামলা শুরুর পর থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত বিমান থেকে প্রায় ২৯ হাজার গোলা ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েল। এসব গোলা ও ক্ষেপণাস্ত্রের ৪০ থেকে ৪৫ শতাংশ ছিল আনগাইডেড বা এলোপাতাড়ি। ফলে সাধারণ মানুষের প্রাণহানি বেড়েছে।
সরিয়ে নেয়া ইসরাইলির মাঝে করোনার প্রকোপ বাড়ছে:
ইসরাইলে নতুন করে বৃদ্ধি পেয়েছে মরণব্যাধি করোনা। গত দুই সপ্তাহে অন্তত ৯ থেকে ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলমান গাজা যুদ্ধে সরিয়ে নেয়া ইসরাইলিদের মধ্যে এর সংক্রমণ বেশি দেখা যাচ্ছে।
ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে। ইসরাইলভিত্তিক গণমাধ্যম টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই সপ্তাহে অন্তত ৯ থেকে ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলমান গাজা যুদ্ধে সরিয়ে নেয়া ইসরাইলিদের মাঝে এর সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। ফলে স্বাস্থ্য মন্ত্রণালয় সরিয়ে নেয়া ইসরাইলিদের হোটেলে মেডিক্যাল টিম পাঠিয়েছে। তাদেরকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
ইসরায়েলের পতন আসন্ন : আইআরজিসি প্রধান
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি বলেছেন, ইসরায়েলের পতন আসন্ন। বলা হয়েছে, ইহুদিবাদীরা এতটাই দুর্বল যে তারা ফিলিস্তিনি নারী ও শিশুদের অস্তিত্ব সহ্য করতে পারছে না।
এক ভাষণে আইআরজিসি প্রধান আরও বলেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ ইসরায়েলের প্রতি বিশ্বব্যাপী বিদ্বেষের জন্ম দিয়েছে। ইহুদিবাদীদের প্রতি বিশ্বের ঘৃণা এখন আর মুসলিমদের মধ্যে সীমাবদ্ধ নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












